Advertisement

Chandra Grahan 2026: আজ রাতে ব্লাড মুন, এই ৪ রাশির জীবনে বড় প্রভাব

আজ ৩ মার্চ, দোল। আর এই দিনটা আরও একটা কারণে তাৎপর্যপূর্ণ। আসলে আজ হতে চলেছে পূর্ণ চন্দ্রগ্রহণ। আজ চাঁদ দেখাবে লাল। এই ঘটনাকে অনেকে 'ব্লাড মুন' বলেও ডাকেন। আর এই দিনটা জ্যোতিষের দিক থেকেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই দিনটায় প্রভাব পড়বে ৪ রাশির জীবনে।

চন্দ্রগ্রহণ ২০২৬চন্দ্রগ্রহণ ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Mar 2026,
  • अपडेटेड 10:51 AM IST
  • আজ হতে চলেছে পূর্ণ চন্দ্রগ্রহণ
  • এই ঘটনাকে অনেকে 'ব্লাড মুন' বলেও ডাকেন
  • প্রভাব পড়বে ৪ রাশির জীবনে

আজ ৩ মার্চ, দোল। আর এই দিনটা আরও একটা কারণে তাৎপর্যপূর্ণ। আসলে আজ হতে চলেছে পূর্ণ চন্দ্রগ্রহণ। আজ চাঁদ দেখাবে লাল। এই ঘটনাকে অনেকে 'ব্লাড মুন' বলেও ডাকেন। আর এই দিনটা জ্যোতিষের দিক থেকেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। জ্যোতিষ মতে, পূর্ণ চন্দ্রগ্রহণ মন এবং ভাবনাকে ভীষণভাবে প্রভাবিত করে। এই সময় কিছু মানুষ বেশি ভাবনাচিন্তা শুরু করে দেন। তাঁরা নিজের উপর একটু বেশি চাপ অনুভব করেন। যে কোনও জিনিসকে পারফেক্ট বানানোর চেষ্টায় লেগে পড়েন। যার ফলে মনের উপর প্রেশার বাড়ে। তাই এই সময় একটু শান্ত থাকুন। 

মাথায় রাখবেন, এই গ্রহণ সিংহ রাশিতে লাগছে। তাই এর প্রভাব ৪ রাশির জীবনে সবথেকে বেশি পড়বে।

মিথুন রাশি
এই সময় মিথুন রাশির জাতকেরা বেশি ভাবতে পারেন। এমনকী কথা বলার ধরনে বদল অনুভব করতে পারেন। এই সময় আপনার ভিতরে জিজ্ঞাসা তৈরি হবে। আপনারা কোনও জিনিসকে ভিতর থেকে জানার চেষ্টা করবেন। এই সময় আপনার সম্পর্ক মজবুত হবে। নতুন অনুভব মিলতে পারে। ব্যক্তিত্বে বদল আসতে পারে। আপনি হয়ে উঠতে পারেন আকর্ষণীয়। তাই চিন্তার কিছুই নেই।

কন্যা রাশি
এই রাশির জাতকেরা নিজেদের নিয়ে চিন্তায় ব্যস্ত থাকবেন। আপনারা নিজের কাজ নিয়ে ভাবতে পারেন। এই সময় আপনারা শিক্ষা পেতে পারেন যে সব জিনিসে পারফেক্ট হওয়ার প্রয়োজন নেই। মানসিকভাবে শান্ত থাকা জরুরি। কিছুটা সময় আরাম করেও কাটানো যায়। 

ধনু রাশি
ধনু রাশির জন্য এই সময়টা খুব ভালই যাবে। আপনারা নতুনভাবে নানা বিষয়ে চিন্তা করতে পারেন। আপনি জীবনের বড় কোনও সিদ্ধান্ত নিতে পারেন। নতুন প্ল্যানিং করতে পারেন। এছাড়া আপনার পুরনো কিছু বিশ্বাসে বদল আসতে পারে। বন্ধু এবং পরিবারের অন্যান্য মানুষদের সঙ্গে সম্পর্কে বদল আসতে পারে। 

মীন রাশি
মীন রাশির জন্যও এই সময়টা আধ্যাত্মিক দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ। আপনারা নিজের অন্তরের কথা শুনবেন। সেই মতো সিদ্ধান্ত নেবেন। আপনি এই সময় সম্পর্ক নিয়ে আরও বেশি সচেতন হবেন। সব সমস্যার অন্দরের ছবিটা দেখতে পারবেন। যার ফলে শান্তি পাবেন।

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।
 

Read more!
Advertisement
Advertisement