
এ বছর ১৫ ফেব্রুয়ারি, রবিবার মহাশিবরাত্রি। আর সেই দিন জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে অনেকগুলো বড় ঘটনা ঘটতে চলেছে। এই সময় গ্রহেরা এমন একটি দুর্লভ স্থিতিতে থাকবে যা ৩০০ বছরেও হয়নি। ওই দিন একসঙ্গে ৪ বড় রাজযোগ এবং ১২ শুভ যোগ তৈরি হতে চলেছে। কুম্ভ রাশিতে সূর্য, বুধ, শুক্র এবং রাহু মিলে চতুর্গ্রহী যোগ তৈরি করবে। যার ফলে কিছু রাশির জীবনে ভাল সময় আসবে।
১২ শুভ যোগ এবং ৪ রাজযোগ
এবারের শিবরাত্রির দিন ১২টি শুভ যোগ তৈরি হচ্ছে। পাশাপাশি ৪টি রাজযোগও থাকবে। আর এমন যোগ ৩০০ বছরেও হয়নি। যার ফলে ভাল সময় আসবে ৩ রাশির জীবনে। জীবনে এবং কেরিয়ারে হবে উন্নতি। এমনকী পারিবারিক সমস্যাও মিটে যাবে। তাই দ্রুত সেই ৩ রাশি সম্পর্কে জেনে নিন। আর সেই লিস্টে আপনার নাম থাকলে ভাল সময়ের জন্য তৈরি হয়ে যান।
মেষ রাশি
এই মহাসংযোগের জন্য দারুণ সময় কাটাবে মেষ রাশির জাতকেরা। তাঁরা কেরিয়ারে এগিয়ে যাবেন। চাকরিতে প্রোমোশন হতে পারে। যাঁরা নিজেদের ব্যবসা খোলার চেষ্টা করছেন, তাঁরাও এই সময় পাবেন লাভ। আপনাদের আর্থিক স্থিতি বদলাবে। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।
সিংহ রাশি
মহাশিবরাত্রির দিন ভাল সময় কাটাবে সিংহ রাশিও। এই রাশির জীবনে সুখের সময় আসবে। আপনি কর্মক্ষেত্রে বিশেষ জায়গা পাবেন। আপনার কথা শুনেই কাজ করবেন অনেকে।
এতদিন ধরে যেই সব কাজ আটকে ছিল, সেটাও হয়ে যাবে। জীবনের পথে এগিয়ে যাবেন। পাশাপাশি মহাদেবের কৃপায় বাড়বে আত্মবিশ্বাস। আপনি তরতর করে জীবন যুদ্ধে এগিয়ে যাবেন। তাই সুসময় কাটানোর জন্য তৈরি হন।
মকর রাশি
এই সময়টা ভাল কাটবে মকর রাশিরও। আপনারা সম্পত্তি কিনতে পারেন। পুরনো বিনিয়োগে পাবেন লাভ।
এছাড়া চাকরিতেও হতে পারে উন্নতি। প্রোমোশোনের যোগ তৈরি হতে পারে। শুধু তাই নয়,ব্যবসাতেও লাভ পেতে পারেন।
যাঁরা পারিবারিক সমস্যায় ভুগছেন, তাঁরাও নিজেদের সামলে নিতে পারবেন। মিটে যাবে অস্থিরতা। পরিবারে শান্তি ফিরবে। তাই এখন থেকেই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।