Advertisement

Gajkesari Rajyog 2026: গুরুর গজকেশরী রাজযোগে বাম্পার ইনকাম ৫ রাশির, মার্চের শেষেই খুলবে ভাগ্য

বৈদিক জ্যোতিষ অনুযায়ী, এই বছরের মার্চের শেষ সপ্তাহটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আসলে ২৫ থেকে ২৭ মার্চের মধ্যে চাঁদ মিথুন রাশিতে গোচর করছে। এই পরিস্থিতিতে চাঁদ এবং গুরু বৃহস্পতির যুতি অত্যন্ত শুভ গজকেশরী রাজযোগ তৈরি করছে।

গজকেশরী রাজযোগগজকেশরী রাজযোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Mar 2026,
  • अपडेटेड 8:38 AM IST
  • এই বছরের মার্চের শেষ সপ্তাহটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ
  • আসলে ২৫ থেকে ২৭ মার্চের মধ্যে চাঁদ মিথুন রাশিতে গোচর করছে
  • এই পরিস্থিতিতে চাঁদ এবং গুরু বৃহস্পতির যুতি অত্যন্ত শুভ গজকেশরী রাজযোগ তৈরি করছে

বৈদিক জ্যোতিষ অনুযায়ী, এই বছরের মার্চের শেষ সপ্তাহটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আসলে ২৫ থেকে ২৭ মার্চের মধ্যে চাঁদ মিথুন রাশিতে গোচর করছে। এই পরিস্থিতিতে চাঁদ এবং গুরু বৃহস্পতির যুতি অত্যন্ত শুভ গজকেশরী রাজযোগ তৈরি করছে।

জ্যোতিষ মতে, গজকেশরী রাজযোগ সুখ, সমৃদ্ধি এবং প্রচুর পরিমাণে ধন দেয়। আর এবার এই শুভ যোগের লাভ পাবেন ৫ রাশি। তাই আর সময় নষ্ট না করে এমনই ৫ রাশি সম্পর্কে জেনে নিন। আপনার রাশির নাম এই তালিকায় থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।

বৃষ রাশি
এই সময়টা বৃষ রাশির জাতকদের দারুণ কাটবে। আপনাদের আর্থিক অবস্থা ফিরবে। অনেক দিন ধরে আটকে থাকা টাকা পেয়ে যাবেন। 

এই সময় বিনিয়োগে পাবেন বাম্পার রিটার্ন। তাই এখন বিশেষজ্ঞের পরামর্শ মেনে বিনিয়োগে জোর দিন। এছাড়া এই সময় একাধিক ভাল কাজ হবে পরিবারে। 

মিথুন রাশি
এই যোগের জন্য আপনাদের সম্পত্তি বাড়বে। মানসিক কষ্ট হবে দূর। আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। সমাজে সকলে উঁচু নজরে দেখবেন।

এই সময় টাকার চিন্তাও শেষ হয়ে যাবে। একাধিক আয়ের রাস্তা খুলে যাবে। আটকে থাকা সরকারি কাজ হয়ে যাবে। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।

সিংহ রাশি
মান সম্মান এবং প্রতিষ্ঠা বাড়বে। অনেকেই চাইবেন পরামর্শ। ব্যবসায় হবে উন্নতি। নতুন ক্লায়েন্ট পাবেন। মিলবে টাকা।

এই সময় কর্মক্ষেত্রেও সফলতা পিছু নেবে। সকলে আপনাদের কাজের প্রশংসা করবে। রাজনীতি এবং প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এগিয়ে যাবেন। নতুন কোনও দায়িত্ব পেতে পারেন। 

কন্যা রাশি
কেরিয়ারে এবং ব্যবসায় হবে বিরাট উন্নতি। নতুন ব্যবসা শুরু করতে পারেন। যাঁরা চাকরি করেন, তাঁরা প্রোমোশন পেতে পারেন। ইনক্রিমেন্ট হতে পারে। এই সময় আপনাদের ক্ষমতা বাড়বে। কেরিয়ারে কঠিন সমস্যার করে ফেলতে পারবেন সমাধান। 

ধুন রাশি
ধুন রাশির জন্যও সময়টা ভাল কাটবে। আপনাদের হাতে আসবে টাকা। আর্থিক কষ্ট দূর হয়ে যাবে। যেই সকল কাজ আটকে ছিল, সেগুলি হয়ে যাবে। এখন ধর্মেকর্মে মন যেতে পারে। এছাড়া পারিবারিক জীবনেও এই সময়টা ভাল যাবে। তাই চিন্তার কোনও কারণ নেই।

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

 

Read more!
Advertisement
Advertisement