Advertisement

Diwali 2022 To Diwali 2023 Rashifal: আগামী বছর দীপাবলি পর্যন্ত এই রাশিগুলির কেরিয়ারে উন্নতি, ধনবর্ষা

এই দীপাবলিতে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জন্য নতুন সূচনা আনতে চলেছে। লক্ষ্মীদেবী সদয় হবেন তাঁদের উপর। এই দীপাবলি থেকে পরের দীপাবলি পর্যন্ত দারুণ সময় কাটবে। লক্ষ্মীপুজো থেকে পরবর্তী বছরের দীপাবলির মধ্যে শনি,বৃহস্পতি-সহ একাধিক গ্রহের পরিবর্তন হবে। যে কারণে সব রাশির জাতক-জাতিকাদের জীবনে উত্থান-পতন এবং শুভ প্রভাব দেখা যাবে। 

diwali 2022 দীপাবলির রাশিফল। diwali 2022 দীপাবলির রাশিফল।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Oct 2022,
  • अपडेटेड 4:43 PM IST
  • এই দীপাবলিতে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জন্য নতুন সূচনা আনতে চলেছে।
  • লক্ষ্মীদেবী সদয় হবেন তাঁদের উপর।
  • । এই দীপাবলি থেকে পরের দীপাবলি পর্যন্ত দারুণ সময় কাটবে।

প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যায় উদযাপিত হয় দীপাবলি। এই দিনে দেবী লক্ষ্মীর পুজো করলে অর্থনৈতিক উন্নতি হয়। সুখে কাটানো যায় জীবন। এই দীপাবলিতে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জন্য নতুন সূচনা আনতে চলেছে। লক্ষ্মীদেবী সদয় হবেন তাঁদের উপর। এই দীপাবলি থেকে পরের দীপাবলি পর্যন্ত দারুণ সময় কাটবে। লক্ষ্মীপুজো থেকে পরবর্তী বছরের দীপাবলির মধ্যে শনি,বৃহস্পতি-সহ একাধিক গ্রহের পরিবর্তন হবে। যে কারণে সব রাশির জাতক-জাতিকাদের জীবনে উত্থান-পতন এবং শুভ প্রভাব দেখা যাবে। 

মেষ-এ বার দীপাবলিতে মেষ রাশির জাতক-জাতিকাদের ভাগ্যোদয় হতে চলেছে। টাকা-পয়সা আসবে। কর্মজীবন দুর্দান্ত হবে। পারিবারিক জীবনও ভাল কাটবে। শনি এখন মকর রাশিতে অবস্থান করছে। ১৭ জানুয়ারি  শনিদেব কুম্ভ রাশিতে ফিরে গেলে শনির দশা থেকে মুক্তি পাবেন। আর্থিক লাভের পথ খুলে যাবে। যানবাহন কিনতে পারেন।পরিবারের কোনো সদস্যের গুরুতর স্বাস্থ্য সমস্যা হতে পারে। কারও প্রতি বিশ্বাসভঙ্গ হবে। তবে সব সমস্যার সমাধান হয়ে যাবে। অর্থ এবং সম্পত্তির দিক থেকে ভাল কাটবে আগামী এক বছর। 

মিথুন- মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবন খুশিতে ভরে উঠবে। ১৭ জানুয়ারি শনি কুম্ভ রাশিতে গমন করার পর এই রাশির জীবন থেকে বাধাবিঘ্ন কেটে যাবে। কর্মস্থলে সুখবর পাবেন। তবে রাহু-কেতুর কারণে গার্হস্থ্য জীবনে সমস্যা বাড়বে। অযথা তর্ক এড়িয়ে চলুন। মীন রাশিতে গমন করছে বৃহস্পতি। ফলে হাতে টাকা-পয়সা আসবে। পরিশ্রম করলে ফল পাবেন। কেরিয়ারের উন্নতিতে সুখবর পাবেন। 

সিংহ-  দীপাবলির আলো ছড়াবে সিংহ রাশির জাতক-জাতিকাদের জীবনে। এই রাশির অধিপতি সূর্য তুলা রাশিতে অবস্থান করছেন। শনিদেব নিজ রাশিতে মকর রাশিতে গমন করছেন। আর্থিক ক্ষমতা বাড়াবে শনি। কর্মজীবনে উন্নতির যোগ। নতুন ভাবনা মাথায় আসবে, যা আপনার উন্নতির জন্য সহায়ক হবে। স্বল্প সময়ের বিনিয়োগে লাভ হবে না। বৃহস্পতির কারণে অনেক পরিশ্রমের পর সাফল্য পাবেন। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক হোন। ছোট্ট ভুল মাথাব্যথার কারণ হয়ে উঠবে। নিকটজনের কারণে ক্ষতি হতে পারে। যে কোনও বিষয়ে মন্তব্য করবেন না। আইনি মামলায় সতর্ক হোন।     

Advertisement

কন্য়া- দীপাবলির পরে কর্মজীবনে নতুন দিগন্ত খুলে যাবে। আর্থিক লাভের পথ তৈরি হচ্ছে। সম্পত্তি বাড়বে। এই রাশির অধিপতি বুধ নিজের রাশি কন্যায় অবস্থান করছে। মানসিক চাপ বাড়বে। ১৭ জানুয়ারি শনি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। তার পর কেরিয়ারে দারুণ উন্নতির যোগ। রাহু এবং কেতুর কারণে আর্থিক ক্ষতি ও দুর্ঘটনা ঘটতে পারে। তাই সামলে থাকুন। অসুখ-বিসুখ ভোগাতে পারে। নিকটজনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। ব্যবসায় উল্লেখযোগ্য সাফল্য আসবে। পরিশ্রম করলে প্রতিকূলতা জয় করবেন।

তুলা- বছরভর এই রাশির জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। কর্মজীবনে পরিবর্তনের সঙ্গে সঙ্গে দুর্দান্ত সাফল্যও পাবেন। প্রচুর অর্থ লাভ হবে। দীপাবলির পরে যে কোনও সময় নিজের বাড়ি বা ফ্ল্যাটের স্বপ্ন পূরণ হতে পারে। পাশাপাশি বাড়বে আয়ও। এই রাশির অধিপতি শুক্রের গমনের কারণে আসবে সাফল্য। ব্যবসায় উন্নতির যোগ। ১৭ জানুয়ারি শনির কুম্ভ রাশিতে গমনের পর পারিবারিক সুখ আসবে। 

ধনু- এই রাশির জাতক-জাতিকাদের জন্য আগামী এক বছর আর্থিক দিক থেকে দারুণ কাটবে। কর্মসংস্থানের সুযোগ পাবেন। আটকে থাকা অর্থ উদ্ধার করবেন। আয় বাড়বে। ব্যবসায় খানিকটা সমস্যা হতে পারে। পুরনো দুশ্চিন্তার অবসান হবে। সুনাম বাড়বে। অন্যের পরামর্শে লাভের যোগও রয়েছে। কর্মজীবনে উল্লেখযোগ্য সাফল্য আসবে। যে কোনও অপ্রয়োজনীয় প্রলোভন এড়িয়ে চলুন।

মকর- আয়ের দিক থেকে এ বছর মকর রাশির জাতক-জাতিকাদের দারুণ কাটবে। পুরনো ঋণ থেকে মুক্তি পাবেন। ভাল থাকবে আর্থিক অবস্থা। শনিদেবের আরাধনা করলে উপকার পাবেন। মকর রাশির জাতক-জাতিকারা আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। বৃহস্পতির কারণে পারিবারিক সমস্যা বাড়তে পারে। কাজে দক্ষতা বাড়বে। চেষ্টা  সফল হবে। প্রতারণার শিকার হতে পারেন। সুনাম বাড়বে। সম্মানের ব্যাপারে সচেতন হোন। কাছের কোনও ব্যক্তি সুনাম ক্ষুন্ন করতে পারে। মর্যাদা বাড়বে। যে কোনও ছোটখাটো বিষয় মানসিক চাপ বাড়াতে পারে। প্রতারণার কারণে ক্ষতির মুখে পড়তে পারেন। ব্যবসা বাড়বে। চেষ্টা সফল হবে। ধৈর্য হারাবেন না। 

মীন- এই রাশির জাতক-জাতিকাদের জন্য দারুণ কাটবে আগামী এক বছর। ঋণ ও অর্থের সমস্যা থেকে মুক্তি পাবেন। জীবন আনন্দে ভরে উঠবে। বৃহস্পতির কারণে ব্যবসায় উন্নতি হবে। বাড়বে আর্থিক শক্তি। কেরিয়ারও ভাল হবে। শনির অবস্থানের কারণে উজ্জ্বল হবে কর্মজীবন। বাড়বে পারিবারিক সম্মান। শনি আর্থিক সমস্যা তৈরি করবে। রাহু এবং কেতু কারণে বাড়বে মানসিক যন্ত্রণা। স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। বাড়তে পারে ঘরোয়া সমস্যা। পরিকল্পনা মেনে চললে আর্থিক লাভ পাবেন। আইনি সংক্রান্ত ঝামেলা বাড়তে পারে। 

Read more!
Advertisement
Advertisement