Advertisement

Grah Gochar 2026: শুক্র, বুধ ও বরুণের বিশেষ যোগ, অঢেল সম্পত্তির মালিক হবে এই ৪ রাশি

শুক্র, বুধ আর বরুণের যোগের জেরে ১ এপ্রিল গ্রহদের অবস্থানে একটি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। এর ফলে ৪ রাশির কপালে রয়েছে আর্থিক লাভের সম্ভাবনা। কোন কোন রাশি রয়েছে এই তালিকায়?

গ্রহ গোচর ২০২৬গ্রহ গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 Apr 2026,
  • अपडेटेड 12:12 PM IST
  • শুক্র, বুধ আর বরুণের যোগ
  • ৪ রাশির আর্থিক লাভের সম্ভাবনা
  • কোন রাশি রয়েছে এই তালিকায়?

পঞ্জিকা অনুসারে, গত ১ এপ্রিল গ্রহদের অবস্থানে একটি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। এই দিনে শুক্র, নেপচুন এবং বুধ একত্রিত হয়ে বিশেষ সংযোগ তৈরি করেছে। য জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। এই সংযোগটি ঘটেছিল প্রায় বিকেল ৪টে ৪৭ মিনিটে। যেখানে শুক্র এবং নেপচুনের মধ্যে ৩০ ডিগ্রি ব্যবধানের ফলে অষ্টদশ যোগ তৈরি হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই ধরনের সংযোগ অপ্রত্যাশিত ইতিবাচক ফল এবং নতুন সুযোগ নিয়ে আসে। 

বৃষি রাশি: বৃষ রাশির জাতকদের জন্য এই সময়টি আর্থিক বিষয়ে লাভবান হতে পারে। বাড়ি-জমি বা যানবাহন কেনার সুযোগ পেতে পারেন। পারিবারিক সমর্থন পাবেন এই রাশির জাতকরা। যে কোনও কাজ সহজেই সম্পন্ন হতে পারে। পুরনো বিবাদ মিটিয়ে ফেলার জন্য এটিই সঠিক সময়। এমনকী, ছোটোখাট ভ্রমণের সুযোগও আসতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 

সিংহ রাশি: এই সময়টি সিংহ রাশির জাতকদের জন্য নতুন উদ্যম এবং সাফল্য বয়ে আনতে পারে। চাকরি বা ব্যবসায় ভাল সুযোগ আসতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিবেশও আনন্দদায়ক থাকবে। নতুন মানুষের সঙ্গে সাক্ষাৎ উপকারী প্রমাণিত হতে পারে। সম্পর্কগুলি আরও মধুর হবে। 

বৃশ্চিত রাশি: এই সময়টি বৃশ্চিক রাশির জাতকদের জন্য আত্মবিশ্বাস বৃদ্ধির সময় হবে। নতুন কোনও উদ্যোগ শুরু করার সুযোগ আসতে পারে। আর্থিক বিষয়ে ভেবেচিন্তে পদক্ষেপ নিলে সুফল পাওয়া যাবে। পড়াশোনা ও জ্ঞানার্জনের ক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক সম্প্রীতিও ভাল থাকবে। 

তুলা রাশি: এই সময়টি তুলা রাশির জন্য অপ্রত্যাশিত লাভ বয়ে আনতে পারে। কর্মজীবন এবং ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। বিনিয়োগ থেকে লাভ হতে পারে এবং পারিবারিক সুখ বিরাজ করবে। নতুন বন্ধু এবং সুযোগ জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরি। 

 

Read more!
Advertisement
Advertisement