Advertisement

Papmochani Ekadashi 2026: পাপমোচনী একাদশী থেকে 'অচ্ছে দিন', বিষ্ণুর কৃপায় ৬ রাশির মাইনে বাড়বে

চৈত্র কৃষ্ণ একাদশীকে পাপমোচনী একাদশী বলা হয়ে থাকে। এই বছর এই ব্রত ১৫ মার্চ অর্থাৎ সোমবার পালিত হবে। বলা হয় যে এই একাদশীতে ব্রত-উপাসনা করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এরই সঙ্গে অর্থ ও আরোগ্য প্রাপ্তি হয়।

পাপমোচনী একাদশী থেকে ভাল সময় শুরুপাপমোচনী একাদশী থেকে ভাল সময় শুরু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Mar 2026,
  • अपडेटेड 11:54 AM IST
  • চৈত্র কৃষ্ণ একাদশীকে পাপমোচনী একাদশী বলা হয়ে থাকে।

চৈত্র কৃষ্ণ একাদশীকে পাপমোচনী একাদশী বলা হয়ে থাকে। এই বছর এই ব্রত ১৫ মার্চ অর্থাৎ সোমবার পালিত হবে। বলা হয় যে এই একাদশীতে ব্রত-উপাসনা করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এরই সঙ্গে অর্থ ও আরোগ্য প্রাপ্তি হয়। পাপমোচনী একাদশীর ব্রত এই বছক কিছু রাশিদের ক্ষেত্রে খুবই লাভদায়ক বলে মানা হচ্ছে। কিছু রাশির জন্য এই একাদশী ভাল সময় নিয়ে আসছে। 

বৃষ রাশি
আপনার কেরিয়ার আরও ভাল হবে। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ঘরে সুখ-সমৃদ্ধি আসবে। তবে সন্তানকে নিয়ে চিন্তা মনে থাকতে পারে। খাবার দান করলে আপনার লাভ হবে। 

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য এই একাদশী অর্থলাভের সঙ্কেত দিচ্ছে। খরচ কমবে এবং কামাই বাড়বে। ছোট খাটো সফরের যোগ তৈরি হবে। দাম্পত্য জীবনে সুখ আসবে। কোনও শুভ খবর পাওয়ার পর মন প্রসন্ন হয়ে যাবে। সবুজ ফল দান করুন। 

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য এই সময় সহজে অর্থলাভ হবে। দীর্ঘদিন ধরে চলা সমস্যা শুধরে যাবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দূর হবে। কোনও পুরনো রোগ থেকে মুক্তি পাবেন। খাবারের জিনিস দান করা ভাল বলে মনে করা হচ্ছে। 

কন্যা রাশি
চাকরি সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পত্তি সংক্রান্ত যেকোনো বিরোধের সমাধান হবে। পারিবারিক ঝামেলা মিটে যাবে। আপনার ইচ্ছেমতো যে কোনও জিনিস দান করলে উপকার পাবেন। 

বৃশ্চিক রাশি
আপনি একটি বড় সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। একটি উল্লেখযোগ্য উদ্বেগ দূর হতে চলেছে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আপনার ভালো মানুষের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকবে। আপনি নতুন উদ্যোগ শুরু করার সুযোগও পেতে পারেন। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত মন্ত্র জপ করুন। 

ধনু রাশি
আর্থিক, চাকরি এবং ব্যবসায়িক পরিস্থিতি ভালো থাকতে পারে। নতুন কেরিয়ারের সুযোগ এবং বৃহত্তর দায়িত্ব আসতে পারে। পরিবারের মধ্যে শুভ ঘটনার ইঙ্গিত রয়েছে। প্রতিদিন সন্ধ্যায় আপনার বাড়ির প্রধান প্রবেশপথে একটি প্রদীপ জ্বালাতে ভুলবেন না। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement