Advertisement

Relationship: এই ৪ উপায়েই বোঝা যায় গার্লফ্রেন্ড ঠকাচ্ছে, রইল

Relationship: এমন উদাহরণ ভুড়ি ভুড়ি রয়েছে। ফলে এবিষয়ে আপনাকে আগে থেকে সতর্ক থাকতে হবে। নিচে কিছু টিপস দেওয়া রইল, যাতে আপনি বুঝতে পারবেন আপনার প্রেমিকা আপনাকে ঠকাচ্ছে কিনা। আর যদি প্রতারণ করে থাকে, তাহলে আপনা কী কী করণীয়, সেটাও জেনে নিন।

সম্পর্ক। প্রতীকী ছবিসম্পর্ক। প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 10 May 2022,
  • अपडेटेड 1:00 PM IST
  • এই ৪ উপায়েই বোঝা যায় গার্লফ্রেন্ড ঠকাচ্ছে
  • জেনে এখনই সতর্ক হয়ে যান
  • জানুন বিস্তারিত তথ্য

Relationship: সম্পর্ক খুব ভালো চলছে। দুজন দুজনকে ভালো সময় দিচ্ছেন। কিন্তু দেখছেন আপনার প্রেমিকার স্বভাবে পরিবর্তন আসছে এবং সেটি দিন দিন বাড়ছে। এমন কিছু যদি হতে থাকে তাহলে এখনই সাবধান হোন। কারণ, কিছুদিন পরে দেখবেন সেই প্রেমিকাকে আপনার সঙ্গ ছাড়তে চাইছে। একটা কথা মাথায় রাখবেন, হঠাৎ কোনও মানুষের মধ্যে আচমকা পরিবর্তন আসে না। হয় সে নতুন কাউকে চাইছে কিংবা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছে। এমন উদাহরণ ভুড়ি ভুড়ি রয়েছে। ফলে এবিষয়ে আপনাকে আগে থেকে সতর্ক থাকতে হবে। নিচে কিছু টিপস দেওয়া রইল, যাতে আপনি বুঝতে পারবেন আপনার প্রেমিকা আপনাকে ঠকাচ্ছে কিনা। আর যদি প্রতারণ করে থাকে, তাহলে আপনা কী কী করণীয়, সেটাও জেনে নিন।

এই টিপসগুলিতে জানুন প্রেমিকা প্রতারণা করছে কিনা

এখন যদি আপনার সঙ্গে কথা বলার সময় তাঁর মনোযোগ সর্বদা অন্য কোথাও থাকে, তবে এর অর্থ হল সে আপনার সঙ্গে প্রতারণা করছে। অথবা সে আপনার সঙ্গে সম্পর্কের ভবিষ্যতের স্বপ্ন দেখে না। আপনার সঙ্গে সামান্য কথাতেই তাঁর যদি মন না থাকে। তাহলে ভবিষ্যতেও থাকবে না। 

যদি তাঁর ফোনের পাসওয়ার্ড ঘন ঘন পরিবর্তিত হয় বা সোশ্যাল মিডিয়ায় আপনার সঙ্গে পরিচয় দিতে চান না। তাই অবিলম্বে বুঝতে হবে যে সে আপনার সঙ্গে প্রতারণা করছে।

কয়েকদিন ধরে আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের আচরণে পার্থক্য দেখতে পান, তাহলে অবশ্যই সাবধান হয়ে যান। এখানে আপনার কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করা হচ্ছে। হয় তাঁকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করুন। কিংবা সম্পর্ক শেষ করুন।

আপনার গার্লফ্রেন্ড যদি এখন লাভ ইউ, মিস ইউ, বেবি শব্দে অস্বস্তি বোধ করে, তাহলে সাবধান হয়ে যান। বুঝবেন অন্য কেউ তাঁর মনে আপনার জায়গা করে নিয়েছে। মেয়েরা এমন ছেলেদের পছন্দ করেন না, যাঁরা নিজের প্রতি অতিরিক্ত যত্ন নেয়। এমন পরিস্থিতিতে, আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের উপর খুব বেশি ভালবাসা দেখাতে থাকেন, তবে সে কিন্তু অন্য কোনও সম্পর্কেও জড়িয়ে পড়তে পারে।

Advertisement

প্রতারক গার্লফ্রেন্ডকে এই উপায়ে সামলান

আপনি যদি জানেন যে আপনার প্রেমিকা আপনাকে প্রতারণা করছে, তাহলে তাকে বলুন যে আপনি জেনে গেছেন। সম্পর্ক ভাঙার আগে আপনি চাইলে প্রতারণার কারণ জানতে পারেন।

কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না: আপনি যদি একটি প্রতারণার পরেও আপনার সঙ্গীকে ক্ষমা করে থাকেন, তবে তাঁর সম্পর্কে আবারও অন্ধভাবে বিশ্বাস করবেন না। যেখানে প্রয়োজন সেখানে প্রশ্ন জিজ্ঞাসা করুন।

নিজেকে সফল করুন। যখন সম্পর্কের মধ্যে ভালবাসা এবং বিশ্বাস থাকে না, তখন এটিকে অনুসরণ করার কোনও মানে হয় না।

Read more!
Advertisement
Advertisement