
Long Time Standing Job: দীর্ঘ সময় দাঁড়িয়ে (Long Time Standing Job) থেকে কাজ করেন? আজকাল এমন অনেক পেশাই আছে যেখানে দিনে ৮-৯ ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। কিংবা বাড়ির মহিলারাও যদি দীর্ঘ কয়েক বছর, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করেন। এমন কাজের সঙ্গে আপনিও যুক্ত থাকলে সাবধান হোন। বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি। আমেরিকান জার্নাল অফ এপিডেমিওলজিতে প্রকাশিত একটি গবেষণার প্রতিবেদনে দাবি করা হয়েছে, যারা বসে বসে কাজ করেন তাদের তুলনায় যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করেন তাদের হৃদরোগের ঝুঁকি বেশি।
গবেষণাটি ক্লিনিক্যাল ইভালুয়েটিভ সায়েন্সেস এবং ইনস্টিটিউট ফর ওয়ার্ক অ্যান্ড হেলথ (আইডব্লিউএইচ) এর গবেষকরা করেছেন। গবেষকদের মতে, যারা দাঁড়িয়ে কাজ করেন তাদের হৃদরোগের ঝুঁকি ধূমপান বা ধূমপানকারীদের তুলনায় বেশি।
এই গবেষণায় ৭,৩০০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। যাতে অংশগ্রহনকারীদের ১২ বছর ধরে অধ্যয়ন করা হয়েছিল এবং এর ভিত্তিতে ফলাফল কী তা দেখা হয়। গবেষকরা জানান, গবেষণার সময় আমরা জানার চেষ্টা করেছি কীভাবে কর্মক্ষেত্রে বসে বা দাঁড়িয়ে কাজ করা ভাল।
গবেষণার সময় শেষ হওয়ার পরে অংশগ্রহণকারীদের মধ্যে ৩.৪ শতাংশের মধ্যে হৃদরোগে আক্রান্ত পাওয়া গেছে। এর মধ্যে ৬ দশমিক ৬ শতাংশ মানুষ যারা দাঁড়িয়ে কাজ করতেন। উদাহরণস্বরূপ, ক্যাশিয়ার থেকে শেফ এবং নার্স থেকে যারা ব্যাংকে কিংবা জিম ট্রেনার, পার্লারে কাজ করেন।
এদের মধ্যে ২.৮ শতাংশ এমন লোক ছিল যারা খুব কমই তাদের আসন থেকে উঠতেন। গবেষকরা বলেছেন, আসলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে পায়ের দিকে রক্ত চলাচল বেশি হয়, যার কারণে হৃৎপিণ্ডে পর্যাপ্ত পরিমাণে রক্ত চলাচল হয় না। এ ছাড়া, হৃদপিণ্ডে নেমে আসা রক্ত পাম্প করতে খুব পরিশ্রম করতে হয়। যে কারণে হৃৎপিণ্ডের চাপ বেড়ে যায়।