Advertisement

Mahalakshmi Rajyog: আজই ভাগ্য বদল, মহালক্ষ্মী রাজযোগে আড়াই দিতে মালামাল হবে ৩ রাশি

মঙ্গল এবং চাঁদের সংযোগে তৈরি হবে মহালক্ষ্মী রাজযোগ। আর এর ফলে ভাগ্য চমকাবে ৩ রাশির। আড়াই দিনে আর্থিক ভাবে লাভবান হবেন কোন কোন রাশির জাতকরা?

চন্দ্র আর মঙ্গলের মিলনে তৈরি হবে মহালক্ষ্মী রাজযোগ, এই ৩ রাশি সময়টা ভাল যাবেচন্দ্র আর মঙ্গলের মিলনে তৈরি হবে মহালক্ষ্মী রাজযোগ, এই ৩ রাশি সময়টা ভাল যাবে
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 Mar 2026,
  • अपडेटेड 7:58 PM IST
  • মঙ্গল এবং চাঁদের সংযোগে মহালক্ষ্মী রাজযোগ
  • ভাগ্য চমকাবে ৩ রাশির
  • তালিকায় কোন রাশির জাতকরা?

সোমবার সন্ধ্যার পর থেকেই বদলাতে শুরু করবে ভাগ্যের চাকা। কারণ, তৈরি হচ্ছে অত্যন্ত শুভ মহালক্ষ্মী রাজযোগ। মঙ্গল বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে। ১ এপ্রিল পর্যন্ত সেখানেই থাকবে গ্রহদের এই সেনাপতি। চাঁদও এদিন সন্ধ্যায় ৬টা ১৩ মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। মঙ্গল এবং বুধবার সেখানেই অবস্থান করবে চাঁদ। এরপর ১৮ মার্চ, রাত ১১টা ৩৬ মিনিটে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গোচর করবে চাঁদ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, চাঁদ ও মঙ্গলের এই সংযোগই মহালক্ষ্মী রাজযোগের সৃষ্টি করে, যা সম্পদ, সমৃদ্ধি এবং সাফল্য বয়ে আনে। 

আড়াই দিন পর্যন্ত সক্রিয় থাকবে এই মহালক্ষ্মী রাজযোগ। এর প্রভাবে ৩ রাশির জীবনে আর্থিক লাভ হবে, কেরিয়ারে নতুন সুযোগ আসবে। ভাগ্য চমকাবে কোন কোন রাশির জাতকদের?

মেষ রাশি: মেষ রাশির জাতকরা বর্তমানে শনির সাড়ে সাতিতে ভুগছেন। তবে মহালক্ষ্মী যোগের আড়াই দিনের মধ্যে মেষ রাশির জাতকদের হঠাৎ আর্থিক লাভ হতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। ব্যবসায়ীদের লাভ হতে পারে এবং বিনিয়োগেরও সুবর্ণ সুযোগ হাতে আসবে এই রাশির জাতকদের। 

বৃশ্চিক রাশি: মঙ্গল বৃশ্চিক রাশির অধিপতি। ফলে চাঁদ ও মঙ্গলের সংযোগ এই রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। চাকরিজীবীদের পদোন্নতি ও কর্মক্ষেত্রে সম্মান এনে দিতে পারে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন এই রাশির জাতকরা। ব্যবসায় বিনিয়োগের জন্য এটি ভাল সময়। কঠোর পরিশ্রমের ফল পাবেন এঁরা। সম্পর্ক মজবুত হবে। 

কর্কট রাশি: কর্কট রাশির জাতকরা চাঁদের দ্বারা নিয়ন্ত্রিত হন। তাই মঙ্গল ও চাঁদের সংযোগে গঠিত মহালক্ষ্মী রাজযোগ কর্কট রাশির জাতকদের সৌভাগ্য বয়ে আনবে। অপ্রত্যাশিত ভাবে অর্থ লাভ হতে পারে। বড় কোনও সুখবর পেতে পারেন। কেরিয়ারে উন্নতির সুযোগ রয়েছে হাতের সামনে। জমি এবং সম্পত্তি সম্পর্কিত বিষয়গুলির জট খুলবে। 


 

Read more!
Advertisement
Advertisement