Advertisement

Poila Baishakh Saree: পয়লা বৈশাখে কী কালারের শাড়ি পরবেন, হাল্কা না ডিপ? স্টাইলিস্টরা বললেন...

Poila Baishakh Saree: সামনেই পয়লা বৈশাখ। আর এরই মধ্যে চৈত্র মাসেই বাজারে যথেষ্ট ভিড় দেখা যাচ্ছে। কেনাকাটা করার আগ্রহ রয়েছে সবার মধ্যেই। পয়লা বৈশাখে সকলেই সাজতে চান সুন্দর করে। প্রায় সবাই চান, এদিনের সাজে যেন বাঙালিয়ানার ছোঁয়া থাকে। পয়লা বৈশাখের দিন মহিলারা সকলেই শাড়িতেই সাজতে ভালোবাসেন। তবে এই বছর কিন্তু সব শাড়ি ট্রেন্ডে নেই। তাই কেনাকাটা করার আগেই জেনে নিন কোন কোন শাড়ি এ বছর ট্রেন্ডে রয়েছে।

কী শাড়ি কিনবেন পয়লা বৈশাখে জানুনকী শাড়ি কিনবেন পয়লা বৈশাখে জানুন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Mar 2023,
  • अपडेटेड 6:19 PM IST
  • সামনেই পয়লা বৈশাখ।
  • আর এরই মধ্যে চৈত্র মাসেই বাজারে যথেষ্ট ভিড় দেখা যাচ্ছে।
  • পয়লা বৈশাখের দিন মহিলারা সকলেই শাড়িতেই সাজতে ভালোবাসেন। তবে এই বছর কিন্তু সব শাড়ি ট্রেন্ডে নেই।

সামনেই পয়লা বৈশাখ। আর এরই মধ্যে চৈত্র মাসেই বাজারে যথেষ্ট ভিড় দেখা যাচ্ছে। কেনাকাটা করার আগ্রহ রয়েছে সবার মধ্যেই। পয়লা বৈশাখে সকলেই সাজতে চান সুন্দর করে। প্রায় সবাই চান, এদিনের সাজে যেন বাঙালিয়ানার ছোঁয়া থাকে। পয়লা বৈশাখের দিন মহিলারা সকলেই শাড়িতেই সাজতে ভালোবাসেন। তবে এই বছর কিন্তু সব শাড়ি ট্রেন্ডে নেই। তাই কেনাকাটা করার আগেই জেনে নিন কোন কোন শাড়ি এ বছর ট্রেন্ডে রয়েছে।  

কটন শাড়ির চাহিদা বেশি
পয়লা বৈশাখের সময় বেশ গরম থাকবে। তাই গরমের কথা মাথায় রেখেই এই সময় শাড়ি বাছাই করা উচিত। এ বিষয়ে স্টাইলিস্ট দীপালী রায় (দাস) জানান, এখন লো রেঞ্জের শাড়িগুলি খুব চলছে। লো রেঞ্জের মধ্যে কটনের ওপর ওয়াইট লাইন কম্বিনেশন চলছে। এখন অনেকেই আবার পছন্দ করছেন ইউনিক ধরনের শাড়ি, যার মধ্যে গামছা স্টাইলের শাড়িগুলিও খুব চলছে। এছাড়াও কোটার ওপরে অ্যাপ্লিক বা এমব্রয়ডারি কাজ সহ একটু ভিন্ন স্টাইল চলছে। 

অফ কালার চলছে বেশি
এ বছর কিন্তু ডিপ কালারের চেয়ে অফ কালারের শাড়ির চাহিদা বেশি রয়েছে বলেই জানিয়েছেন দীপালী রায় (দাস)। তিনি জানান যে আগে যেমন ভাবা হত যে ধূসর বা অফ হোয়াইট কালারের শাড়ি কেবলমাত্র বয়স্করাই পরতে পারেন এখন কিন্তু সেই ধারণা অনেকটাই বদলে গিয়েছে। এখন কিন্তু অনেক কম বয়সী মেয়েরাও এই রঙের শাড়ি বেশি পরতে চাইছেন। সেই শাড়িগুলির চাহিদাই এখন খুব বেশি। অফ কালারগুলির মধ্যে সবচেয়ে বেশি চলছে বেবি পিঙ্ক, একটু লেমন ইয়েলো শেড এগুলির চাহিদা ইদানিং বেড়েছে। দীপালী এও বলেন যে শাড়িতে ভারী কাজ নেই অথচ একটু অন্য ধরনের ব্লাউজ দিয়ে পরা যায় এ ধরনের শাড়িও খুব চলছে।  

পিওর কটনের শাড়ির চাহিদা রয়েছে
তবে লিনেন বা হ্যান্ডলুম শাড়ির চেয়ে নাকি পিওর কটনের শাড়ি বেশি চলছে এ বছরের পয়লা বৈশাখের মার্কেটে জানালেন দীপালী। তিনি জানান, পিওর কটনের পাশাপাশি তন্তুজ ধরনের শাড়ি, তাঁত ও হাল্কা শাড়ির কদর বেশি পয়লা বৈশাখে। তবে এখন ট্রেন্ড চলছে হাল্কা শাড়ির। যার মধ্যে রয়েছে কটন জামদানি, মসলিন শাড়ি। 

Advertisement

মিক্স ম্যাচ শাড়ির বাজার এ বছর ট্রেন্ডি
আর এক স্টাইলিস্ট এবং দক্ষিণ কলকাতার এক বুটিকের কর্ণধার প্রণমিতা বসু রায়চৌধুরী বলেন যে এই বছর চাহিদা বলতে সবাই হাল্কা শাড়ির দিকেই বেশি ঝুঁকছেন। এছাড়া রয়েছে হাল্কা ঢাকাই, তবে সবটাই কটন বেস শাড়ি। গরমের কারণেই হাল্কা কাজ করা শাড়ির বেশি চাহিদা এখন দেখা যাচ্ছে। শাড়ির রঙের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন যে প্যাস্টেল শেড, অফ হোয়াইট রঙের শাড়ি দারুণভাবে মহিলাদের পছন্দ। কটনের মধ্যে হ্যান্ডলুম, মিক্স ম্যাচ শাড়িরও চাহিদা রয়েছে এখন। হাকোবা শাড়ির সঙ্গে মিক্স ম্যাচও পয়লা বৈশাখে বাজার কাঁপাবে বলে মনে করছেন প্রণমিতা। এ বছর একেবারে ভারী শাড়ি কেউই চাইছেন না বলেই জানান তিনি।     

Read more!
Advertisement
Advertisement