Advertisement

Rahu Blessed Zodiac: দুষ্টু গ্রহ রাহুর সুনজরে এঁরা, ২০২৬-এ ৩ রাশির বড়লোক হওয়া পাকা

Rahu Blessed Zodiac: বৈদিক জ্যোতিষে রাহু গ্রহকে কঠোর বাণী, জুয়া, চুরি, দুষ্ট কর্ম, ত্বকের রোগ, ধার্মিক সফরের কারক বলে মনে করা হয়। অপরদিকে, রাহু এক রাশিতে প্রায় ১৮ মাস ধরে বিরাজ করে। জেনে রাখুন রাহু গ্রহ মে ২০২৫-এ শনির আধিপত্য় রাশি কুম্ভতে প্রবেশ করে ফেলেছে।

২০২৬ সালে রাহুর কৃপা পাবেন কারা?২০২৬ সালে রাহুর কৃপা পাবেন কারা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Oct 2025,
  • अपडेटेड 5:03 PM IST
  • বৈদিক জ্যোতিষে রাহু গ্রহকে কঠোর বাণী, জুয়া, চুরি, দুষ্ট কর্ম, ত্বকের রোগ, ধার্মিক সফরের কারক বলে মনে করা হয়।

বৈদিক জ্যোতিষে রাহু গ্রহকে কঠোর বাণী, জুয়া, চুরি, দুষ্ট কর্ম, ত্বকের রোগ, ধার্মিক সফরের কারক বলে মনে করা হয়। অপরদিকে, রাহু এক রাশিতে প্রায় ১৮ মাস ধরে বিরাজ করে। জেনে রাখুন রাহু গ্রহ মে ২০২৫-এ শনির আধিপত্য় রাশি কুম্ভতে প্রবেশ করে ফেলেছে। এরই সঙ্গে কুম্ভ রাশিতে রাহু ৫ ডিসেম্বর ২০২৬ সাল পর্যন্ত থাকবে। এরকম অবস্থায় রাহু গ্রহের গোচর কিছু রাশির জীবনে ভাল সময় নিয়ে আসবে। দেখে নিন সেইসব ভাগ্যশালী গ্রহেরা কারা।

বৃষ রাশি
রাহু গ্রহের গোচর বৃষ রাশির জাতকদের জন্য অনুকূল প্রমাণিত হবে। এই সময় আপনার কাজ-ব্যবসায় সাফল্য পাবেন। বেকার লোকেরা এই সময় চাকরি পাবেন। ব্যবসায় ভাল লাভ হতে পারে। চাকুরিজীবিদের পদোন্নতি হবে। আপনার পরিকল্পিত যোজনা সফল হবে। এরই সঙ্গে সামাজিক প্রতিষ্ঠা বাড়বে। নতুন সম্পর্ক লাভদায়ক হবে। মা-বাবা বা বরিষ্ঠ কারোর থেকে সহযোগিতা পাবেন। মানসিক শান্তি বজায় থাকবে ও ঘরের বিষয়গুলি সামলে নেবেন। 

মিথুন রাশি
রাহু গ্রহের গোচর মিথুন রাশির জাতকদের জন্য শুভ ফল দেবে। এই সময় ভাগ্যের সঙ্গ পাবেন। এরই সঙ্গে আটকে থাকা কাজ শুরু হবে। চাকুরিজীবিদের প্রমোশন হবে। কেরিয়ারে সফলতা অর্জন করবেন। আটকে থাকা কোনও টাকা ফেরৎ পাবেন। এরই সঙ্গে এই সময় কোনও ধার্মিক বা মাঙ্গলিক কাজে সামিল হতে পারেন। দেশ-বিদেশের সফর করতে পারেন। 

কন্যা রাশি
আপনাদের জন্য রাহু গ্রহের রাশি পরিবর্তন লাভদায়ক প্রমাণিত হবে। আপনার সাহস ও পরাক্রম বাড়বে। মামলা-মোকদ্দমায় সফল হবেন। আত্মবিশ্বাস বাড়বে ও নিজের কথাকে প্রভাবশালী ভঙ্গিমায় পেশ করার ক্ষমতা বাড়বে। এরই সঙ্গে আপনার ভাগ্য সঙ্গ দেবে। দীর্ঘকালীন কোনও পরিকল্পনা সফল করতে পারবেনয কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।  

 

Read more!
Advertisement
Advertisement