
ব্যবসা, বৃদ্ধির কারক গ্রহ বুধ এবং জ্ঞান, বুদ্ধির কারক গ্রহ বৃহস্পতি একে অপরের নির্দিষ্ট অবস্থানে এসে শক্তিশালী যোগ তৈরি করছে। যার প্রভাব পড়বে সব রাশির উপরই। তবে সবথেকে ভাল সময় কাটাবে ৪ রাশি।
আসলে ২৭ এপ্রিল ২০২৬, সোমবার রাত ১২টা বেজে ১ মিনিটে বুধ এবং গুরু পরস্পরের থেকে ৯০ ডিগ্রি কোণে অবস্থান করবে। যার ফলে তৈরি হবে কেন্দ্র দৃষ্টি যোগ। এই যোগ সক্রিয় হওয়ার ফলে ৪ রাশির জাতকদের জীবনে ইতিবাচক প্রভাব থাকবে। ব্যবসায় হবে উন্নতি। পাশাপাশি আর্থিক সমস্যা মিটে যাবে। এই সময় ঠিক ঠাক সিদ্ধান্ত নিতে পারবেন। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
বৃষ রাশি
এই যোগের প্রভাবে দারুণ সময় কাটবে বৃষ রাশির। আপনাদের সবদিক থেকেই লাভ হবে। আর্থিক স্থিতি শুধরে যাবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। এই সময় বুদ্ধি ঠিক ঠাক কাজ করবে। জ্ঞানের আলোর দিকে এগিয়ে যাবেন। পার্টনারশিপ ব্যবসায় বড় লাভ মিলবে। জমি বা প্রপার্টি কিনতে পারেন। তাই এখন থেকে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
মিথুন রাশি
এই যোগে আপনাদেরও দারুণ সময় কাটবে। বুধ এবং গুরুর এই স্থিতি শুভ দিন আনবে। এখন বিনিয়োগ করলে বাম্পার লাভ মিলবে। বিশেষত, যাঁরা অনলাইনে কাজ করছেন, তাঁদের উন্নতি হওয়া নিশ্চিত। এই সময় বড় কোনও প্ল্যানিং করতে পারেন। তাতে মানসিক অশান্তি দূর হবে। ভাল সময় শুরু হয়ে যাবে।
তুলা রাশি
এই রাশির জাতকেরাও ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। কেন্দ্র দৃষ্টি যোগ বিশেষ লাভ এনে দেবে। আর্থিক দিক থেকে আপনারা মজবুত হবেন। পুরনো আইনি মামলায় জিতে যাবেন। পারিবারিক ঝগড়া সমাপ্ত হবে। ব্যবসায়ীরা পার্টনারের সমস্যা থেকে বেরিয়ে আসবেন। যার ফলে নতুন করে লাভের মুখ দেখবেন। এছাড়া যাঁরা জীবনসঙ্গী খুঁজছেন, তাঁরা পেয়ে যাবেন।
মীন রাশি
এই সময়টা মীন রাশির জাতকদের জন্য খুব ভাল কাটবে। গুরু এবং বুধের এই যোগ আপনাদের জীবনে শুভ পরিণাম নিয়ে আসবে। এই সময় বাড়বে আয়। পাশাপাশি খরচার উপরও একটা ভারসাম্য বজায় থাকবে। এই সময় ব্যবসায় ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারবেন। যার ফলে নতুন ক্লায়েন্ট পেতে পারেন। এমনকী বাড়তে পারে আয়।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।