
শেষ হতে চলেছে বছরের প্রথম মাস। আর জানুয়ারির অন্তিমেই তৈরি হবে একটি বিশেষ যোগ। জ্যোতিষ মতে, ২৮ জানুয়ারি সকাল সাড়ে সাতটা নাগাদ শুক্র এবং শনি গ্রহ একে অপরের থেকে ৪৫ ডিগ্রি কোণে অবস্থান করবে। আর জ্যোতিষে এই যোগকে অর্থ কেন্দ্র যোগ বলে ডাকা হয়।
এই প্রসঙ্গে বলে রাখি, বর্তমানে শনি বসে রয়েছে মীন রাশিতে। আর শুক্র রয়েছে মকর রাশিতে। তাই মকর রাশিতে সূর্য, বুধ এবং শুক্র মিলে একটি চতুর্গ্রহী যোগ তৈরি করবে। যার ফলে কিছু রাশির ভাগ্য ফিরে যাবে। দূর হবে অর্থকষ্ট। তাই জেনে নিন যে এই কেন্দ্র যোগের ফলে কোন কোন রাশির জীবনে আসবে ভাল সময়।
বৃষ রাশি
শনি এবং শুক্র মিলে তৈরি করছে একটি দুর্লভ যোগ। যার ফলে এই সময় দারুণ ফল পাবেন বৃষ রাশির জাতকেরা। তাঁরা জীবনে এগিয়ে যাবেন। পাবেন পরিশ্রমের ফল। কেরিয়ারে পদন্নোতি হতে পারে আপনার। পাশাপাশি ব্যবসায় এগিয়ে যাবেন। সেই সঙ্গে অন্যদিক থেকে বাড়বে আয়। আর্থিক স্থিতি হবে মজবুত। তাই চিন্তার কোনও কারণ নেই। ভাল সময়ের জন্য প্রস্তুত হয়ে যান।
মকর রাশি
শুক্র এবং শনির যোগ জীবনে সুখ বয়ে আনবে মকর রাশিরও। একাধিক নতুন পথ খুলে যাবে। কেরিয়ারে হবে উন্নতি। ব্যবসাও বৃদ্ধি পাবে দ্রুত গতিতে। আপনি হুট করেই হাতে পাবেন টাকা। এছাড়া মান সম্মান বাড়বে। সেই সঙ্গে সুখ বৃদ্ধি পাবে জীবনে। এই সময় আপনি নতুন গাড়ি কিনতে পারেন। তাই আর দুশ্চিন্তা নয়।
মীন রাশি
অর্ধ চন্দ্র যোগের ফলে অত্যন্ত শুভ সময় আসবে মীন রাশির। এই সময় আপনার অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। ব্যবসা এবং চাকরিতে হবে উন্নতি। পৈতৃক সম্পত্তিও পাওয়ার আশা রয়েছে।
এই সময় বৃদ্ধি পাবে আপনার আত্মবিশ্বাস। সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান করতে পারবেন। যাঁরা বিদেশ যেতে চান, তাঁদের আশা এই সময় পূরণ হবে। এমনকী দেশের বাইরে পেতে পারেন চাকরি। তাই চিন্তার কোনও কারণ নেই। বরং নতুন ভাল সময়ের জন্য তৈরি হয়ে যান।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফকে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।