Advertisement

April 2026 Love Horoscope: এপ্রিলেই খুঁজে পেতে পারেন ভালবাসার মানুষকে, তবে সতর্ক থাকতে হবে ৪ রাশিকে

এপ্রিল মাসের শুরু থেকেই প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে বড় বদলের ইঙ্গিত দিচ্ছে গ্রহ-নক্ষত্রের অবস্থান। জ্যোতিষশাস্ত্র মতে, এই মাসে আবেগের পাশাপাশি বাস্তবতার পরীক্ষাও চলবে সমানতালে। অর্থাৎ শুধু অনুভূতি নয়, সম্পর্ক টিকিয়ে রাখতে প্রয়োজন ধৈর্য, বোঝাপড়া এবং সবচেয়ে বেশি; যা দরকার তা হল যোগাযোগ।

প্রেম ভাগ্য কেমন?প্রেম ভাগ্য কেমন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Apr 2026,
  • अपडेटेड 12:32 PM IST

এপ্রিল মাসের শুরু থেকেই প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে বড় বদলের ইঙ্গিত দিচ্ছে গ্রহ-নক্ষত্রের অবস্থান। জ্যোতিষশাস্ত্র মতে, এই মাসে আবেগের পাশাপাশি বাস্তবতার পরীক্ষাও চলবে সমানতালে। অর্থাৎ শুধু অনুভূতি নয়, সম্পর্ক টিকিয়ে রাখতে প্রয়োজন ধৈর্য, বোঝাপড়া এবং সবচেয়ে বেশি; যা দরকার তা হল যোগাযোগ। 

এই পুরো মাস জুড়ে প্রেমের সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে 'কমিউনিকেশন। কোথাও দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে, আবার কোথাও সামান্য কথার ভুলেই তৈরি হতে পারে দূরত্ব। তাই এপ্রিল মাস জুড়ে সতর্ক থাকা এবং সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা চালিয়ে যাওয়া জরুরি।

মেষ রাশি- এই রাশির জাতকদের জন্য এই মাসটি পুরনো সমস্যার সমাধানের সময়। সম্পর্কের জট খুলতে পারে কথোপকথনের মাধ্যমেই। দম্পতিদের মধ্যে বোঝাপড়া বাড়বে।

বৃষ রাশি-  এই রাশির জন্য এপ্রিল আবেগ প্রকাশের মাস। দীর্ঘদিনের না বলা কথা বলে ফেললে সম্পর্ক আরও গভীর হবে।

মিথুন রাশি- এই রাশির ক্ষেত্রে সুখবরের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দূরের সম্পর্ক বা অনলাইন যোগাযোগ থেকে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

কর্কট রাশি-  এই মাসটা কিছুটা আবেগঘন। ছোটখাটো মতবিরোধ হতে পারে, তবে ধৈর্ষ রাখলে পরিস্থিতি সামলানো সম্ভব।

সিংহ রাশি- এই রাশির জন্য প্রেমের ক্ষেত্রে উজ্জ্বল সময়। প্রিয়জনের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ মিলবে, যা সম্পর্ককে আরও মজবুত করবে।

কন্যা রাশি- এদের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা। কথাবার্তায় সংযম না রাখলে সম্পর্কে টানাপোড়েন তৈরি হতে পারে।

তুলা রাশি- এই রাশির ক্ষেত্রে এই মাসে প্রেমে নতুন উচ্ছ্বাস দেখা যাবে। কোনও চমকপ্রদ ঘটনা বা বিশেষ মুহূর্ত সম্পর্ককে নতুন রূপ দিতে পারে।

বৃশ্চিক রাশি- এদের ক্ষেত্রে বন্ধুত্ব থেকে প্রেমে রূপান্তরের সম্ভাবনা প্রবল।

ধনু রাশি- এ ক্ষেত্রে কিছু অনিশ্চয়তা থাকতে পারে। তবে নিজের উপর বিশ্বাস রাখলে এবং সঙ্গীর সঙ্গে পরিষ্কারভাবে কথা বললে সমস্যা কাটবে।

Advertisement

মকর রাশি- এদের জন্য প্রেম ও দায়িত্ব; দুটিকেই সামলাতে হবে দক্ষতার সঙ্গে।

কুম্ভ রাশি- এ ক্ষেত্রে সম্পর্ক নিয়ে নতুন উপলব্ধি আসতে পারে। পুরনো দৃষ্টিভঙ্গি বদলে গিয়ে নতুন করে ভাবতে শিখবেন।

মীন রাশি- এর জন্য এই মাস নতুন শুরুর ইঙ্গিত দিচ্ছে। পুরনো সমস্যা মিটে গিয়ে সম্পর্ক আরও মধুর হতে পারে।

Read more!
Advertisement
Advertisement