Advertisement

2026 Laal Kitab Horoscope: ১২টি রাশির বার্ষিক রাশিফল, লাল কিতাব রিডিং ২০২৬

2026 Laal Kitab Horoscope: ২০২৬ সাল কেমন কাটবে? বৈদিক জ্যোতিষ ও Laal Kitab Astrology অনুযায়ী নতুন বছর অনেক রাশির জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। কর্মজীবন, অর্থভাগ্য, প্রেম, স্বাস্থ্য; সব ক্ষেত্রেই গ্রহের অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

 জ্য়োতিষ বিশ্লেষণ অনুযায়ী কোন রাশির জন্য কী অপেক্ষা করছে। জ্য়োতিষ বিশ্লেষণ অনুযায়ী কোন রাশির জন্য কী অপেক্ষা করছে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Dec 2025,
  • अपडेटेड 7:40 PM IST
  • বৈদিক জ্যোতিষ ও Laal Kitab Astrology অনুযায়ী নতুন বছর অনেক রাশির জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে।
  • কর্মজীবন, অর্থভাগ্য, প্রেম, স্বাস্থ্য; সব ক্ষেত্রেই গ্রহের অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
  • দেখে নেওয়া যাক জ্য়োতিষ বিশ্লেষণ অনুযায়ী কোন রাশির জন্য কী অপেক্ষা করছে।

2026 Laal Kitab Horoscope: ২০২৬ সাল কেমন কাটবে? বৈদিক জ্যোতিষ ও Laal Kitab Astrology অনুযায়ী নতুন বছর অনেক রাশির জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। কর্মজীবন, অর্থভাগ্য, প্রেম, স্বাস্থ্য; সব ক্ষেত্রেই গ্রহের অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। দেখে নেওয়া যাক জ্য়োতিষ বিশ্লেষণ অনুযায়ী কোন রাশির জন্য কী অপেক্ষা করছে।

১২টি রাশির রাশিফল ২০২৬(2026 Laal Kitab Horoscope for 12 Zodiac Signs)
মেষ (Aries Horoscope 2026)

২০২৬ সালে মেষ রাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। নতুন দায়িত্ব ও পদোন্নতির সম্ভাবনা। তবে রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। অর্থভাগ্য মোটামুটি ভালই থাকবে।

বৃষ (Taurus Horoscope 2026)
লাল কিতাব মতে, বৃষ রাশির জন্য বছরটি আর্থিক দিক থেকে শুভ। সঞ্চয় বাড়বে। পারিবারিক শান্তি বজায় থাকবে। স্বাস্থ্য নিয়ে সামান্য সতর্কতা প্রয়োজন।

মিথুন (Gemini Horoscope 2026)
এই বছরে মিথুন রাশির জাতকদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। ব্যবসা ও চাকরিতে পরিবর্তনের যোগ। ভ্রমণের সম্ভাবনাও রয়েছে।

কর্কট (Cancer Horoscope 2026)
২০২৬ সালে কর্কট রাশির জাতকদের আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। প্রেম ও দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি এড়াতে সংযম প্রয়োজন।

সিংহ (Leo Horoscope 2026)
লাল কিতাব অনুযায়ী, ২০২৬ সিংহ রাশির জন্য সম্মান ও সাফল্যের বছর। নেতৃত্ব প্রদানের সুযোগ আসবে। তবে অহংকার করবেন না। আময়িক থাকুন। কারণ বিশ্লেষণ বলছে, অহংকার করলেই তা বড়সড় বিপদ ডেকে আনতে পারে।

কন্যা (Virgo Horoscope 2026)
কন্যা রাশির জাতকদের জন্য এই বছর কর্মব্যস্ত হলেও ফলপ্রসূ। শিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ।

তুলা (Libra Horoscope 2026)
২০২৬ সালে তুলা রাশির জাতকদের জীবনে ভারসাম্য বজায় থাকবে। আর্থিক বিনিয়োগে লাভ হতে পারে। আইনি বিষয়ে শুভ ফল।

বৃশ্চিক (Scorpio Horoscope 2026)
লাল কিতাব অনুযায়ী বৃশ্চিক রাশির জাতকদের জন্য বছরটি চ্যালেঞ্জিং। তবে হাল ছাড়বেন না। কারণ বছরের দ্বিতীয়ার্ধে সাফল্য যোগ রয়েছে। গোপন শত্রুদের থেকে সাবধান থাকতে হবে।

ধনু (Sagittarius Horoscope 2026)
ধনু রাশির জাতকদের জন্য বিদেশ যোগ ও উচ্চশিক্ষার সম্ভাবনা রয়েছে। ভাগ্য সহায় হবে, তবে খরচ বাড়তে পারে।

Advertisement

মকর (Capricorn Horoscope 2026)
২০২৬ সাল মকর রাশির জাতকদের ধৈর্যের পরীক্ষা বলতে পারেন। ধীরে ধীরে স্থিতিশীলতা আসবে। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল মিলবে।

কুম্ভ (Aquarius Horoscope 2026)
লাল কিতাব মতে, কুম্ভ রাশির জন্য নতুন পরিকল্পনার বছর। প্রযুক্তি ও সৃজনশীল কাজে সাফল্যের যোগ।

মীন (Pisces Horoscope 2026)
মীন রাশির জাতকদের জন্য ২০২৬ সাল আধ্যাত্মিক উন্নতির বছর। মানসিক শান্তি বাড়বে। তবে বাস্তব সিদ্ধান্তে সতর্ক থাকা জরুরি।

সব মিলিয়ে, 2026 Laal Kitab Horoscope অনুযায়ী বছরটি অনেক রাশির জীবনে নতুন সুযোগ ও চ্যালেঞ্জ আসবে। বৈদিক জ্যোতিষের নিয়ম মেনে সংযম ও সঠিক পথে চললেই ভাগ্যের দরজা খুলতে পারে।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Read more!
Advertisement
Advertisement