Advertisement

Strong Sukra Tips: শুক্র গ্রহকে চাঙ্গা করলেই জীবনে আসে অর্থ, যশ, প্রেম; কীভাবে করবেন?

How to Strengthen Shukra: জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে(Shukra Graha) সৌন্দর্য, প্রেম, বিলাসিতা এবং অর্থের প্রতীক হিসেবে ধরা হয়। এই গ্রহ দুর্বল হলে জীবনে অর্থাভাব, সম্পর্কের টানাপোড়েন এবং আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিতে পারে।

এই গ্রহ দুর্বল হলে জীবনে অর্থাভাব, সম্পর্কের টানাপোড়েন এবং আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিতে পারে। এই গ্রহ দুর্বল হলে জীবনে অর্থাভাব, সম্পর্কের টানাপোড়েন এবং আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিতে পারে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Apr 2026,
  • अपडेटेड 6:26 PM IST
  • শুক্র গ্রহকে(Shukra Graha) সৌন্দর্য, প্রেম, বিলাসিতা এবং অর্থের প্রতীক হিসেবে ধরা হয়।
  • দুর্বল হলে জীবনে অর্থাভাব, সম্পর্কের টানাপোড়েন এবং আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিতে পারে।
  • জ্যোতিষ মতে, শুক্রকে চাঙ্গা করা অত্যন্ত জরুরি।

How to Strengthen Shukra: জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে(Shukra Graha) সৌন্দর্য, প্রেম, বিলাসিতা এবং অর্থের প্রতীক হিসেবে ধরা হয়। এই গ্রহ দুর্বল হলে জীবনে অর্থাভাব, সম্পর্কের টানাপোড়েন এবং আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ অভ্যাসে শুক্রকে শক্তিশালী করা সম্ভব। শুক্র গ্রহ শক্তিশালী থাকলে জীবনে আর্থিক উন্নতি, প্রেমে সাফল্য এবং সামাজিক গ্রহণযোগ্যতা বাড়ে। অন্যদিকে শুক্র দুর্বল হলে মানুষ নিজের প্রতি যত্ন নেওয়া বন্ধ করে দেয়, সিদ্ধান্তে দ্বিধা বাড়ে এবং ব্যক্তিত্বের আকর্ষণ কমে যায়। তাই জ্যোতিষ মতে, শুক্রকে চাঙ্গা করা অত্যন্ত জরুরি।

নিজের যত্নই সাফল্যের রহস্য
শুক্র গ্রহের সঙ্গে সরাসরি যুক্ত ‘Grooming’ বা নিজেকে পরিচ্ছন্ন ও আকর্ষণীয় করে তোলা। প্রতিদিন পরিষ্কার পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, এবং নিজের স্টাইল নিয়ে সচেতন থাকা। এগুলো শুধু বাহ্যিক নয়, মানসিক আত্মবিশ্বাসও বাড়ায়। বিশেষজ্ঞদের মতে, যারা নিয়মিত নিজের লুক ও স্টাইল বজায় রাখেন, তাঁদের শুক্র গ্রহ তুলনামূলক শক্তিশালী থাকে। এই জন্যই দেখবেন, বড় অভিনেতা, রাজনীতিবিদ, ক্রীড়াবিদ, উচ্চপদস্থ আধিকারিক, ব্যবসায়ীরা সবসময় ফিটফাট থাকেন। এর মানে এই নয় যে খুব দামি পোশাক পরতে হবে। কিন্তু রুচিশীল রঙ, ফিটিংস পরুন। পরিচ্ছন্ন থাকুন। নিয়মিত চুল-দাড়ি কাটান। 

নিজের উপর খরচ করতে শিখুন
অনেকেই নিজের জন্য খরচ করতে ভয় পান বা দ্বিধা করেন। কিন্তু জ্যোতিষ বলছে, নিজের উপর বিনিয়োগ করা শুক্রকে শক্তিশালী করে। ভালো পোশাক, স্কিন কেয়ার, বা ছোটখাটো বিলাসিতার জিনিস(ঘড়ি, ভালো জুতো, চশমা) এগুলি শুধুই খরচ নয়, বরং ব্যক্তিত্বে বিনিয়োগ। এতে আত্মবিশ্বাস বাড়ে, যা জীবনের নানা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে।

স্মার্ট হয়ে ওঠা জরুরি
শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, স্মার্টনেসও শুক্রের গুরুত্বপূর্ণ দিক। কথা বলার ভঙ্গি, আচরণ, এবং সামাজিক ব্যবহার; সবই শুক্রের আওতায় পড়ে। ভদ্রভাবে কথা বলা, অন্যের প্রতি সম্মান দেখানো এবং নিজেকে প্রেজেন্ট করার দক্ষতা; এগুলি শুক্রকে শক্তিশালী করে।

Advertisement

প্রেম ও সম্পর্কের যত্ন নিন
শুক্র গ্রহ প্রেমেরও কারক। তাই সম্পর্ককে গুরুত্ব দেওয়া, সঙ্গীর সঙ্গে সময় কাটানো এবং আবেগকে সম্মান করা জরুরি। সম্পর্ক অবহেলা করলে শুক্র দুর্বল হতে পারে বলে মনে করেন জ্যোতিষীরা।

সাদা ও সুগন্ধির ব্যবহার
শুক্রের রং সাদা। তাই সাদা পোশাক পরা, ঘরে সুগন্ধি রাখা বা সুগন্ধি ফুল উপহার দেওয়া; এগুলিও ইতিবাচক প্রভাব ফেলে বলে মনে করা হয়। বিশেষ করে শুক্রবার এই অভ্যাস মানলে আরও ভালো ফল পাওয়া যায়। চাইলে শুক্রবার ভালবাসার মানুষকে, এমনকি মা-বাবাকেও একটি সাদা গোলাপ উপহার দিতে পারেন। প্রভাব নিজেই টের পাবেন।

সব মিলিয়ে, শুক্র গ্রহকে শক্তিশালী করতে বড় কোনও জটিল নিয়ম নেই। বরং দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসই বদলে দিতে পারে আপনার ব্যক্তিত্ব, সম্পর্ক এবং আর্থিক পরিস্থিতি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নিজের প্রতি যত্ন, সৌন্দর্যবোধ এবং আত্মবিশ্বাস; এই তিনই হল শক্তিশালী শুক্রের মূল চাবিকাঠি। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Read more!
Advertisement
Advertisement