
৩১ মে ২০২৬, রবিবার রাত ২.২৮ মিনিটে কেতু মঘা নক্ষত্রের তৃতীয় চরণে প্রবেশ করবে। কেতু ২ অগাস্ট ২০২৬ পর্যন্ত এই পদে গোচর করবে। জ্যোতিষ মতে, কেতুর এই গোচর কিছু রাশির জন্য খুবই শুভ ও লাভদায়ক বলে প্রমাণিত হবে। এই সময় ৪ রাশির জাতকদের প্রায় দুমাস পর্যন্ত আর্থিক লাভ, কেকিয়ারে উন্নতি ও মানসিক শান্তি অনুভব হতে পারে। এরই সঙ্গে এই রাশিদের ঝোঁক আধ্যাত্মিকতা ও ধার্মিক গতিবিধির দিকে বাড়বে।
বৃষ রাশি
কেতুর এই গোচর বৃষ রাশির জাতকদের জন্য বিশেষ রূপে লাভদায়ক বলে মানা হবে। এই সময় ব্যবসায় নতুন সুযোগ পেতে পারেন। লাভ করার রাস্তা খুলে যাবে। চাকুরিজীবিদের স্থিরতা অনুভব হবে। এঁদের আর্থিক পরিস্থিতি অনেকটাই ভাল থাকবে। সমাজে মান-সম্মান বাড়বে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আরও সুন্দর হবে। এরই সঙ্গে ধার্মিক কাজ ও আধ্যাত্মিক চিন্তা ভাবনার প্রতি রুচি বাড়বে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের কেতুর মঘা নক্ষত্রে গোচর অত্যন্ত শুভ সঙ্কেত নিয়ে আসবে। দীর্ঘ সময় ধরে চলা অশান্তি থেকে স্বস্তি পাবেন। ব্যবসায় ভাল লাভ হওয়ার যোগ রয়েছে। এই সময় মানসিক প্রশান্তি প্রাপ্ত হবে। চাকরির সন্ধানে থাকা জাতকদের সফলতা প্রাপ্ত হবে। কোথাও যাত্রা করতে পারেন এই সময়, যা শুভ ও লাভদায়ক প্রমাণিত হবে।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের জীবনে এই গোচর ইতিবাচক বদল নিয়ে আসবে। কেরিয়ারে খুব দ্রুত উন্নতি হবে। অর্থলাভের মজবুত যোগ তৈরি হবে। কর্মস্থানে সম্মান ও পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই সময় কেরিয়ারের সঙ্গে যুক্ত বড় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে। পারিবারিক অশান্তি দূর হবে। মন শান্ত থাকবে, এরই সঙ্গে আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য কেতুর এই গোচর প্রগতির নতুন রাস্তা খোলার ইঙ্গিত। আটকে থাকা অর্থ প্রাপ্ত হতে পারে এই সময়। বিনিয়োগ থেকে ভাল লাভ পাওয়া যাবে। কেরিয়ারে ইচিবাচক বদল দেখতে পাওয়া যাবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এই সময় আধ্যাত্মিক স্থানে যাওয়ার যোগ তৈরি হয়েছে, যার ফলে মানসিক ভারসাম্য ও শান্তি প্রাপ্ত হবে।