Advertisement

Budh Gochar 2026: ৫ রাশির চাকরিতে প্রোমোশন, বড় হবে ব্যবসা, ভরণী নক্ষত্রে বুধের গোচর

বৈদিক জ্যোতিষ মতে, বুধ গ্রহ বৃদ্ধি, তর্ক এবং ব্যবসার কারক গ্রহ। এছাড়া বুধ গ্রহকে রাজকুমারও বলা হয়। আর এই গ্রহ যখন ভরণী নক্ষত্রে প্রবেশ করে, তখন জীবনে একাধিক ইতিবাচক প্রভাব পড়ে। আর ভাল খবর হল, আগামী ৭ মে ২০২৬ বুধ এই নক্ষত্রে প্রবেশ করছে। যার ফলে ৫ রাশির ভাগ্য ফিরবে। তাঁরা চাকরিতে করবেন উন্নতি। ব্যবসায় বাম্পার লাভ হবে। 

বুধ গোচর ২০২৬বুধ গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Apr 2026,
  • अपडेटेड 5:32 PM IST
  • বৈদিক জ্যোতিষ মতে, বুধ গ্রহ বৃদ্ধি, তর্ক এবং ব্যবসার কারক গ্রহ
  • এই গ্রহ যখন ভরণী নক্ষত্রে প্রবেশ করে, তখন জীবনে একাধিক ইতিবাচক প্রভাব পড়ে
  • আগামী ৭ মে ২০২৬ বুধ এই নক্ষত্রে প্রবেশ করছে

বৈদিক জ্যোতিষ মতে, বুধ গ্রহ বৃদ্ধি, তর্ক এবং ব্যবসার কারক গ্রহ। এছাড়া বুধ গ্রহকে রাজকুমারও বলা হয়। আর এই গ্রহ যখন ভরণী নক্ষত্রে প্রবেশ করে, তখন জীবনে একাধিক ইতিবাচক প্রভাব পড়ে। আর ভাল খবর হল, আগামী ৭ মে ২০২৬ বুধ এই নক্ষত্রে প্রবেশ করছে। যার ফলে ৫ রাশির ভাগ্য ফিরবে। তাঁরা চাকরিতে করবেন উন্নতি। ব্যবসায় বাম্পার লাভ হবে। 

তাই আর সময় নষ্ট নয়, বরং সেই ৫ রাশি সম্পর্কে বিশদে জেনে নিন। সেখানে আপনার রাশি থাকলে তো কথাই নেই!

মেষ রাশি
বুধ ভরণী নক্ষত্রে প্রবেশ করলে মেষ রাশির দারুণ সময় কাটবে। আত্মবিশ্বাস বাড়বে। আপনাদের নির্ণয় নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে বিরাট উন্নতি হবে। প্রোমোশন পেতে পারেন। ব্যবসায় নতুন ডিল হতে পারে। ব্যবসা বড় জায়গায় ছড়িয়ে যেতে পারে। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

মিথুন রাশি
এই সময়টা দারুণ কাটবে মিথুন রাশির। ভরণী নক্ষেত্রে বুধের গোচরে আর্থিক লাভ হবে। নতুন আয়ের স্রোত তৈরি হতে পারে। ব্যবসায় কোনও বড় ডিল ক্র্যাক হতে পারে। জটিল কোনও সমস্যার এবার সমাধান করে ফেলবেন। সংসারে থাকবে শান্তি। মন থেকে দুশ্চিন্তা দূর হবে।

সিংহ রাশি
বুধের এই গোচর সিংহ রাশির জাতকদের জন্যও সেরা সময় নিয়ে আসবে। এই সময় বিনিয়োগ করলে পরে বাম্পার লাভ পাবেন। পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনাও বাড়বে। পরিবারের মাঙ্গলিক কাজের রূপরেখা ঠিক হবে। ব্যবসায় বিরাট আর্থিক উন্নতি হবে। তাই চিন্তার কিছু নেই। 

তুলা রাশি
আপনাদের জন্য গোল্ডেন টাইম আনবে বুধের নক্ষত্র গোচর। আপনারা চাকরির জায়গায় উন্নতি করবেন। বিশেষত, কলা, মিডিয়া এবং লেখালিখির সঙ্গে যুক্তরা লাভ পাবেন। এই সময় ব্যবসায় লাভ হবে। পার্টনারশিপে যাঁরা কাজ করছেন, তাঁরাও লাভ পাবেন। নতুন রাস্তা খুলে যাবে আপনাদের সামনে। 

ধনু রাশি
এই রাশির জাতকেরা জীবনে পরিবর্তন দেখতে পারবেন। যাঁরা চাকরি বদলাতে চাইছেন, তাঁরা নতুন সুযোগ পাবেন। শিক্ষার ক্ষেত্রেও সুদিন আসবে। পরীক্ষায় ভাল ফল মিলবে। ব্যবসায় হবে বিরাট লাভ। আয় বাড়বে। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে। কোনও ওষুধ খাওয়ার আগে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।

 

Read more!
Advertisement
Advertisement