
IRCTC Honeymoon Package: পুজো শেষ। সবাই আবার ফের ওয়ার্ক মোডে। হিন্দু মতে এখন কার্তিক মাস চলছে। আর ক'দিন পর থেকেই শুরু হবে অঘ্রাণ (অগ্রহায়ণ) মাস। আর কে না জানে অঘ্রাণ মাস মানেই হিন্দুদের বিয়ের মরশুম শুরু।আর বিয়ের পর দুজনে কুজনে কিছুদিন একসঙ্গে কাটানোর নাম মধুচন্দ্রিমা (Honeymoon)। শ্রাবণ মাস মলমাস থাকায় এবার বিয়ের অনুষ্ঠান হয়নি। সে কারণে অগ্রহায়ণ মাসে বিয়ের অনুষ্ঠান এবার বেশি। আর বিয়ের সঙ্গে শুরু হয়ে যায় হানিমুন প্ল্যানিং।
বিয়ের পর কোথায় ঘুরতে যাবেন তা অনেকেই ঠিক করে ফেলেছেন। আবার অনেকে ভাবনা চিন্তা করছেন। অনেকেই এখন বিয়ের পর বিদেশে হানিমুন করতে যেতে চান। কিন্তু বিয়ের পর অনেক টাকার ধাক্কা। তাই ইচ্ছে থাকলেও সেটা করে উঠতে পারেন না তাঁরা। কিন্তু এবার সেই স্বপ্ন পূরণ হতে পারে। আইআরসিটিসি এনে দিচ্ছে সেই সুযোগ।
আইআরসিটিসির এই বিদেশ ভ্রমণের প্যাকেজে রয়েছে থাকা খাওয়া ঘোরা সব একসঙ্গে বন্দোবস্ত করা হয়েছে। অর্থাৎ এতে টিকিট বুকিং থেকে হোটেল বুকিং কোনও ঝঞ্ঝাটই পোহাতে হবে না পর্য়টকদের। শুধু আইআরসিটিসির( IRCTC) ওয়েবসাইটে গিয়ে প্যাকেজ বুকিং করলেই কাজ শেষ। অনলাইনের পাশাপাশি তাঁরা রেলের রিজার্ভেশন কাউন্টারে গিয়েও বুক করতে পারেন অফলাইনেও।
কোথায় কোথায় ঘোরার সুযোগ?
সিঙ্গাপুর-মালয়েশিয়া থেকে শুরু করে থাইল্যান্ড, দুবাইয়ের প্যাকেজ ট্যুরও রয়েছে।
কোন প্য়াকেজে কত খরচ?
সিঙ্গাপুরের প্যাকেজ ট্যুর ৬-৭ দিনের। দিল্লি থেকে শুরু হবে প্রতিটি প্যাকেজের যাত্রা। একা ভ্রমণ হলে ১,৬৩,৭০০ টাকা খরচ আর ২ জন হলে ১,৩৪,৯৫০ টাকা। আর থাইল্যান্ডের প্যাকেজ শুরু হয় ৪-৫ দিনের এজন যাত্রীর ৬৭,০০০ হাজার টাকা থেকে প্যাকেজ শুরু। আর দুবাইয়ের প্যাকেজ শুরু হচ্ছে ৬৮,৯৯৯ টাকা থেকে।