
জ্যোতিষশাস্ত্রে সূর্য-গুরুর সম্বন্ধ শুভ ও রাজযোগের মতো সুখ দেয় বলে মানা হয়ে থাকে। এপ্রিলের প্রথম সপ্তাহে সূর্য-গুরু মিলে কেন্দ্র দৃষ্টি যোগ তৈরি করছে, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই যোগ ৪ রাশির জাতকদের কেরিয়ার ও আর্থিক দিককে আরও মজবুত করবে। সূর্যকে স্বাস্থ্য, আত্মবিশ্বাস ও পদ-প্রতিষ্ঠার কারক বলে মবে করা হয়। অপরদিকে, গুরুকে জ্ঞান, ভাগ্য, সুখ ও সন্তানের কারক বলা গয়। যখনই এই দুই গ্রহ মিলে কেন্দ্র দৃষ্টি যোগ তৈরি করব, তখনই ৪ রাশির জাতকদের সুসময় শুরু হবে। তবে এর প্রভাব এক সপ্তাহই থাকবে।
মিথুন রাশি
কেন্দ্র দৃষ্টি যোগ মিথুন রাশির জাতকদের ভাগ্যকে আরও উন্নত করবে। আর্থিক সঙ্কট দূর হবে আর অর্থ ঢুকবে সব জায়গা দিয়ে। সম্পত্তি নিয়ে যাঁদের ঝামেলা চলছে, তা দূর হবে। কেরিয়ারে নতুন সুযোগ আসবে। ধর্ম-কর্মে রুচি বাড়বে। ধার্মিক সফরের যোগ তৈরি হবে।
কন্যা রাশি
সূর্য-গুরুর কেন্দ্র দৃষ্টি যোগ কন্যা রাশির জাতকদের জন্য ভাল। বিনিয়োগ থেকে লাভ পাবেন। ব্যবসা বিস্তারের জনেয এই সময়কাল ভাল। লাভের মুখ দেখবেন। বিশেষ করে গুরু-সম্পর্কিত কাজ যেন শিক্ষার সামগ্রী, সোনা-রূপো, শিক্ষার সঙ্গে যুক্ত মানুষদের ই সময়টা শুভ। আপনার বা আপনার বাবার স্বাস্থ্য সমস্যা থাকলে, এই সময় তা দূর হবে।
ধনু রাশি
কেন্দ্র দৃষ্টি যোগ ধনু রাশির জাতকদের অপ্রত্যাশিত লাভ করাবে। কোনও ইচ্ছা পূরণ হতে পারে। আর্থিক সঙ্কট মিটে যাবে। জীবনে সুখ-সুবিধা বাড়বে। যোজনাগুলি সফল হবে। নতুন কাজ শুরু করার জন্য এই সময় খুবই ভাল।
মীন রাশি
কেন্দ্র দৃষ্টি যোগ মীন রাশির জাতকদের অশান্তি থেকে স্বস্তি দেবে। কোনও বড় সমস্যা থেকে রেহাই পাবেন। সহকর্মীদের থেকে সাহায্য পাওয়া যাবে। অর্থ বাড়বে। কেরিয়ারে ইতিবাচক বদল দেখতে পাবেন। আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। জ্ঞান বাড়বে।