Advertisement

কুম্ভ রাশিতে মহালক্ষ্মী রাজযোগ, সুসময় ফিরছে এই ৩ রাশির

জ্যোতিষশাস্ত্র অনুসারে সমস্ত গ্রহ সময়ে সময়ে তাদের গতিপথ পরিবর্তন করে। কখনও কখনও এই গ্রহগুলি একই রাশিতে অন্য গ্রহের সঙ্গে মিলিত হয়ে সংযোগ তৈরি করে।

সুসময় ফিরছে এই ৩ রাশিরসুসময় ফিরছে এই ৩ রাশির
Aajtak Bangla
  • দিল্লি,
  • 22 Mar 2026,
  • अपडेटेड 9:23 AM IST
  • জ্যোতিষশাস্ত্র অনুসারে সমস্ত গ্রহ সময়ে সময়ে তাদের গতিপথ পরিবর্তন করে।
  • চন্দ্র ও মঙ্গলের মধ্যে এমনই একটি বিশেষ সংযোগ ঘটতে চলেছে।
  • জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বিশেষ সংযোগের নাম মহালক্ষ্মী রাজযোগ।

জ্যোতিষশাস্ত্র অনুসারে সমস্ত গ্রহ সময়ে সময়ে তাদের গতিপথ পরিবর্তন করে। কখনও কখনও এই গ্রহগুলি একই রাশিতে অন্য গ্রহের সঙ্গে মিলিত হয়ে সংযোগ তৈরি করে। চন্দ্র ও মঙ্গলের মধ্যে এমনই একটি বিশেষ সংযোগ ঘটতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বিশেষ সংযোগের নাম মহালক্ষ্মী রাজযোগ। শাস্ত্রমতে, এই রাজযোগ অত্যন্ত শুভ এবং উপকারী। জ্যোতিষীরা জানাচ্ছেন, এই যোগ সম্পত্তি, স্বাচ্ছন্দ্য, উন্নতি বয়ে আনতে পারে। 

জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে মন ও আবেগের গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে মঙ্গল গ্রহ শক্তি, সাহস এবং স্থাবর সম্পত্তির মতো বিষয়ের সঙ্গে জড়িত। যখন এই দুটি গ্রহের মিলন ঘটে, তখন একজন ব্যক্তি আর্থিক ভাবে পজিটিভ নোটে থাকেন ও কর্মজীবনেও ভালো ফল লাভ করতে পারেন। এবার জেনে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক-জাতিকারা মহালক্ষ্মী রাজযোগ থেকে উপকৃত হবেন।

মেষ রাশি

এই যোগের ফলে মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময় লাভজনক প্রমাণিত হতে পারে। জাতক-জাতিকাদের আয় বৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে। অসমাপ্ত কাজ সম্পন্ন হতে পারে। কর্মজীবন এবং ব্যবসায়িক উন্নতির সুযোগ আসবে। নতুন দায়িত্ব আসতে পারে। কোনও বড় চুক্তি থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি

কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি আর্থিকভাবে শক্তিশালী হওয়ার সময় হতে পারে। কর্মক্ষেত্র ও ব্যবসায় নতুন সুযোগ এই রাশির ব্যক্তির জন্য অপেক্ষা করছে। এমনকি এক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থনও পাওয়া যেতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং সঞ্চয় বাড়তে পারে। 

বৃশ্চিক রাশি

মহালক্ষ্মী রাজযোগ এই রাশির জাতক-জাতিকাদের জন্যও ইতিবাচক ফল বয়ে আনতে পারে। কর্মজীবনে উন্নতির সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি পাবে। সম্মান বাড়বে এবং নতুন দায়িত্ব পেতে পারেন। আপনার আর্থিক অবস্থারও উন্নতি হতে পারে।


 
Read more!
Advertisement
Advertisement