Advertisement

Mangal Aditya Rajyog 2026: ২ এপ্রিল থেকে টাকা আর টাকা ৩ রাশির জীবনে, তৈরি হচ্ছে মঙ্গল আদিত্য রাজযোগ

জ্যোতিষ শাস্ত্রে মঙ্গল গোচর বিশেষ এবং গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আর হিসেব অনুযায়ী, ২ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার মঙ্গল গ্রহ মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। এই গোচর বিকেল ৩টে বেজে ৩৭ মিনিটে হবে। আর সবথেকে বড় কথা হল, মীন রাশিতে প্রথম থেকেই সূর্যদেব বসে রয়েছেন। এমন পরিস্থিতিতে মঙ্গলের সেই রাশিতে প্রবেশ মঙ্গল আদিত্য রাজযোগ তৈরি করবে। আর বৈদিক জ্যোতিষ মতে এই রাজযোগ বিশেষ প্রভাবশালী। 

মঙ্গলাদিত্য রাজযোগমঙ্গলাদিত্য রাজযোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Mar 2026,
  • अपडेटेड 9:41 AM IST
  • জ্যোতিষ শাস্ত্র মতে মঙ্গল গোচর বিশেষ এবং গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়
  • ২ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার মঙ্গল গ্রহ মীন রাশিতে প্রবেশ করতে চলেছে
  • এই গোচর বিকেল ৩টে বেজে ৩৭ মিনিটে হবে

জ্যোতিষ শাস্ত্রে মঙ্গল গোচর বিশেষ এবং গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আর হিসেব অনুযায়ী, ২ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার মঙ্গল গ্রহ মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। এই গোচর বিকেল ৩টে বেজে ৩৭ মিনিটে হবে। আর সবথেকে বড় কথা হল, মীন রাশিতে প্রথম থেকেই সূর্যদেব বসে রয়েছেন। এমন পরিস্থিতিতে মঙ্গলের সেই রাশিতে প্রবেশ মঙ্গল আদিত্য রাজযোগ তৈরি করবে। আর বৈদিক জ্যোতিষ মতে এই রাজযোগ বিশেষ প্রভাবশালী। এর ফলে জীবনে হয় উন্নতি।

এই রাজযোগের গুরুত্ব কী? 
সূর্য শক্তি, আত্মবিশ্বাস এবং নেতৃত্বের কারক। অন্যদিকে মঙ্গল সাহস, শক্তি এবং কর্মক্ষমতার সঙ্গে জড়িত। আর এই দুই গ্রহ যখন একই রাশিতে আসে, তখন তার প্রভাব অনেকটাই শক্তিশালী হয়। এই যোগের জন্য কিছু রাশির জীবনে আসবে বিরাট পরিবর্তন। তাঁরা মানসিকভাবে শক্তিশালী হন। নিজেদের উপর বিশ্বাস বাড়ে। সেই সঙ্গে আর্থিক স্থিতি শুধরে যায়। তাই আর সময় নষ্ট নয়। এমনই ৩ রাশি সম্পর্কে জেনে নিন। 

মেষ রাশি
এই যোগের জন্য দারুণ সময় কাটবে মেষ রাশির। চাকরি এবং ব্যবসায় এগিয়ে যাবেন। যার ফলে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। আয়ের নতুন স্রোত তৈরি হবে। যদিও খরচ বাড়বে অনেকটাই। এই সময় একটু ভেবে চিন্তে খরচ করুন। তাহলেই খেলা ঘুরে যাবে। আপনার ব্যাঙ্কে জমবে টাকা। আপনি ভবিষ্যতের জন্য তৈরি হয়ে যাবেন।

সিংহ রাশি
এই যোগ আপনাদের জীবনকে এগিয়ে দেবে। চাকরিতে হতে পারে প্রোমোশন। ব্যবসাতেও হবে উন্নতি। পাশাপাশি বিদেশেও যাওয়ার যোগ তৈরি হতে পারে। এই সময়টা বিনিয়োগ করার জন্য সেরার সেরা। এই সময় টাকা লাগালে ভবিষ্যতে লাভ মিলবে। যদিও এখন একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। নইলে বড় বিপদের আশঙ্কা রয়েছে।

ধুন রাশি
ধনু রাশির জন্য সেরার সেরা সময় কাটবে। ব্যবসায় ভাল লাভ মিলবে। আর্থিক স্থিতি বদলে যাবে। এই সময় সম্পত্তি কেনার সুযোগ পাবেন। যাঁরা পড়াশোনা করছেন, তাঁরা এগিয়ে যাবেন। পরীক্ষায় সফল হবেন। তবে পরিবারের দিকে খেয়াল রাখুন। মায়ের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে। তাতেই সময়টা দারুণভাবে কেটে যাবে।

Advertisement


বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

  

Read more!
Advertisement
Advertisement