Advertisement

ঋতু কুমারের ডিজাইন করা সালোয়ার কামিজে প্রিন্সেস ডায়না! Viral ছবি

প্রিন্সেস ডায়না (Princess Diana) ১৯৯৭ সালে তাঁর পাকিস্তান সফরে জনপ্রিয় ভারতীয় ফ্যাশন ডিজাইনার ঋতু কুমারের (Ritu Kumar)  ডিজাইন করা পোশাক পরেছিলেন। ঋতু কুমার লাহোরে ডায়নার একটি থ্রোব্যাক ছবি শেয়ার করেছেন। ছবিটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ছবিটি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন ঋতু কুমারছবিটি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন ঋতু কুমার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Apr 2021,
  • अपडेटेड 9:21 PM IST
  • ঋতু কুমারের ডিজাইন করা সালোয়ার কামিজ পরেছিলেন প্রিন্সেস ডায়না।
  • সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি।
  • লাহোরে বেড়াতে গিয়ে সেই পোশাকটি পরেছিলেন ডায়না।

প্রিন্সেস ডায়না (Princess Diana) ১৯৯৭ সালে তাঁর পাকিস্তান সফরে জনপ্রিয় ভারতীয় ফ্যাশন ডিজাইনার ঋতু কুমারের (Ritu Kumar)  ডিজাইন করা পোশাক পরেছিলেন। বুধবার, ঋতু কুমার লাহোরে ডায়নার একটি থ্রোব্যাক ছবি শেয়ার করেছেন। ছবিটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ইমরান খান (Imran Khan) এবং তাঁর প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের Jemima Goldsmith) সঙ্গে লাহোরে বেড়াতে যাওয়ার সময় ঋতু কুমারের ডিজাইন করা নীল রঙা সালোয়ার কামিজ পরেছিলেন ডায়না। প্রাক্তন ক্রিকেটার ইমরান খান পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী। ছবিতে দেখা গেছে, জেমিমাও আউটিংয়ের জন্য ঋতু কুমারেরই ডিজাইন করা বাদামী আনারকলি স্যুট পরেছেন।

ঋতু কুমার ছবিটি শেয়ার করে লিখেছেন, "প্রিন্সেস ডায়না লাহোর সফরে আমাদের ক্লাসিক ব্লু সালোয়ার কামিজ পরেছিলেন। ইমরান ও জেমিমা খান তাঁর সঙ্গে ছিলেন। জেমিমাও একটি ঋতু কুমারের আনারকলি স্যুট পরেছিলেন।" 

তাঁর পোস্টে, ঋতু প্রিন্সেস ডায়ানার কথা বলতে গিয়ে তাঁর একটি সাক্ষাৎকারের কিছু অংশ তুলে ধরেছেন। তিনি লিখেছেন, “ডায়না লন্ডনে আমার স্টোরে আসতেন। তিনি যখন ভিজিট করতে চাইতেন তখন নিজেই ফোন করতেন। তিনি সাইকেল চালিয়ে আসতেন। স্টোরের পিছনে মেফেয়ারে সাইকেল পার্ক করতেন এবং সেখানে কয়েক মিনিট হাঁটতেন। তিনি শুধু অনুরোধ করতেন গ্রাহকদের থেকে কিছুটা গোপনীয় পাওয়ার জন্য স্টোরের কিছু অংশ ফাঁকা রাখার জন্য..."

 

 

প্রিন্সেস ডায়নার এই পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ১০,০০০-র বেশি লাইক পড়েছে এবং বহু মানুষ কমেন্টও করেছেন। প্রিন্স অফ ওয়েলস চার্লসের প্রথম স্ত্রী ছিলেন প্রিন্সেস ডায়না। তিনি ১৯৯৭ সালে মাত্র ৩৬ বছর বয়সে মারা যান। 

Read more!
Advertisement
Advertisement