Advertisement

Panchgrahi Yog Effects: ফেব্রুয়ারির শেষে এই ৩ রাশির দারুণ সময়, জীবনের মোড় ঘুরবে

Panchgrahi Yog Effects: ২৮ ফেব্রুয়ারির কাছাকাছি মঙ্গল ও চন্দ্রও কুম্ভে প্রবেশ করলে এই যোগ আরও শক্তিশালী হবে। ফলে কুম্ভ রাশিতে একাধিক গ্রহের সংযোগে পঞ্চগ্রহী যোগের পরিস্থিতি তৈরি হবে।

Innathe Rashi Phalam, HoroscopeInnathe Rashi Phalam, Horoscope
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 24 Feb 2026,
  • अपडेटेड 7:02 AM IST

Panchgrahi Yog Effects: ফেব্রুয়ারি ২০২৬ এর শেষ সপ্তাহে তৈরি হতে চলেছে এক বিরল গ্রহসংযোগ। জ্যোতিষ মতে, বুধ, শুক্র, শনি, বৃহস্পতি-সহ মোট ছয়টি গ্রহ প্রায় একই সরলরেখায় অবস্থান করবে। এই বিশেষ প্ল্যানেটারি অ্যালাইনমেন্টের প্রভাব মার্চ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে বলে মনে করা হচ্ছে। এর জেরে বিশেষ লাভবান হতে পারেন কন্যা, ধনু ও মীন রাশির জাতক-জাতিকারা।

দ্রিক পঞ্চাঙ্গের তথ্য অনুযায়ী, বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে, শনি রয়েছে মীনে, আর বুধ, শুক্র ও রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে। ২৮ ফেব্রুয়ারির কাছাকাছি মঙ্গল ও চন্দ্রও কুম্ভে প্রবেশ করলে এই যোগ আরও শক্তিশালী হবে। ফলে কুম্ভ রাশিতে একাধিক গ্রহের সংযোগে পঞ্চগ্রহী যোগের পরিস্থিতি তৈরি হবে।

রাশিফল বলছে, কন্যা রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি, নতুন সুযোগ এবং আর্থিক সাফল্যের সম্ভাবনা বাড়বে। ধনু রাশির জাতকদের ব্যবসা ও বিনিয়োগে লাভ হতে পারে, পারিবারিক সুখও বৃদ্ধি পাবে। মীন রাশির জন্য স্বাস্থ্যগত উন্নতি, সম্পর্কের মাধুর্য এবং আধ্যাত্মিক অগ্রগতির ইঙ্গিত রয়েছে। যদিও এই যোগ সব রাশির উপর প্রভাব ফেলবে, তবু নির্দিষ্ট কয়েকটি রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন বেশি চোখে পড়বে বলেই মনে করছেন জ্যোতিষীরা।

আরও পড়ুন

 

Read more!
Advertisement
Advertisement