
গরমকাল মানেই ঠান্ডা ঠান্ডা খাবার খেতেই বেশি ভাল লাগে। এই সময় আট থেকে আশি সকলেই আইসক্রিম, মালাই কুলফি এঅসব খেতেই বেশি চায়। তবে সব সময় তো বাইরে খাওয়া সম্ভব হয় না। অনেকেই এই সময় বাড়িতে কুলফি তৈরি করে থাকেন। একটু পরিশ্রম করলেঅ আপনিও বাড়িতে পাবেন সেই দারুণ স্বাদের মটকা কুলফি। শিখে নিন তাহলে কীভাবে বানাবেন এই মটকা কুলফি বাড়িতে?
উপকরণ
১ কিলো দুধ
২৫০ গ্রাম মাওয়া
১ বড় চামচ আমন্ড কাটা
১ বড় চামচ কাটা কাজু বাদাম
১ বড় চামচ কিশমিশ
হাউ চামচ এলাচ গুঁড়ো
৪ ছোট চামচ কাস্টার্ড পাউডার
হাফ কাপ চিনি
মটকা কুলফির পদ্ধতি
সবার আগে পাত্রে দুধ দিয়ে আর এতে চিনি মিশিয়ে গ্যাসে মাঝারি আঁচে ফুটতে দিন।
দুধ গরম হতে শুরু করলে এতে কেটে রাখা আমন্ড, কাজু ও কিশমিশ মেশান।
দুধ গ্যাসের মাঝারি আঁচে ১৫ মিনিট পর্যন্ত রাখুন এবং মাঝে মাঝে নাড়াতে থাকুন, যাতে দুধ পাত্রের নীচে না ধরে যায়। এতে দুধ একটু গাঢ় হলে এতে মেওয়া মিশিয়ে দিন।
ফুটন্ত দুধ থেকে দুচামচ দুধ বাটিতে নিয়ে এতে কাস্টার্ড পাউডার মিশিয়ে নিন ভাল করে।
এরপর ফুটন্ত দুধে মাওয়া দিন এবং কিছু মিনিট পর্যন্ত নাড়িয়ে যান, যাতে দুধে মাওয়া ভাল করে মিশে যায় এবং গাঢ় মিশ্রন হয়।
এরপর ধীরে ধীরে কাস্টার্ডের মিশ্রন দুধে দিন এবং অনবরত নাড়াতে থাকুন।
মিশ্রণ গাঢ় হলে আরও ৫ মিনিট পর্যন্ত নাড়ান। এরপর গ্যাস বন্ধ করে দিন।
হালকা ঠান্ডা হলে এই মিশ্রণ মিক্সিতে দিয়ে দিন, যাতে আরও স্মুথ হয়ে যায়।
এবার এই মিশ্রণ ছোট ছোট মাটির হাঁড়ি বা মটকাতে ভরে ফ্রিজে ৪ থেকে ৫ ঘণ্টা জমতে দিয়ে দিন।
জমে যাওয়ার পর ঠান্ডা ঠান্ডা রাজস্থানি মটকা কুলফি পরিবেশন করুন।