Advertisement

Dwidwadash Yog 2026: ৫ রাশির গোল্ডেন টাইম শুরু, শুক্র-মঙ্গলের বিশেষ যোগ মালামাল করবে

জ্যোতিষ গণনা অনুযায়ী, ১৩ মার্চ ২০২৬ একটা বিশেষ দিন। এই দিন ধন-সম্পদের প্রতীক শুক্র এবং সাহস-শক্তির প্রতীক মঙ্গল একে অপরের ৩০ ডিগ্রি দূরে অবস্থান করবে। এর ফলে তৈরি হতে চলেছে দ্বিদ্বাদশ যোগ। এই যোগ জীবনে ধন সম্পত্তি বাড়াতে পারে। এমনকী ভাগ্য চমকাবে। কেরিয়ারে হবে উন্নতি।

শুক্র-মঙ্গলের বিশেষ যোগশুক্র-মঙ্গলের বিশেষ যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Feb 2026,
  • अपडेटेड 1:43 PM IST
  • জ্যোতিষ গণনা অনুযায়ী, ১৩ মার্চ ২০২৬ একটা বিশেষ দিন
  • এই দিন ধন-সম্পদের প্রতীক শুক্র এবং সাহস-শক্তির প্রতীক মঙ্গল একে অপরের ৩০ ডিগ্রি দূরে অবস্থান করবে
  • এর ফলে তৈরি হতে চলেছে দ্বিদ্বাদশ যোগ

জ্যোতিষ গণনা অনুযায়ী, ১৩ মার্চ ২০২৬ একটা বিশেষ দিন। এই দিন ধন-সম্পদের প্রতীক শুক্র এবং সাহস-শক্তির প্রতীক মঙ্গল একে অপরের ৩০ ডিগ্রি দূরে অবস্থান করবে। এর ফলে তৈরি হতে চলেছে দ্বিদ্বাদশ যোগ। এই যোগ জীবনে ধন সম্পত্তি বাড়াতে পারে। এমনকী ভাগ্য চমকাবে। কেরিয়ারে হবে উন্নতি।

তাই আর দেরি না করে তেমনই ৫ রাশি সম্পর্কে জেনে নিন। এই লিস্টে আপনার নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হন।

মেষ রাশি
এই রাশির জাতকেরা দারুণ সময় কাটাবেন। এই যোগের প্রভাবে অনেক দিন ধরে আটকে থাকা কাজ এগিয়ে যাবে। নতুন ফ্ল্যাট বা বাড়ি কিনতে পারেন। আপনার ব্যাঙ্ক ব্যালেন্সও অনেকটাই বাড়বে। ধার মিটবে।

এই পরিস্থিতিতে অনেকেই আপনাকে বিরোধীতা করতে ভয় পাবেন। সামাজিক সম্মান বাড়বে। সুতরাং চিন্তার কিছু নেই। 

বৃষ রাশি
এই যোগে আপনি জীবনযুদ্ধ অনেকটাই এগিয়ে যাবে। সুখ-শান্তি পাবেন। সংসারে কলহ মিটবে। যাঁরা ব্যবসা করেন, তাঁদের লাভ হবে। আপনারা নতুন ক্লায়েন্ট পেতে পারেন। এই সময় চাকরিতেও ভাল সুযোগ আসতে পারে। পার্টনারের সঙ্গে ঘোরার প্ল্যান হতে পারে। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি থাকুন। 

সিংহ রাশি
১৩ মার্চ থেকে দারুণ কাটবে সিংহ রাশিরও। আপনারা একটা লাফ দিয়ে চাকরি ক্ষেত্রে উপরের দিকে উঠে যাবেন। নতুন দায়িত্ব পেতে পারেন। সামজে আপনার প্রভাব বাড়বে। সরকারি চাকরির পরীক্ষা যাঁরা দিচ্ছেন, তাঁরা এবার সাফল্য পেতে পারেন। 

বৃশ্চিক রাশি
এই যোগের প্রভাবে আপনিও গোল্ডেন টাইমে প্রবেশ করবেন। পুরনো কোনও রোগ থেকে মিলবে মুক্তি। শুধু তাই নয়, আর্থিক ক্ষেত্র মজবুত হবে। হুট করে মালামলা হয়ে যেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে যাবেন। নতুন চাকরি পেতে পারেন। আমদানি বাড়বে।

ধনু রাশি
আপনার জীবনে হু হু করে এগিয়ে যাবেন। পরিবারে আসবে শান্তি। ভুল বোঝাবুঝি মিটে যাবে। এছাড়া টাকার অভাব মিটে যাবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। ব্যবসায় এগিয়ে যাবেন। চাকরিতে হবে উন্নতি। সহকর্মীরা আপনাকে সাহায্য করবেন আধ্যাত্মিকতার দিকে ঝুঁকবেন। তাই চিন্তার কোনও কারণ নেই।

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।
 

 

Read more!
Advertisement
Advertisement