Advertisement

Budh Gochar 2026: শনির নক্ষত্রে বুধের গোচর, ১৩ এপ্রিল থেকে মালামাল হবে ৪ রাশি

১৩ এপ্রিল ২০২৬, সোমবার দুপুর ২টো ২৬ মিনিটে গ্রহের রাজকুমার এবং বুদ্ধির কারক গ্রহ বুধ শনির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করতে চলেছে। বুধ এই নক্ষত্রে ২২ এপ্রিল পর্যন্ত থাকবে। আর এই সময়টা কিছু রাশির জন্য দারুণ খবর নিয়ে আসবে। তাঁরা উন্নতির শিখরে পৌঁছে যাবেন। সব দিক থেকেই হবে উন্নতি। 

বুধ গোচর ২০২৬বুধ গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Mar 2026,
  • अपडेटेड 3:02 PM IST
  • বুধ শনির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করতে চলেছে
  • বুধ এই নক্ষত্রে ২২ এপ্রিল পর্যন্ত থাকবে
  • এই সময়টা কিছু রাশির জন্য দারুণ খবর নিয়ে আসবে

১৩ এপ্রিল ২০২৬, সোমবার দুপুর ২টো ২৬ মিনিটে গ্রহের রাজকুমার এবং বুদ্ধির কারক গ্রহ বুধ শনির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করতে চলেছে। বুধ এই নক্ষত্রে ২২ এপ্রিল পর্যন্ত থাকবে। আর এই সময়টা কিছু রাশির জন্য দারুণ খবর নিয়ে আসবে। তাঁরা উন্নতির শিখরে পৌঁছে যাবেন। সব দিক থেকেই হবে উন্নতি। 

তাই আর সময় নষ্ট নয়। বরং এই নিবন্ধ থেকেই জেনে নিন, এই গোচরের ফলে ঠিক কোন ৪ রাশির জীবনে ভাল সময় আসবে। কারা হবেন মালামাল।

মিথুন রাশি
বুধের এই নক্ষত্র গোচর মিথুন রাশির জাতকদের জন্য দারুণ খবর নিয়ে আসবে। আপনারা সব ক্ষেত্রেই বিরাট সফল হবেন। চাকরিতে নতুন সুযোগ পাবেন। প্রোমোশন বা ইনক্রিমেন্ট হতে পারে। পুরনো পরিকল্পনায় এই সময় লাভের মুখ দেখবেন। টাকার সমস্যা মিটে যাবে। এবার ধার্মিক কাজের প্রতি ঝুঁকবেন। জীবনে খুশির আগমন হবে। তাই ভাল সময় কাটানোর জন্য এখন থেকেই তৈরি হয়ে যান। 

সিংহ রাশি
এই রাশির জাতকদের জন্যও শনির নক্ষত্রে বুধের প্রবেশ শুভ পরিণাম নিয়ে আসবে। আপনাদের বাড়বে আমদানি। জীবনে সফল হবেন। কাজের জায়গায় বাড়বে দায়িত্ব। ব্যবসাতেও উন্নতি হবে। নতুন ক্লায়েন্টের খোঁজ পেতে পারেন। এছাড়া নতুন ব্যবসাও শুরু করার যোগ তৈরি হবে। এই সময় জমি সংক্রান্ত মামলা থেকে মিলবে মুক্তি। পাশাপাশি পারিবারিক সমস্যা মিটে যাবে। 

কন্যা রাশি
এই সময় কন্যা রাশির জাতকদেরও সেরা সময় কাটবে। আপনারা শুভ পরিণাম পাবেন। বন্ধু এবং পরিবার-পরিজন আপনাদের সঙ্গ দেবেন। তাঁদের সমর্থন পাবেন। চাকরিতেও হবে উন্নতি। আর্থিক স্থিতি বদলে যাবে। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। চাকরিতে বদল আসতে পারে। 

তবে এই যোগের কারণে জীবন চ্যালেঞ্জ আসবে। তাই একটু সাবধান হন। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। নইলে বিপদ বাড়বে বই কমবে না। 

মকর রাশি
এই সময় মকর রাশির দারুণ সময় কাটবে। বুধের শনির নক্ষত্র গোচরে ইতিবাচক ফল পাবেন। আপনাদের বিরোধীরা এবার দূরত্ব বাড়াবে। তারা কাছে আসতেও পাবে ভয়। 

Advertisement

এই সময় ভাগ্যের পুরো সঙ্গ পাবেন। অনেক দিনে চেষ্টা এবার জায়গা পাবে। সমাজে আপনাদের প্রতিচ্ছবি আগের থেকে অনেকটাই বদলে যাবে। এই সময় ধন লাভের যোগও তৈরি হচ্ছে। তাই এখন থেকেই গোল্ডেন টাইম কাটানোর জন্য তৈরি হন। 

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

 

Read more!
Advertisement
Advertisement