Advertisement

Bengali New Year Love Rashi: নববর্ষে রোম্যান্স বাড়বে এই রাশিদের, তালিকায় আপনি?

স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্ক ভাল থাকলে সংসার সুখের হয়। তবে তা না হলে, সংসারে অশান্তি শুরু হয়। পরিস্থিতি মাঝে মধ্যে এমন জায়গায় যায় যে তৃতীয় ব্যক্তি এসেও সাংসারিক এই সমস্যা মেটাতে পারেন না। তবে মাথায় রাখবেন দম্পতির মধ্যে ঝগড়া হতেই পারে। আর তাতে সমস্যার কিছু নেই। কারণ একসঙ্গে থাকতে থাকতে নানা সমস্যা হয়।

নববর্ষে প্রেমের রাশি নববর্ষে প্রেমের রাশি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Apr 2026,
  • अपडेटेड 5:34 PM IST

স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্ক ভাল থাকলে সংসার সুখের হয়। তবে তা না হলে, সংসারে অশান্তি শুরু হয়। পরিস্থিতি মাঝে মধ্যে এমন জায়গায় যায় যে তৃতীয় ব্যক্তি এসেও সাংসারিক এই সমস্যা মেটাতে পারেন না। তবে মাথায় রাখবেন দম্পতির মধ্যে ঝগড়া হতেই পারে। আর তাতে সমস্যার কিছু নেই। কারণ একসঙ্গে থাকতে থাকতে নানা সমস্যা হয়।

তবে তা রোজ হলে, সমস্যার। প্রেমের সম্পর্কে ভালবাসা যেমন থাকবে, তেমনই থাকবে মনোমালিন্য। কিন্তু সঙ্গীর সঙ্গে যদি রোজ ঝামেলা হয়, তা হলে সম্পর্ক চালিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা লোপ পায়। এপ্রিলে প্রেমের ক্ষেত্রে কোন রাশি কেমন ফল পাবে, জেনে নিন।

মেষ রাশি: মেষের দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক থাকায় খুবই শুভ ফল লাভ হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম।

বৃষ রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্র অধিপতির শত্রু গ্রহের সঙ্গে সহাবস্থান বৃষ জাতক-জাতিকাদের পূর্ণ দাম্পত্যসুখ প্রাপ্তি থেকে বঞ্চিত করবে। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম। 

মিথুন রাশি: এপ্রিলে মিথুন জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক থাকায় সম্পর্কে কোনও সমস্যা দেখা যাবে না। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে।

কর্কট রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্র অধিপতির সারা মাস শত্রু গ্রহের সঙ্গে সহাবস্থানের কারণে দাম্পত্যসুখের ক্ষেত্রে কর্কট জাতক-জাতিকাদের আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম।

সিংহ রাশি: সিংহ জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রে অবস্থান রাহু এবং মঙ্গলের। দাম্পত্যসুখের ক্ষেত্র অধিপতি মাসের প্রথমে বেশ কিছুটা সময় অস্তমিত অবস্থায় অবস্থান করলেও, বৃহস্পতির দৃষ্টির কারণে সিংহ রাশির ব্যক্তিরা এপ্রিল মাসে দাম্পত্যসুখে সুখী হবেন। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফল পাবেন।

কন্যা রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে শনি এবং রবির অবস্থান। যদিও রবি মাসের অর্ধেক সময় কন্যা রাশিতেই অবস্থান করবে। তা সত্ত্বেও এই রাশির জাতক-জাতিকাদের দাম্পত্যজীবনে সুখ থাকবে না। প্রেম-প্রীতির ক্ষেত্রেও মাসটি শুভ নয়।

Advertisement

তুলা রাশি: তুলা জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে সমস্যা কম থাকলেও, পরবর্তী ভাগ তুলনামূলক সমস্যাবহুল। সেই সময় রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রও শুভ নয়।

বৃশ্চিক রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে সমস্যা থাকলেও, পরবর্তী ভাগে সমস্যা ক্রমশ কমবে। এপ্রিলের ১৯ তারিখের পর থেকে বৃশ্চিক জাতক-জাতিকারা দাম্পত্যক্ষেত্রে শুভ ফল পাবেন। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ বলা যায় না।

ধনু রাশি: ধনুর দাম্পত্যসুখের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান থাকায় শুভ ফলপ্রাপ্তি হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রেও মাসটি শুভ।
 

 

Read more!
Advertisement
Advertisement