Advertisement

Akshay Tritiya Lucky Rashi: অক্ষয় তৃতীয়ায় শুক্রের রাশি বদল, লক্ষ্মীর কৃপায় কপাল খুলছে এই তিন রাশির

Akshay Tritiya Lucky Rashi: এবারের অক্ষয় তৃতীয়ায় শুক্রের এই রাশি পরিবর্তনের ফলে সবথেকে বেশি লাভবান হবেন বৃষ, তুলা এবং মীন রাশির জাতকরা। দীর্ঘদিন ধরে আটকে থাকা পাওনা টাকা উদ্ধার হতে পারে এই সময়ে। শুধু তাই নয়, ব্যবসায়িক ক্ষেত্রেও আসবে অভাবনীয় সাফল্য।

অক্ষয় তৃতীয়ায় ভাগ্য ঘুরবে এদেরঅক্ষয় তৃতীয়ায় ভাগ্য ঘুরবে এদের
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 07 Apr 2026,
  • अपडेटेड 9:07 PM IST

Akshay Tritiya Lucky Rashi: বৈশাখী পূর্ণিমার দোরগোড়ায় দাঁড়িয়ে পুণ্যতিথি অক্ষয় তৃতীয়া। শাস্ত্র মতে, এই দিনটি এমনিতেই অত্যন্ত শুভ। তবে ২০২৬ সালের অক্ষয় তৃতীয়ায় যোগ হয়েছে এক বিশেষ মহাজাগতিক সংযোগ। রাশি পরিবর্তন করতে চলেছেন সুখ-সমৃদ্ধি ও ঐশ্বর্যের কারক গ্রহ শুক্র। জ্যোতিষীদের মতে, শুক্রের এই চলন বেশ কিছু রাশির জাতক-জাতিকার জীবনে অর্থবৃষ্টি ঘটাতে পারে। স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ ঝরে পড়বে তাঁদের ওপর।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এবারের অক্ষয় তৃতীয়ায় শুক্রের এই রাশি পরিবর্তনের ফলে সবথেকে বেশি লাভবান হবেন বৃষ, তুলা এবং মীন রাশির জাতকরা। দীর্ঘদিন ধরে আটকে থাকা পাওনা টাকা উদ্ধার হতে পারে এই সময়ে। শুধু তাই নয়, ব্যবসায়িক ক্ষেত্রেও আসবে অভাবনীয় সাফল্য। যাঁরা নতুন কোনও বিনিয়োগের কথা ভাবছেন বা সোনা-রুপো কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই সময়টি অত্যন্ত প্রশস্ত। কর্মক্ষেত্রে পদোন্নতির পাশাপাশি বাড়তে পারে সামাজিক সম্মানও।

জ্যোতিষশাস্ত্রে শুক্রকে সম্পদ ও বিলাসিতার প্রতীক বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার মতো পবিত্র দিনে শুক্রের এই অবস্থান পরিবর্তনের ফলে গৃহস্থে ফিরবে শ্রী। তবে কেবল এই তিন রাশিই নয়, অন্যান্য রাশির জাতকদের জন্যও দিনটি দান-ধ্যান ও জপ-তপের মাধ্যমে শুভ ফল বয়ে আনবে। লকারে রাখা গয়না বা সিন্দুকে রাখা অর্থে টান পড়ার দিন কি তবে শেষ? উত্তরের অপেক্ষায় এখন অগণিত ভক্ত ও বিশ্বাসী মানুষ।

 

Read more!
Advertisement
Advertisement