
দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে ১৪ এপ্রিল ২০২৬-এ জ্যোতিষ দৃষ্টি থেকে খুবই বিশেষ হতে চলেছে। এইদিন সূর্যদেব মেষ রাশিতে প্রবেশ করবে, যেখানে প্রথম থেকেই শুক্র বিরাজ করছে। সূর্য ও শুক্রের এই যুতি মিলে শুক্রাদিত্য রাজযোগের নির্মাণ করবে। এই রাজযোগের প্রভাব সব রাশির ওপর পড়তে দেখা যাবে। তবে কিছু রাশির জীবনে বিশেষ প্রভাব পড়তে দেখা যাবে। আসুন সেই রাশি কারা জেনে নেওয়া যাক।
মেষ রাশি
আপনাদের জন্য শুক্রাদিত্য রাজযোগ অনুকূল প্রমাণিত হবে। এই সময় আপনার কেরিয়ার নতুন উচ্চতায় পৌঁছাবে। আয়ের নতুন উৎস খুলে যাবে। এই সময় আত্মবিশ্বাস বৃদ্ধি হবে। বিনিয়োগ থেকে লাভ পাবেন। মান-সম্মান এই সময়ে প্রাপ্তি হবে। রাজনীতির সঙ্গে যুক্ত মানুষেরা এই সময় কোনও পদ পেতে পারেন।
সিংহ রাশি
শুক্রাদিত্য রাজযোগ সিংহ রাশির জন্য শুভ প্রমাণিত হবে। কাজের সঙ্গে ভাগ্যের সঙ্গ পাবেন। চাকরি ও ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। বিদেশ সংক্রান্ত কাজে সফলতা পেতে পারেন ও আর্থিক পরিস্থিতি মজবুত হবে। দেশ-বিদেশের সফরে যেতে পারেন। কোনও ধার্মিক বা মাঙ্গলিক কাজে অংশ নিতে পারেন। এই সময় পড়ুয়ারা কোনও পরীক্ষায় সফলতা পেতে পারেন। পরিশ্রম করে যান। এরই সঙ্গে মন দিয়ে পড়াশোনা করুন।
কর্কট রাশি
এই শুক্রাদিত্য রাজযোগ কেরিয়ার ও ব্যবসায় শুভ প্রমাণিত হতে পারে। কারণ এই রাজযোগের ফলে আপনার কাজ-ব্যবসার উন্নতি তরতরিয়ে এগিয়ে যাবে। আটকে থাকা কাজ পূরণ হবে এবং অংশীদারিত্বে লাভ পাবেন। এরই সঙ্গে বেকার লোকেরা চাকরি পেতে পারেন। এই সময় মানুষের সঙ্গে সম্পর্ক ভাল হবে। রাজনীতি, ফ্যাশন, সিনেমা ও প্রশাসনিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষদের উন্নতি হতে পারে।