Advertisement

Chaturgrahi Yog 2026: হাতে আসবে টাকা, নতুন চাকরিও হবে ৩ রাশির, তৈরি হচ্ছে চতুর্গ্রহী যোগ

জ্যোতিষ গণনা অনুসারে, কুম্ভ রাশিতে সূর্য, বুধ, মঙ্গল এবং শুক্র একসঙ্গে অবস্থান করবে। যার ফলে তৈরি হবে শক্তিশালী চতুর্গ্রহী যোগ। আর এই যোগের কারণে কিছু রাশির জীবনে ভাল সময় আসবে। নতুন চাকরি মিলতে পারে এই সময়। পাশাপাশি আয়ও বৃদ্ধি পাবে। তাই আর সময় নষ্ট না করে সেই সব লাকি রাশি সম্পর্কে জেনে নিন।

চতুর্গ্রহী রাজযোগচতুর্গ্রহী রাজযোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jan 2026,
  • अपडेटेड 5:03 PM IST
  • জ্যোতিষ গণনা অনুসারে, কুম্ভ রাশিতে সূর্য, বুধ, মঙ্গল এবং শুক্র একসঙ্গে অবস্থান করবে
  • যার ফলে তৈরি হবে শক্তিশালী চতুর্গ্রহী যোগ
  • সময় নষ্ট না করে সেই সব লাকি রাশি সম্পর্কে জেনে নিন

বৈদিক জ্যোতিষ মতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কিছু গ্রহ গোচর করে শুভ এবং অদ্ভুত সংযোগ তৈরি করবে। যার প্রতিফলন দেখা যাবে মানবজীবনে। শুধু তাই নয়, পৃথিবীতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।

আসলে জ্যোতিষ গণনা অনুসারে, কুম্ভ রাশিতে সূর্য, বুধ, মঙ্গল এবং শুক্র একসঙ্গে অবস্থান করবে। যার ফলে তৈরি হবে শক্তিশালী চতুর্গ্রহী যোগ। আর এই যোগের কারণে কিছু রাশির জীবনে ভাল সময় আসবে। নতুন চাকরি মিলতে পারে এই সময়। পাশাপাশি আয়ও বৃদ্ধি পাবে। তাই আর সময় নষ্ট না করে সেই সব লাকি রাশি সম্পর্কে জেনে নিন।

কুম্ভ রাশি

এই যোগের জন্য দারুণ সময় কাটবে কুম্ভ রাশির। আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে পরিস্থিতি বদলে যাবে। মান, সম্মান ও প্রতিষ্ঠা বাড়বে এই সময়। আপনার এত দিনের প্রচেষ্টা এ বার ফল দেবে। কাজের জায়গায় হবে উন্নতি। শুধু তাই নয়, এই সময় আপনি নতুন কিছু জিনিস শিখতে পারবেন। পেতে পারেন নতুন চাকরিও।

এই সময় পিতার মতো মানুষের সম্পর্ক ভাল হবে। পরিবারের সঙ্গে কোথাও যাওয়ার পরিকল্পনা হতে পারে। এই সময় বিবাহিত মানুষের জীবন ভাল কাটবে।

মিথুন রাশি

চতুর্গ্রহী যোগের জন্য ভাল সময় কাটবে মিথুন রাশির। এই সময় কোনও ধার্মিক কাজে অংশ নিতে পারেন। শুধু তাই নয়, কাজ এবং ব্যবসায় এগিয়ে যাবেন। এই সময়টা ছোটখাট বিনিয়োগের জন্য দারুণ। ভাল লাভ পেতে পারেন। আপনার অনেক দিনের পরিকল্পনা এই সময় বাস্তব রূপ পাবে। এছাড়া প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও এগিয়ে যাবেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জীবনে ভাল সময় ডেকে আনবে চতুর্গ্রহী যোগ। এই সময় আপনারা সুখের সন্ধান খুঁজে পাবেন। পাশাপাশি বাড়বে সম্পত্তি। যাঁরা রিয়েল এস্টেটের জন্য কাজ করেন, তাঁদের জন্যও এই সময়টা দারুণ কাটতে পারে।

যাঁদের অনেক দিন কোনও কাজ আটকে ছিল, তাঁদের সেই সব কাজ এখন পূর্ণ হতে পারে। আত্মবিশ্বাস বাড়বে। জীবন সুখময় হবে। এছাড়া বিবাহিত জীবনও মসৃণ গতিতে এগিয়ে যাবে। সুতরাং চিন্তার কোনও কারণ নেই। বরং ভাল সময়ের জন্য তৈরি হন।

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফকে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

Read more!
Advertisement
Advertisement