Advertisement

Ketu Gochar 2026: বাম্পার ইনকাম হবে ৪ রাশির, জীবনে এন্ট্রি নেবে প্রেম, মঘা নক্ষত্রে কেতুর গোচর

জ্যোতিষ শাস্ত্রে কেতুর বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহটিকে ছায়া গ্রহ বলা হয়। আর এই গ্রহটি ২ অগাস্ট, ২০২৬ রবিবার রাত ১২টা বেজে ০৮ মিনিটে মঘা নক্ষত্রের দ্বিতীয় পদে প্রবেশ করছে। এই পদে কেতু ৩ অক্টোবর, ২০২৬ পর্যন্ত থাকবে। যার ফলে কিছু রাশির জীবনে আসবে সুসময়। 

কেতু গোচর ২০২৬কেতু গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Apr 2026,
  • अपडेटेड 1:05 PM IST
  • জ্যোতিষ শাস্ত্রে কেতুর বিশেষ গুরুত্ব রয়েছে
  • এই গ্রহটি ২ অগাস্ট, ২০২৬ রবিবার রাত ১২টা বেজে ০৮ মিনিটে মঘা নক্ষত্রের দ্বিতীয় পদে প্রবেশ করছে
  • এই পদে কেতু ৩ অক্টোবর, ২০২৬ পর্যন্ত থাকবে

জ্যোতিষ শাস্ত্রে কেতুর বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহটিকে ছায়া গ্রহ বলা হয়। আর এই গ্রহটি ২ অগাস্ট, ২০২৬ রবিবার রাত ১২টা বেজে ০৮ মিনিটে মঘা নক্ষত্রের দ্বিতীয় পদে প্রবেশ করছে। এই পদে কেতু ৩ অক্টোবর, ২০২৬ পর্যন্ত থাকবে। যার ফলে কিছু রাশির জীবনে আসবে সুসময়। 

আসলে মঘা নক্ষত্রের দ্বিতীয় পদে শুক্র গ্রহ রয়েছে। এমন পরিস্থিতিতে ৪ রাশির জাতক কেতুর ও শুক্রের এই বিশেষ নক্ষত্র গোচরে দারুণ সময় কাটাবেন। তাই আর সময় নষ্ট নয়, বরং সেই ৪ রাশি সম্পর্কে বিশদে জেনে নিন। 

বৃষ রাশি
এই নক্ষত্র গোচরে জীবন গুড টার্ন নেবে বৃষ রাশির জাতকদের। আপনাদের প্রোমোশন হবে। চাকরিতে বিরাট উচ্চতায় চলে যাবেন। সহকর্মীরা সম্মান করবেন। চাইবেন পরামর্শ। শুধু তাই নয়, এই সময় আয় বৃদ্ধিও হতে পারে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এই সময় হয়ে যাবে। সুখ এবং সুবিধা পাবেন। ভাগ্য পাল্টি দেবে। শারীরিক সমস্যাও এই সময় হবে দূর। 

সিংহ রাশি
এই রাশির জাতকদের জন্যও কেতুর নক্ষত্র পরিবর্তন ভাল প্রভাব আনবে। টাকা ইনকাম করার পথে থাকা বাধা এবার কাটবে। বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স। ইএমআই সমস্যা মিটে যাবে। এই সময় সমাজে আপনাদের মর্যাদা বাড়বে। অনেকেই সম্মান করবেন। ও দিকে কেরিয়ারে আসবে স্থিতি। পরিবারের সঙ্গ পাবেন। তাই চিন্তা নেই। 

ধুন রাশি
কেতুর মঘা নক্ষত্রে প্রবেশে ইতিবাচক বদল আসবে ধুন রাশির জীবনে। টাকাপয়সার সমস্যা এবার শেষ। কর্মক্ষেত্রে সম্মান বাড়বে। অনেকেই চাইবেন পরামর্শ। শুধু তাই নয়, এই সময় ব্যবসায় হবে বিরাট লাভ। প্রেমের সম্পর্ক আরও ভাল দিকে যাবে। কেটে যাবে সব ভুল বোঝাবুঝি। তাই গোল্ডেন টাইম কাটানোর জন্য তৈরি হয়ে যান।

মকর রাশি
এই রাশির জাতকদের জন্যও এই গোচরটা খুবই ভাল কাটবে। এতদিনে পরিশ্রমের ফল পাবেন। টাকা কামানোর নতুন পথ খুলে যাবে। লম্বা সময় ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। এই সময় অনেক দিন ধরে চলা বাধাবিপত্তি কেটে যাবে। এই গোচরের প্রভাবে বিদেশ যাত্রাও হতে পারে। পরিবারের সঙ্গেও সুসময় কাটাতে পারবেন।

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।    

 

Read more!
Advertisement
Advertisement