Advertisement

Chaturgrahi Yog 2026: ফেব্রুয়ারিতে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, কন্ট্রোলে থাকবে খরচা, তৈরি হচ্ছে চতুর্গ্রহী যোগ

১৩ ফেব্রুয়ারি সূর্য মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে গোচর করবে। এই দিন কুম্ভ রাশিতে চতুর্গ্রহী যোগ তৈরি হবে। আসলে কুম্ভ রাশিতে রাহু প্রথম থেকেই বসে রয়েছে। আর সূর্যের আগে ৩ ফেব্রুয়ারি বুধ এবং ৬ ফেব্রুয়ারি শুক্র আসতে চলেছে কুম্ভ রাশিতে। আর ১৩ ফেব্রুয়ারি সূর্য, বুধ, রাহু এবং শুক্র একসঙ্গে কুম্ভ রাশিতে বসে যাবে। আর সেই কারণে তৈরি হবে চতুর্গ্রহী যোগ। যার ফলে ৩ রাশির বিরাট উন্নতির আশা রয়েছে। 

চতুর্গ্রহী যোগ চতুর্গ্রহী যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jan 2026,
  • अपडेटेड 8:23 AM IST
  • ১৩ ফেব্রুয়ারি সূর্য মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে গোচর করবে
  • এই দিন কুম্ভ রাশিতে চতুর্গ্রহী যোগ তৈরি হবে
  • যার ফলে ৩ রাশির বিরাট উন্নতির আশা রয়েছে

১৩ ফেব্রুয়ারি সূর্য মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে গোচর করবে। এই দিন কুম্ভ রাশিতে চতুর্গ্রহী যোগ তৈরি হবে। আসলে কুম্ভ রাশিতে রাহু প্রথম থেকেই বসে রয়েছে। আর সূর্যের আগে ৩ ফেব্রুয়ারি বুধ এবং ৬ ফেব্রুয়ারি শুক্র আসতে চলেছে কুম্ভ রাশিতে। আর ১৩ ফেব্রুয়ারি সূর্য, বুধ, রাহু এবং শুক্র একসঙ্গে কুম্ভ রাশিতে বসে যাবে। আর সেই কারণে তৈরি হবে চতুর্গ্রহী যোগ। যার ফলে ৩ রাশির বিরাট উন্নতির আশা রয়েছে। 

আর সেই ৩ রাশির সম্পর্কে বিশদে আলোচনা হল নিবন্ধটিতে। তাই ঝটপট প্রতিবেদনটা পড়ে নিন।

মেষ রাশি
এই সময় থেকে ভাল দিন শুরু হয়ে যাবে মেষ রাশির। আপনাদের আর্থিক বৃদ্ধি হবে। হাতে আসবে টাকা। পাশাপাশি কমে যাবে খরচা। যার ফলে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। 

এখানেই শেষ নয়, কোনও পুরনো বিনিয়োগ থেকেও এই সময় টাকা পাবেন। পাশাপাশি ব্যক্তিগত জীবনে খুশি ভরে যাবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন। নতুন গাড়ি ও বাড়ি কেনার যোগও রয়েছে। তাই এটা সহজেই বলা যায় যে আপনাদের জন্য সময়টা ভাল হতে চলেছে। 

কর্কট রাশি 
এই চতুগ্রর্হী যোগের জন্য ভাল সময় কাটতে পারে কর্কট রাশির জাতকদের। আপনাদের জীবনের স্থিতি বদলে যাবে। খরচা কন্ট্রোলে আসবে। নতুন আয়ের স্রোতও তৈরি হবে। যার ফলে টাকার অভাব থাকবে না। 

ব্যক্তিগত জীবনে খুশির সময় বইবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এই সময় হয়ে যাবে। ঘর, ফ্ল্যাট বা জমি কিনতে পারেন। পৈতৃক সম্পত্তি পাওয়ার আশাও রয়েছে। তাই চিন্তার কোনও কারণ নেই।

কুম্ভ রাশি
চতুর্গ্রহী যোগে লাভ হবে কুম্ভ রাশিরও। আপনারাও মালামাল হয়ে যাবেন। বাড়বে কামাই। বিশেষত, যাঁরা ব্যবসার সঙ্গে জড়িত, তাঁরা লাভের মুখ দেখবেন। 

এখানেই শেষ নয়, আপনার কথা এই সময় সকলে শুনবেন। যার ফলে ঘর এবং পরিবারের অবস্থা ভালর দিকে যাবে। পাশাপাশি কর্মক্ষেত্রে বিরাট প্রশংসা পাবেন। নতুন নতুন মানুষের সঙ্গে কানেকশন তৈরি হবে। এই সব কানেকশন অনেক দিন পর্যন্ত লাভ দেবে।

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফকে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

Read more!
Advertisement
Advertisement