Advertisement

Mangladitya Rajyog: ৩ মার্চ থেকে মালামাল হবে ৫ রাশি, তৈরি হচ্ছে মঙ্গলাদিত্য রাজযোগ

জ্যোতিষ শাস্ত্র মতে, মার্চে একটি বিশেষ যোগ তৈরি হতে চলেছে। আসলে ১৯ ফেব্রুয়ারি শতভিষা নক্ষত্রে প্রবেশ করছে সূর্য। তারপর ৩ মার্চ ২০২৬ মঙ্গল গ্রহও এই নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। এই সময় সূর্য এবং মঙ্গল একইসঙ্গে শতভিষা নক্ষত্রে স্থির থাকবে। যার ফলে ৩ মার্চ শতভিষা নক্ষত্রে তৈরি হবে মঙ্গলাদিত্য রাজযোগ। এই যোগের জন্য কিছু রাশির জীবনে গোল্ডেন টাইম শুরু হবে। তাঁদের হাতে আসবে টাকা। সাফল্য ধরা দেবে। পাশাপাশি সফলতা এবং মানসম্মানও বৃদ্ধি পাবে। 

মঙ্গলাদিত্য রাজযোগমঙ্গলাদিত্য রাজযোগ
Aajtak Bangla
  • দিল্লি,
  • 12 Feb 2026,
  • अपडेटेड 10:33 AM IST
  • মার্চে একটি বিশেষ যোগ তৈরি হতে চলেছে
  • ১৯ ফেব্রুয়ারি শতভিষা নক্ষত্রে প্রবেশ করছে সূর্য
  • তারপর ৩ মার্চ ২০২৬ মঙ্গল গ্রহও এই নক্ষত্রে প্রবেশ করতে চলেছে

জ্যোতিষ শাস্ত্র মতে, মার্চে একটি বিশেষ যোগ তৈরি হতে চলেছে। আসলে ১৯ ফেব্রুয়ারি শতভিষা নক্ষত্রে প্রবেশ করছে সূর্য। তারপর ৩ মার্চ ২০২৬ মঙ্গল গ্রহও এই নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। এই সময় সূর্য এবং মঙ্গল একইসঙ্গে শতভিষা নক্ষত্রে স্থির থাকবে। যার ফলে ৩ মার্চ শতভিষা নক্ষত্রে তৈরি হবে মঙ্গলাদিত্য রাজযোগ। এই যোগের জন্য কিছু রাশির জীবনে গোল্ডেন টাইম শুরু হবে। তাঁদের হাতে আসবে টাকা। সাফল্য ধরা দেবে। পাশাপাশি সফলতা এবং মানসম্মানও বৃদ্ধি পাবে। 

তাই আর সময় নষ্ট না করে এমনই ৫ রাশি সম্পর্কে জেনে নিন। আশা করছি, তাহলেই আপনার জীবন তরতরিয়ে এগিয়ে যাবে।

মেষ রাশি
এই সময় মেষ রাশির জীবন দ্রুত গতিতে এগিয়ে যাবে। নানাদিক থেকে লাভের মুখ দেখবেন। এই সময়টা শুভ কাজের জন্য খুবই ভাল। পাশাপাশি আত্মবিশ্বাসও বাড়বে। 

কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। প্রোমোশন হতে পারে। সেই সঙ্গে ব্যবসাতেও নতুন করে ক্লায়েন্ট পাবেন। যার জন্য লাভ বৃদ্ধি পেতে পারে। 

মিথুন রাশি
মঙ্গলাদিত্য রাজযোগের জন্য মিথুন রাশির জাতকদের ভাগ্যও চমকাবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজে এতদিনে সাফল্য মিলবে। পুরনো বিনিয়োগে লাভ পাবেন। বিদেশ যাত্রাও হতে পারে। 

সিংহ রাশি
এই রাশির অধিপতি সূর্য। যার ফলে এই সময়টা দারুণ কাটবে সিংহ রাশির জাতকদের। আপনাদের মানসম্মান বৃদ্ধি পাবে। পৈতৃক সম্পতি পেতে পারেন। পাশাপাশি চাকরি জীবনে হবে উন্নতি। এছাড়া রাজনীতিতে এগিয়ে যাবেন। তাই চিন্তার কারণ নেই বললেই চলে।

তুলা রাশি
মঙ্গলাদিত্য রাজযোগে তুলা রাশির জন্য শুভ সময় নিয়ে আসবে। এই সময় আপনারা কেরিয়ারে বড় কোনও সুযোগ পেতে পারেন। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বৃদ্ধি পাবে। তাই চেষ্টা করুন একটু ভেবেচিন্তে ডিসিশন নেওয়ার। কোনও বিষয়ে তাড়াহুড়ো করবেন না। তাহলেই সবার থেকে এগিয়ে থাকবেন। 

মকর রাশি
এই রাশির জীবনেও খুশির সময় আনতে পারে রাজযোগ। মার্চ মাস থেকে আপনাদেরও আর্থিক লাভ শুরু হয়ে যাবে। চাকরি ক্ষেত্রে হু হু করে এগিয়ে যাবেন। ব্যবসাতেও লাভের আশা রয়েছে। পাশাপাশি রাগের উপর নিয়ন্ত্রণ পাবেন। তাই ভাল সময়ের জন্য তৈরি হয়ে যান। 

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

Read more!
Advertisement
Advertisement