Advertisement

পায়ের সাইজ বলে দেয় সঙ্গী প্রতারক কি না! এঁদের থেকে সাবধান

যদি আপনার সঙ্গী প্রতারক হন তাহলে তার জালিয়াতি ধরে ফেলা অনেক সময় বেশ কঠিন হয়ে পড়ে। কিন্তু সাম্প্রতিক এক গবেষণা বলছে সঙ্গীর পায়ের দিকে তাকিয়েও তার স্বভাব অনুমান করা যায়।

 পায়ের সাইজ বলে দেবে আপনার সঙ্গী কেমন পায়ের সাইজ বলে দেবে আপনার সঙ্গী কেমন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Oct 2021,
  • अपडेटेड 3:36 PM IST
  • পায়ের সাইজ বলে দেবে আপনার সঙ্গী কেমন
  • এই নিয়ে সম্প্রতি একটি সমীক্ষা হয়েছিল
  • ২০০০ মানুষের ওপর সমীক্ষা চালান হয়


যদি আপনার সঙ্গী প্রতারক হন তাহলে তার জালিয়াতি ধরে ফেলা অনেক সময় বেশ কঠিন হয়ে পড়ে।  কিন্তু সাম্প্রতিক এক গবেষণা বলছে  সঙ্গীর পায়ের দিকে তাকিয়েও তার স্বভাব অনুমান করা যায়। দাবি করা হয়েছে যে, ছোট পাওয়ালা পুরুষদের তুলনায় বড় পায়ের পুরুষরা বেশি প্রতারক হন।

রিপোর্ট  অনুসারে, ১০ বা তার বেশি  সাইজের জুতো যারা পরেন তদের প্রতারণার সম্ভাবনা  ৭ বা তার কম সাইজের জুতো যারা পরেন তাদের তুলনায় প্রায় দ্বিগুণ। বিবাহিত দম্পতিদের ডেটিং সাইট  Illicit Encounters প্রায় ২,০০০ মানুষের ওপর এই  সমীক্ষা চালিয়েছিল।

 

 

এই সমীক্ষায়, মানুষের আচরণের কথা বলা হয়েছে  পায়ের পাঞ্জার আকারের ভিত্তিতে। রিপোর্ট অনুসারে, যদি একজন ব্যক্তির পায়ের আকার ১৩ বা তার বেশি হয়, তাহলে প্রতারণার সম্ভাবনা ২১  শতাংশ পর্যন্ত এবং পায়ের আকার ১২ হলে প্রতারণার সম্ভাবনা  ২২  শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

একইভাবে, ১০  নম্বরের জুতো পরা পুরুষদের ২৫ শতাংশ প্রতারক হতে পারেন।  তবে সবাইকে  পিছনে ফেলে, ১১ নম্বর জুতো যারা পরেন তাদের ২৯  শতাংশ প্রতারক হতে পারেন। ডেটিং সাইটের মুখপাত্র জেসিকা লিওনি এ সম্পর্কে বলেন, 'বড় পাওয়ালা পুরুষরা লম্বা, তাই এই মানুষগুলো সম্ভবত বেশি মনোযোগ পায়'

 

 

৩৪ বছর বয়সী জেরেমি কলিন্সের পায়ের পাঞ্জার আকার ৮ এবং সে কখনও তার সঙ্গীকে প্রতারণা করেনি। তিনি বলেন, 'এটি একটি সম্মানের বিষয়। এটা আমার পা  কত বড় সেটা ব্যাপার না। এদিকে ৩৯  বছর বয়সী গ্যারেথ কনেলির পাঞ্জার সাইজ ১২  এবং তিনি  বলেন, 'আমি আমার আগের পার্টনারের  সাথে প্রতারণা করেছি, কিন্তু আমি ভাবতাম যে এটা আমার চোখের কারণে হয়েছে। এখন আমি বুঝতে পেরেছি যে আমার পাও এর জন্য দায়ি হতে পারে।

 

Advertisement
Read more!
Advertisement
Advertisement