Advertisement

Chaitra Navratri 2026 Lucky Rashi: একসঙ্গে তিন শুভ যোগ, খুলছে ৪ রাশির কপাল; দেবীর আশীর্বাদে অর্থ-যশ লাভের যোগ

Chaitra Navratri 2026 Lucky Rashi: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এবারের নবরাত্রি শুরু হচ্ছে শুক্ল যোগ, ব্রহ্ম যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগের এক ত্র্যহস্পর্শে। এই ত্রিবেণী সঙ্গমেই লুকিয়ে আছে চার রাশির জাতক-জাতিকাদের সৌভাগ্যের চাবিকাঠি। দেবী দুর্গার আশীর্বাদে আগামী নয় দিন এই বিশেষ রাশির ব্যক্তিদের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সাফল্যের জোয়ার আসতে চলেছে।

চৈত্র নবরাত্রিচৈত্র নবরাত্রি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 19 Mar 2026,
  • अपडेटेड 8:06 PM IST

Chaitra Navratri 2026 Lucky Rashi: আজ, ১৯ মার্চ ২০২৬ থেকে শুরু হলো দেবীপক্ষের আরাধনা। বসন্তের এই চৈত্র নবরাত্রিতে এবার এক বিরল মহাজাগতিক সমাপতন ঘটেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এবারের নবরাত্রি শুরু হচ্ছে শুক্ল যোগ, ব্রহ্ম যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগের এক ত্র্যহস্পর্শে। এই ত্রিবেণী সঙ্গমেই লুকিয়ে আছে চার রাশির জাতক-জাতিকাদের সৌভাগ্যের চাবিকাঠি। দেবী দুর্গার আশীর্বাদে আগামী নয় দিন এই বিশেষ রাশির ব্যক্তিদের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সাফল্যের জোয়ার আসতে চলেছে।

বৃষ
বৃষ রাশির জাতকদের জন্য এই নবরাত্রি আক্ষরিক অর্থেই ‘গোল্ডেন পিরিয়ড’। দীর্ঘদিনের আর্থিক অনটন কেটে গিয়ে লক্ষ্মীলাভের প্রবল যোগ রয়েছে। কর্মক্ষেত্রে নতুন কোনও লাভজনক চুক্তি স্বাক্ষর হতে পারে, যা ভবিষ্যতের বুনিয়াদ শক্ত করবে। মানসিক উদ্বেগ কাটিয়ে আত্মবিশ্বাস ফিরে পাবেন জাতকরা।

মিথুন
অন্যদিকে, মিথুন রাশির জাতকদের জন্য সাফল্যের সব ক’টি দ্বার উন্মুক্ত হতে চলেছে। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন অংশীদারিত্ব বা চুক্তির সম্ভাবনা উজ্জ্বল। সমাজে সম্মান বৃদ্ধির পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে থাকার সুফল পাবেন তাঁরা।

কন্যা
কন্যা রাশির জাতকদের ব্যবসায় এবার শ্রীবৃদ্ধি ঘটবে। কঠোর পরিশ্রমের ফল হাতে-নাতে মেলার সময় এসেছে। শুধু অর্থ নয়, ব্যক্তিগত জীবনেও বইবে খুশির হাওয়া। অবিবাহিতদের জন্য আসতে পারে বিয়ের প্রস্তাব, জীবনসঙ্গীর সঙ্গে মধুর হবে সম্পর্ক।

বৃশ্চিক
জাতকদের জন্য এই সময়টি অসাধ্য সাধনের। বিশেষ করে পড়ুয়াদের মনোযোগ বৃদ্ধি পাবে এবং সৃজনশীল কাজে যুক্ত ব্যক্তিরা বিশ্বজোড়া খ্যাতি পেতে পারেন। পরিবারের সামাজিক প্রতিপত্তি বৃদ্ধির পাশাপাশি শারীরিক তেজ ও উদ্দীপনা বাড়বে।

প্রতিকার ও লাভ
জ্যোতিষবিদদের মতে, এই পুণ্যলগ্নে ভক্তিভরে দেবী আরাধনা করলে গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি মেলা সম্ভব। বিশেষ করে শনি বা মঙ্গলের বিরূপ দৃষ্টি যাঁদের ওপর রয়েছে, এই নবরাত্রির টোটকা তাঁদের জীবনে রক্ষাকবচ হিসেবে কাজ করবে। বৃষ রাশির জন্য মিছরি বিতরণ কিংবা কন্যা রাশির জন্য দুর্গা মন্ত্র জপ করার মতো ছোট ছোট কাজগুলিই এই সময়ে ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। ১৯ মার্চ থেকে শুরু হওয়া এই উৎসব কেবল ধর্মীয় আচার নয়, বরং চার রাশির মানুষের কাছে নতুনভাবে বেঁচে ওঠার অঙ্গীকার।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement