Advertisement

Cyst with Teeth and Hair: ব্যাথায় কাতর মহিলা, পেটে ২ বছর পর মিলল ভ্রূণের কণা, চুল, দাঁতও!

পেটে অসহ্য যন্ত্রনায় ভুগছিলেন ক্যালিফোর্নিয়ার এক মহিলা। রক্তপাতের সঙ্গে পেটে ব্যথা অনুভব হলে তিনি ভাবেন, বোধহয় গর্ভবতী হয়ে পড়েছেন। কিন্তু ব্যাপারটা তার চেয়ে অনেক বেশি গুরুতর ছিল। মহিলা একটি টিক-টক ভিডিওতে ভয়াবহ ঘটনটি শেয়ার করেন। তিনি অনেকবার গর্ভবতী কিনা টেস্ট কিট দিয়ে তা পরীক্ষা করেছিলেন, কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে। সমস্যা কী হচ্ছে তা জানতে মহিলা গাইনোকোলজিস্টের দ্বারস্থ হন। তারপর যা শোনেন তা জেনে অবাক হয়ে যান।

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 13 Feb 2022,
  • अपडेटेड 2:34 PM IST
  • পেটে অসহ্য যন্ত্রনায় ভুগছিলেন ক্যালিফোর্নিয়ার এক মহিলা
  • গর্ভবতী কিনা টেস্ট কিট দিয়ে তা পরীক্ষা করেছিলেন, কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে
  • পেটে ২ বছর পর মিলল ভ্রূণের কণা, চুল, দাঁতও!

পেটে অসহ্য যন্ত্রনায় ভুগছিলেন ক্যালিফোর্নিয়ার (California) এক মহিলা। রক্তপাতের (Bleeding) সঙ্গে পেটে ব্যথা অনুভব হলে তিনি ভাবেন, বোধহয় গর্ভবতী হয়ে পড়েছেন। কিন্তু ব্যাপারটা তার চেয়ে অনেক বেশি গুরুতর ছিল। মহিলা একটি টিক-টক ভিডিওতে ভয়াবহ ঘটনটি শেয়ার করেন। তিনি অনেকবার গর্ভবতী কিনা টেস্ট কিট দিয়ে তা পরীক্ষা করেছিলেন, কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে। সমস্যা কী হচ্ছে তা জানতে মহিলা গাইনোকোলজিস্টের দ্বারস্থ হন। তারপর যা শোনেন তা জেনে অবাক হয়ে যান।

তিনি জানান,'আমি গর্ভবতী হয়নি, তারচেয়েও ভয়ঙ্কর কিছু ঘটেছে।' চিকিৎসকেরা ওই মহিলাকে জানান, তাঁর ডিম্বাশয়ে একটি সাত সেন্টিমিটার (ডিমের সমান) পিণ্ড (ডার্ময়েড সিস্ট) রয়েছে। এর সঙ্গে মটর দানার মতো ছোট একটি পিণ্ডও (Cyst) রয়েছে। পেটে এই ধরনের সিস্ট হওয়া সাধারণত খুবই স্বাভাবিক বলে মনে করা হয়। কিন্তু এ ক্ষেত্রে এর মধ্যে চুল (Hair) এবং দাঁতের টিস্যুও (Teeth Tissue) পাওয়া যায়, যা একেবারেই অস্বাভাবিক। আজকাল সিস্টের সমস্যা অনেক মহিলাদের মধ্যেই দেখা যায়। কিন্তু তাতে দাঁত আর চুল! এমনটা শোনা যায়নি।

মহিলা আরও জানান

তিনি চিকিৎসককে জানান, তিনি দু' বছর আগে গর্ভবতী ছিলেন এবং এখান থেকেই পেটে সিস্ট হয়ে থাকতে পারে। ডার্ময়েড সিস্টে চুল ও দাঁত গজায় এবং গর্ভাশয়ে ভ্রূণের বিকাশের সময় আলাদা হওয়া টিস্যু কণা থেকে আসে। তাঁর প্রতিক্রিয়া, 'প্রায় দুই বছর পরও আমার গর্ভে সন্তানের কণা আছে, যা আমি জন্ম দিয়েছি। সেটি আমার জরায়ুতে বেড়ে উঠছে।"

ঘটনাটি অনন্য হলেও অস্বাভাবিক নয়

ক্যালিফোর্নিয়ার সেন্ট জোসেফ হাসপাতালের মহিলা পরিষেবার মেডিক্যাল ডিরেক্টর এবং এমডি ডেভিড ল্যাংগ্রুর মতে, ভ্রূণের বিকাশের সময় একটি আবদ্ধ থলির মধ্যে টিস্যু বিকশিত হলে ডার্ময়েড সিস্ট দেখা দেয়। বিশেষজ্ঞরা বলছেন, এই সিস্টে চুল, দাঁত এবং হাড়ের উপাদান থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে, ডার্ময়েড সিস্ট মাথা এবং নাকে দেখা যায় এবং প্রায়শই জন্মের সময় সনাক্ত করা হয় বা পাঁচ বছর বয়সে অস্ত্রোপচার করে রোগের নির্ণয় করা হয়।

Advertisement

Read more!
Advertisement
Advertisement