Advertisement

Ketu Nakshatra Gochar: রাত পোহালেই কেতুর মঘাতে এন্ট্রি, নয় মাস ধরে ৩ রাশিতে অর্থের বৃষ্টি

বৈদিক জ্যোতিষশাস্ত্রে কেতুকে সবচেয়ে রহস্যময়ী গ্রহদের মধ্যে একটি বলে মানা হয়। কেতু প্রায় ১৮ মাস পর রাশি পরিবর্তন করা ছাড়াও একটি নিশ্চিত সময়ে নক্ষত্র বদল করে। যার প্রভাব ১২টি রাশির ওপর দেখতে পাওয়া যায়। এই সময় কেতু সিংহ রাশি ও পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করছে।

কেতুর নক্ষত্র গোচরকেতুর নক্ষত্র গোচর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Mar 2026,
  • अपडेटेड 5:46 PM IST
  • বৈদিক জ্যোতিষশাস্ত্রে কেতুকে সবচেয়ে রহস্যময়ী গ্রহদের মধ্যে একটি বলে মানা হয়।

বৈদিক জ্যোতিষশাস্ত্রে কেতুকে সবচেয়ে রহস্যময়ী গ্রহদের মধ্যে একটি বলে মানা হয়। কেতু প্রায় ১৮ মাস পর রাশি পরিবর্তন করা ছাড়াও একটি নিশ্চিত সময়ে নক্ষত্র বদল করে। যার প্রভাব ১২টি রাশির ওপর দেখতে পাওয়া যায়। এই সময় কেতু সিংহ রাশি ও পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করছে। অপরদিকে, ২৯ মার্চ কেতু নক্ষত্র পরিবর্তন করে নিজেরই নক্ষত্র মঘাতে প্রবেশ করবে। কেতুর এই নক্ষত্রে এন্ট্রি নেওয়া কিছু রাশির জাতকদের জীবনে বেশ ইতিবাচক প্রভাব দেখা দেবে। 

বৈদিক জ্যোতিষ অনুসারে, কেতু ২৯ মার্চ ২০২৬, রবিবার ভোর ৪টে ৪৯ মিনিটে মঘা নক্ষত্রে প্রবেশ করবে। আর এখানে ৫ ডিসেম্বর পর্যন্ত থাকবে। যখন কোনও গ্রহ নিজের নক্ষত্রে প্রবেশ করে, তখন সেই গ্রহের শক্তি আরও বেড়ে যায়। তাই নিজের নক্ষত্রে কেতুর এন্ট্রি কিছু রাশির জন্য লাভজনক বলে মানা হচ্ছে। 

মকর রাশি
এই রাশির জাতকদের জন্য কেতুর মঘা নক্ষত্রে প্রবেশ লাভদায়ক প্রমাণিত হবে। কেতু গোচর করে এই রাশির অষ্টম ঘরে থাকবে। এই রাশির জাতক অনেক ক্ষেত্রেই লাভজনক হবে। জীবনে দীর্ঘ সময় ধরে চলা সমস্যা সমাপ্ত হবে। চাকুরিজীবিদের জন্য এই সময় খুবই ভাল। ধর্ম ও আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে। রিসার্চ, ডেটা অ্যানালিসিস, অডিট বা জ্যোতিষ ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষেরা লাভবান হবে। আটকে থাকা অর্থ ফেরৎ পাবেন। পৈতৃক সম্পত্তি পাওয়ার সুযোগ রয়েছে। হঠাৎ করে অর্থলাভ হবে। 

বৃশ্চিক রাশি
কেতু মহারাজ এই রাশির জাতকদের অনেক ক্ষেত্রে লাভ দেবে। চাকরি ও ব্যবসায় লাভ হবে। কেরিয়ারের গ্রাফ ঊর্ধ্বগামী হবে। পদ-প্রতিষ্ঠা ও সফলতা পেতে পারেন। সরকারি কাজে সফলতা পাবেন। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। জীবনে বেশ কিছু কষ্ট দূর হবে। সমাজে মান-সম্মান বৃদ্ধি পাবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আয়ের নতুন উৎস খুলবে। আটকে থাকা অর্থ ফেরৎ পাবেন। ব্যবসা লাভদায়ক হবে। 

Advertisement

ধনু রাশি
কেতুর নিজ নক্ষত্রে প্রবেশ এই রাশির জাতকদের জন্য লাভদায়ক প্রমাণিত হবে। চাকরি-ব্যবসায় উন্নতি পাকা। সৌভাগ্য বৃদ্ধি পাবে। ধার্মিক কাজে ঝুঁকি বাড়বে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। সমাজে মান-সম্মান বাড়বে। ব্যবসায় লাভ পেতে পারেন। উচ্চ শিক্ষা পাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে। সন্তানের উন্নতির যোগ তৈরি হবে। শিক্ষাক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আপনি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন।      

Read more!
Advertisement
Advertisement