Advertisement

Budh Gochar 2026: ৫ রাশির আর্থিক উন্নতি, ব্যবসায় বাম্পার প্রফিট, ভরণী নক্ষত্রে বুধ গোচর

৭ মে ২০২৬ নক্ষত্র পরিবর্তন করতে চলেছে বুধ। এর ফলে কিছু রাশির জীবন বদলে যাবে। তাঁদের জীবনে আসবে বড় সব পরিবর্তন। তাই আর সময় নষ্ট না করে এমন ৫ রাশি সম্পর্কে জেনে নিন, যাঁদের এই সময়টা খুব ভাল কাটবে। 

বুধ গোচর ২০২৬বুধ গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Apr 2026,
  • अपडेटेड 1:42 PM IST
  • ৭ মে ২০২৬ নক্ষত্র পরিবর্তন করতে চলেছে বুধ
  • এর ফলে কিছু রাশির জীবন বদলে যাবে
  • । তাই আর সময় নষ্ট না করে এমন ৫ রাশি সম্পর্কে জেনে নিন

বৈদিক জ্যোতিষ মতে, বুধ হল বুদ্ধি, তর্ক এবং ব্যবসার কারক গ্রহ। পাশাপাশি এই গ্রহকে রাজকুমার বলেও ডাকা হয়। আর এই গ্রহ যখন ভরণী নক্ষত্রে প্রবেশ করে, তখন বিচারবুদ্ধি বাড়ে। পাশাপাশি ধনসম্পদ বৃদ্ধি পায়। আর এমনই একটা বিশেষ যোগ তৈরি হতে চলেছে মে মাসে। 

আসলে হিসেব বলছে, ৭ মে ২০২৬ নক্ষত্র পরিবর্তন করতে চলেছে বুধ। এর ফলে কিছু রাশির জীবন বদলে যাবে। তাঁদের জীবনে আসবে বড় সব পরিবর্তন। তাই আর সময় নষ্ট না করে এমন ৫ রাশি সম্পর্কে জেনে নিন, যাঁদের এই সময়টা খুব ভাল কাটবে। 

মেষ রাশি
বুধের ভরণী নক্ষত্রে প্রবেশ মেষ রাশির আত্মবিশ্বাস বাড়াবে। এই সময় আপনাদের নির্ণয় ক্ষমতা বাড়বে। কাজের জায়গায় সকলে প্রশংসা করবেন। নতুন দায়িত্ব পেতে পারেন। বাড়বে ব্যবসা। নতুন চুক্তি হতে পারে। তার থেকে ভাগ্য ফিরে যাবে। এই সময় বিনিয়োগ করলে দারুণ লাভ পাবেন। ভবিষ্যতে মিলবে বড় রিটার্ন।  

মিথুন রাশি
এই সময়টা মিথুন রাশিরও দারুণ কাটবে। ভরণী নক্ষত্রে বুধের প্রবেশের ফলে আয়ের নতুন স্রোত তৈরি হবে। যার ফলে আর্থিক সমস্যা কেটে যাবে। 

এই সময় জটিল সব কাজ হয়ে যাবে। বহু দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। অনেকেই পরামর্শ চাইবেন। ব্যবসায় আর্থিক লাভ হতে পারে। 

সিংহ রাশি
এই সময়টা দারুণ কাটবে সিংহ রাশির জাতকদের। বুধ দেব আপনাদের বুদ্ধি বাড়াবে। এই সময় বিনিয়োগ করলে মিলবে লাভ। পরে বাম্পার রিটার্ন পাবেন। পৈতৃক সম্পত্তিও এই সময় পেয়ে যাবেন। পরিবারে সব কাজ হয়ে যাবে। ব্যবসায় বড় লাভ পাবেন। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।

তুলা রাশি
আপনাদের জন্য গোল্ডেন টাইম আনবে তুলা রাশি। যাঁরা মিডিয়া বা লেখার কাজের সঙ্গে যুক্ত, তাঁদের বেশি লাভ মিলবে। এই সময় প্রোমোশনও হতে পারে। বাড়তে পারে আয়। 

শুধু তাই নয়, এই সময় ব্যবসাতে বাম্পার লাভ হবে। বাড়বে ইনকাম। নতুন কোনও ব্যবসাও খুলতে পারবেন। তাই চিন্তার কোনও কারণ নেই। 

Advertisement

ধনু রাশি
বুধের নক্ষত্র পরিবর্তন দারুণ সময় এনে দেবে ধনু রাশিকেও। আপনারা যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁরা পেয়ে যাবেন। নতুন সরকারি চাকরি পেতে পারেন। এছাড়া ব্যবসাতেও লাভ পাবেন। এছাড়া এতদিনে বিনিয়োগে মিলবে দারুণ রিটার্ন। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

 

Read more!
Advertisement
Advertisement