Advertisement

Shani Nakshatra Parivartan: শনি নক্ষত্র বদলাতেই ৩ রাশির বিরাট স্বস্তি, সাড়েসাতি-ঢাইয়াতেও অগাধ সাফল্য এঁদের

২১ মার্চ অর্থাৎ আজ শনি গ্রহের অবস্থান বদল হতে চলেছে। শনি আজ বিকেল ৪টে নাগাদ উত্তরাভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় চরণে গোচর করতে চলেছে। এখানে শনি ১৭ এপ্রিল পর্যন্ত থাকবে। এই নক্ষত্রের স্বামী স্বয়ং শনিদেব।

শনির নক্ষত্র বদলশনির নক্ষত্র বদল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Mar 2026,
  • अपडेटेड 4:16 PM IST
  • ২১ মার্চ অর্থাৎ আজ শনি গ্রহের অবস্থান বদল হতে চলেছে।

২১ মার্চ অর্থাৎ আজ শনি গ্রহের অবস্থান বদল হতে চলেছে। শনি আজ বিকেল ৪টে নাগাদ উত্তরাভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় চরণে গোচর করতে চলেছে। এখানে শনি ১৭ এপ্রিল পর্যন্ত থাকবে। এই নক্ষত্রের স্বামী স্বয়ং শনিদেব। জ্যোতিষ বিশ্বাস অনুযায়ী, শনি উত্তরাভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় চরণে যাওয়ার পর ৩ রাশির জাবনে জবরদস্ত লাভ হতে চলেছে। এই রাশিদের একটির ওপর চলছে শনির সাড়েসাতি ও দুটো রাশির ওপর চলছে শনির ঢাইয়া। তাই এই পদে নক্ষত্র পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ বলে মানা হয়। 

মেষ রাশি
মেষ রাশির ওপর শনির সাড়েসাতি চলছে। এই নক্ষত্র পদ পরিবর্তন মেষ রাশির বিভিন্ন ক্ষেত্রে শুভ পরিণাম নিয়ে আসবে। জীবনে চলা বড় সমস্যা শেষ হবে। চাকরি-রোজগার সংক্রান্ত মামলায় লাভ হতে পারে। যারা চাকরি ছেড়ে নিজেদের কিছু শুরু করতে চাইছেন, তাদের লাভ হতে পারে। ভাগ্যের পুরো সঙ্গ পাবেন এরা। সুখ-শান্তি ও প্রেমের পরিবেশ আপনাকে অন্য ধরনের শান্তি এনে দেবে। মানসিক চাপ, চিন্তামুক্ত হবেন। 

সিংহ রাশি
সিংহ রাশির ওপর শনির ঢাইয়া চলছে। উত্তরাভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় ঘরে শনির প্রবেশ আপনার জন্য কল্যাণকারী প্রমাণিত হবে। আর্থিক পরিস্থিতি উত্তম থাকবে। ব্যবসা সংক্রান্ত কাজে ভাল লাভ হবে। ব্যবসায় কোনও বড় চুক্তি হতে পারে। প্রভাবশালী মানুষদের সঙ্গে যোগাযোগ সাধনে সফল হবেন। পরিবারে শান্তি ও সৌহার্দ্যর পরিবেশ থাকবে। সন্তানের পক্ষ থেকে কোনও ভাল খবর পেতে পারেন। 

ধনু রাশি
ধনু রাশির ওপর শনির ঢাইয়া চলছে। শনির বদলে যাওয়া অবস্থান বিনিয়োগ সংক্রান্ত ভাল সুযোগ নিয়ে আসবে। এই সময় বিনিয়োগ আপনার জন্য লাভদায়ক প্রমাণিত হবে। পরিবার ও আত্মীয়ের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। বন্ধুদের সহযোগিতায় কোনও বড় কাজ সম্পূর্ণ হতে পারে। কেরিয়ার সংক্রান্ত সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন। জীবনসঙ্গীর সম্পূর্ণ সহযোগিতা পাবেন। এরই সঙ্গে স্বাস্থ্যের দিকে নজর দিন এবং কথাবার্তা সংযত করলে তা আপনার জন্য ভাল হবে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement