
অনলাইনে চলতি বছরের উত্তরাখণ্ডের চারধাম যাত্রার বুকিং শুরু হয়ে গিয়েছে। আর কোনও ভক্তই রেজিস্ট্রেশন ছাড়া চারধাম যাত্রা করতে পারবেন না বলে জানান হয়েছে। ১৯ এপ্রিল শুরু হবে যাত্রা। তারই রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। আপনি চাইলে বাড়ি বসেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে বুকিং করে নিতে পারেন।
এছাড়া আপনি চাইলে অফলাইনেও চারধাম যাত্রা বুকিং করে ফেলতে পারবেন। এক্ষেত্রে ৫০টি কাউন্টার খোলা হয়েছে। তবে সহজে রেজিস্টার করতে চাইলে অনলাইনেই করুন।
অনলাইনে কীভাবে করবেন চারধাম যাত্রা?
মোবাইল অ্যাপ এবং হোয়াটস অ্যাপেও করা যাবে রেজিস্ট্রেশন
এখন থেকে আপনি চাইলে মোবাইল অ্যাপ এবং হোয়াটস অ্যাপের মাধ্যমেও রেজিস্ট্রেশন করতে পারেন। এক্ষেত্রে ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড অ্যাপটি নামিয়ে নিন। সেখান থেকে খুব সহজেই রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। এছাড়া ৮৩৯৪৮৩৩৮৩৩ নম্বরে হোয়াটস অ্যাপ করেও আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। আর এটাও খুব সহজ একটি পদ্ধতি।
হেলপলাইন নম্বর জেনে নিন
০১৩৫-১৩৬৪ হল হেলপলাইন নম্বর। কোনও ধরনের সমস্যা হলে যোগাযোগ করতে পারেন।
তাই আর সময় নষ্ট করবেন না।
রেজিস্ট্রেশন শুরু
রেজিস্ট্রেশন শুরুর প্রথম দিনই ১ লক্ষ ২৩ হাজার ৭৮৮ জন নাম নথিভুক্ত করেছেন। তাই এখনই রেজিস্টার করেন। তাহলেই চারধাম দর্শন করতে পারবেন। নইলে কিন্তু যাওয়া যাবে না। তাই এই স্টেপগুলি এখন থেকেই মাথায় রাখুন।