Advertisement

Moon Transit 2026: বৈশাখের শুরুতেই চন্দ্রের নক্ষত্রে ভ্রমণ, অর্থের বৃষ্টি ৩ রাশির ওপর

৩ এপ্রিল থেকে বৈশাখ মাসের শুরু হতে চলেছে। এই সূচনা জ্যোতিষ মতে খুবই বিশেষ বলে মনে করা হচ্ছে। এইদিন মন, ভাবনা ও মায়ের কারক চন্দ্রমা নিজের নক্ষত্র পরিবর্তন করে স্বাতি নক্ষত্রে প্রবেশ করবে।

চন্দ্র গোচরে কাদের শ্রীলাভচন্দ্র গোচরে কাদের শ্রীলাভ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Apr 2026,
  • अपडेटेड 11:30 AM IST
  • ৩ এপ্রিল থেকে বৈশাখ মাসের শুরু হতে চলেছে।

৩ এপ্রিল থেকে বৈশাখ মাসের শুরু হতে চলেছে। এই সূচনা জ্যোতিষ মতে খুবই বিশেষ বলে মনে করা হচ্ছে। এইদিন মন, ভাবনা ও মায়ের কারক চন্দ্রমা নিজের নক্ষত্র পরিবর্তন করে স্বাতি নক্ষত্রে প্রবেশ করবে। এই গোচর কিছু রাশির জন্য বিশেষ রূপে লাভদায়ক বলে মনে করা হচ্ছে। জীবনের কয়েক ক্ষেত্র ইচিবাচক পরিবর্তন দেখাও যাবে। 

চন্দ্র গোচরের সময়
চন্দ্রমা ৩ এপ্রিল ২০২৬-এ, শুক্রবার সন্ধে ৭.২৪ মিনিটে স্বাতি নক্ষত্রে প্রবেশ করবে। যার স্বামী গ্রহ রাহু। এরপর চন্দ্রমা ৪ এপ্রিল ২০২৬-এ শনিবার রাত ৯টা ১৫ মিনিটে এই নক্ষত্রেই থাকবে। এই সময় একাধিক রাশির ওপর এর প্রভাব দেখা যাবে। 

কর্কট রাশি
এই গোচর কর্কট রাশির জাতকদের জন্য মনে স্থিরতা ও শান্তির ভাবকে বাড়াবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন, যার ফলে আপনি নিজের ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন। আয় বাড়তে পারে। পুরনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। এরই সঙ্গে অপ্রয়োজনীয় খরচের ওপর নিয়ন্ত্রণ করাতে সহায়তা হবে। 

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য এই সময় প্রগতি ও সফলতার সঙ্কেত দেবে। কেরিয়ারে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ায় আত্মবিশ্বাস বাড়াবে। পারিবারিক জীবনে সুখ আসবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কে মধুরতা আসবে। 

কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জন্য এই গোচর শুভ পরিণাম নিয়ে আসবে। ব্যবসা ও কর্মক্ষেত্রে লাভের পরিস্থিতি তৈরি হবে। আর্থিক পক্ষ মজবুত হবে। মানসিক ভাবে ভারসাম্য বজায় থাকবে। সফলতার নতুন রাস্তা খুলে যাবে। পরিবার, বিশেষ করে মায়ের স্নেহ ও আশীর্বাদ পাওয়া যাবে। 

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময় ইতিবাচক বদল নিয়ে আসবে। আত্মবিশ্বাস বৃদ্ধি হবে, নতুন কাজের শুরুর জন্য এই সময় অনুকূল থাকবে। বিনিয়োগ থেকে লাভ পাবেন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটানোর সুযোগ পাবেন। প্রেম জীবনে মধুরতা বাড়বে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement