
Morning Bad breath: রাতে ব্রাশ করে ঘুমনো প্রাথমিক স্বাস্থ্যবিধির একটি অংশ, তবে অনেকেই রাতে ব্রাশ করে ঘুমনোর পর সকালে উঠে নিঃশ্বাসে দুর্গন্ধ হয়। এটি একটি খুব সাধারণ সমস্যা কিন্তু আপনি এই পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া প্রথম ব্যক্তি নন। মুখের দুর্গন্ধ সাধারণত আপনার খাওয়া খাবার এবং পানীয় থেকে আসে। আসলে, খাবারের টুকরো আপনার দাঁতে আটকে যায় এবং সারারাত মুখে আটকে থাকার কারণে নিঃশ্বাসে দুর্গন্ধ হয়। এর কারণ হ'ল খাবারের কণা যত বেশি সময় আপনার মুখে থাকবে, তত বেশি ব্যাকটেরিয়া বৃদ্ধি পাবে যা নিঃশ্বাসে দুর্গন্ধ সৃষ্টি করে।
উত্তর স্পেনের বিখ্যাত অর্থোডন্টিস্ট ডক্টর খালেদ কাসেমের (Dr Khaled Kasem) মতে, এই সমস্যা নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই। কারণ এটি কাটিয়ে ওঠা সম্ভব। তাই এই লেখায় আমরা ডাঃ খালিদের দেওয়া এমনই কিছু টিপসের কথা বলছি, যা সকালে মুখ থেকে আসা দুর্গন্ধ দূর করতে পারে।
১. ওরাল হাইজিন বজায় রাখুন (Maintain a good oral routine)
ডাঃ খালিদ The Mirror-কে বলেন, "কখনও কখনও মুখের স্বাস্থ্যবিধির প্রতি কম মনোযোগ দেওয়ার কারণে সকালে দুর্গন্ধ হয়। এমন পরিস্থিতিতে, মুখের দুর্গন্ধ প্রতিরোধের সর্বোত্তম উপায় হল আপনার মুখের স্বাস্থ্যবিধি বজায় রাখা। মুখ থেকে খাবারের কণা অপসারণ করতে, দাঁতের মধ্যে ফ্লস করুন এবং কমপক্ষে দুই মিনিটের জন্য দাঁত ব্রাশ করুন। আলতোভাবে মাড়ি, জিহ্বা এবং এমনকি আপনার গালের ভিতরেও ব্রাশ করুন কারণ সেখানেও ব্যাকটেরিয়া থাকতে পারে। সর্বদা ফ্লোরাইড টুথপেস্ট এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল মাউথওয়াশ ব্যবহার করুন।
২. হাইড্রেটেড রাখুন (Keep hydrated)
রাতে আট ঘণ্টা ঘুমের পর জেগে উঠলে আপনার মুখ শুষ্ক হয়ে যেতে পারে। আসলে, যখন কারো মুখে লালা থাকে, তখন ব্যাকটেরিয়া জন্মায় না। এখন যদি কারো মুখ শুষ্ক থাকে তাহলে ব্যাকটেরিয়া বৃদ্ধি পাবে এবং তারা নিঃশ্বাসে দুর্গন্ধ সৃষ্টি করতে পারে। যাইহোক, আমরা যখন ঘুমোই তখন লালা উৎপাদন হ্রাস পায়, যার কারণে আমরা রাতে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই ই তৃষ্ণা অনুভব করি। নিজেকে সবসময় হাইড্রেটেড রাখুন এবং প্রচুর জল পান করুন।
৩. তীব্র গন্ধযুক্ত খাবার থেকে দূরত্ব বারান (Switch out strong-smelling foods)
আপনি যদি সন্ধ্যায় পেঁয়াজ এবং রসুন খেতে পছন্দ করেন তবে পরের দিন সকালে মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে। রাতে সর্বদা ব্যালেন্স ডায়েট খান যা সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।
৪. প্রতিদিন কমলা খান (Eat oranges daily)
কমলালেবু দাঁত সাদা করতে সাহায্য করে কারণ এতে ভিটামিন সি থাকে। ভিটামিন সি লালার উৎপাদন বাড়াতে এবং মুখের দুর্গন্ধ প্রতিরোধে সাহায্য করে। তাই প্রতিদিন কমলা খান।
৫. ক্যালসিয়াম সমৃদ্ধ দই খান (Eat calcium-rich yogurt)
দইতে ল্যাকটোব্যাসিলাস নামক স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া রয়েছে যা আপনার অন্ত্রে ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে এবং নিঃশ্বাসের দুর্গন্ধ কমাতে সাহায্য করে। স্বাদযুক্ত দইয়ের পরিবর্তে, সাধারণ, ক্যালসিয়াম সমৃদ্ধ, চর্বিবিহীন দই খান। তবে সমস্যা যদি বাড়তেই থাকে তাহলে অবশ্যই একবার ডেন্টিস্টকে দেখান।