
নতুন বছর শুরু হতে আর হাতে গোনা দিন বাকি। নতুন বছর থেকে অনেক প্রত্যাশা থাকে সকলের। পুরনো না-পাওয়া, খারাপ সময়টা কাটিয়ে শুভ সময় আগমনের প্রার্থনা করেন বেশীরভাগ মানুষ। প্রত্যেকের জীবনে বিয়ে নিয়ে অনেক প্রত্যাশা থাকে। কথায় বলে, 'জন্ম- মৃত্যু-বিয়ে, তিন বিধাতা নিয়ে...।' তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মানুষের জীবনের অনেক কিছুর আগাম আভাস পাওয়া যায়। জানুন, নতুন বছরে সব রাশির বিয়ে- দাম্পত্যের দিক থেকে কেমন কাটবে?
মেষ/ ARIES (March 21-April 20)
মেষ রাশির জাতক -জাতিকারা নতুন বছরে উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে পারে। বছরের শুরু থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রাহুর ছায়া, কেতুর প্রথম এবং সপ্তম বাড়িতে অবস্থানের ফলে বেশিরভাগ বিবাহিতদের এই বছর নেতিবাচক পরিস্থিতি থাকতে পারে। তবে বৃহস্পতি, ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে ইচ্ছাপূরণে আপনাকে সাহায্য করবে।
বৃষ / TAURUS (April 21 – May 20)
ইতিবাচক লক্ষণ নির্দেশ করে৷ যারা বিয়ে করতে বা জীবনসঙ্গী খুঁজে পাওয়ার আশা করছেন, সূর্য এবং শুক্র তাদের জন্য শুভ সময় আনবে। নতুন জীবন শুরু করার আদর্শ সময়। উভয় গ্রহই প্রেমের রাশিতে স্থিতিশীল অবস্থানে রয়েছে। এই বছর আপনার সঙ্গীর সঙ্গে দুর্দান্ত সময় কাটবে। প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হবে। যারা দীর্ঘমেয়াদী প্রেমিক,তারা একে অপরের প্রতি অনুগত থেকে এবছর বিয়ে করতে পারেন।
মিথুন/ GEMINI (May 21-June 21)
প্রেম -দাম্পত্য জীবনে মিথুনের রোম্যান্সকে আরও বাড়বে নতুন বছরে। ২০২৩ সাল তাদের গাঁটছড়া বাঁধার আদর্শ বছর। যারা ডেটিং উপভোগ করেন, তাদের জন্য বিয়ে আরেকটি বিকল্প। যদিও আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে যা কিছু করবেন না কেন, আপনার পরিবার এবং বন্ধুরা আপনাকে সমর্থন করবে। আপনি যদি আপনার বর্তমান পার্টনার সম্পর্কে নিশ্চিত না হোন, তবে কিছুদিন অপেক্ষা করুন।
কর্কট/ CANCER (June 22-July 22)
বিবাহিত দম্পতিদের জন্য বছরটি সাধারণ হবে। বছরের শুরুতে, সম্পর্কের পরিবর্তনের সম্ভাবনা সবচেয়ে বেশি। শনি আপনার রাশির সপ্তম ঘরে রয়েছে, যা ইঙ্গিত দেয় যে আপনার দাম্পত্যে সমস্যা হতে পারে। সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব এবং শত্রুতা থাকবে। যারা বিবাহ যোগ্য বা প্রেম করে বিয়ে করতে চাউছেন, তারা বৃহস্পতির থেকে সৌভাগ্যের আশীর্বাদ পাবেন।
সিংহ/ LEO (July 23-Aug 23)
পরিবারের একজন আত্মকেন্দ্রিক এবং মনোযোগ-সন্ধানী সদস্য হিসাবে দেখা সত্ত্বেও সিংহ একজন নিবেদিত এবং দায়িত্বশীল পার্টনার। বিশ্বস্ত এবং সহানুভূতিশীল এই রাশির জাতকরা তাদের বন্ধুদের নিয়ে অনেক চিন্তা করেন, যত্ন এবং সুরক্ষা দেয়। আপনি অবিবাহিত হলে, এটি আপনার সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটানোর উপযুক্ত সময়। বিয়ের যোগ রয়েছে, যা পরিবারের সদস্যের সহায়তায় ঘটবে।
কন্যা/ VIRGO (Aug 24-Sep 23)
কন্যার এই বছর প্রেম, বিয়ে নিয়ে অনেক কিছু ঘটবে। যারা প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে জড়িত এবং বিয়ে করার জন্য প্রস্তুত হচ্ছেন, ২০২৩ সালে তাদের জন্য ভাল নাও হতে পারে। বিশেষ করে এপ্রিল থেকে অক্টোবর মাসে সাবধানে থাকুন। রাহু-বৃহস্পতির সংযোগের কারণে এই সময়ে নবম ঘরে 'চণ্ডাল যোগ' বিকাশ ঘটবে। যারা পছন্দের মানুষের কাছে প্রস্তাব দিতে চান, এপ্রিলের আগে বা অক্টোবরের পরে তাদের জন্য উপযুক্ত হবে।
তুলা/ LIBRA (Sep 24-Oct 23)
তুলা রাশি তাদের সঙ্গীর সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। তাদের স্বস্তিদায়ক আচরণ সত্ত্বেও, তুলা যখন সম্পর্কের ক্ষেত্রে বেশী মনোযোগী হোন, তখন উপভোগ করেন। যারা এখনও অবিবাহিত এবং এই বছর বিয়ে করার পরিকল্পনা করছেন, তাদের জন্য জুলাই থেকে সেপ্টেম্বর মাস অনুকূল নাও হতে পারে। শুক্র এই সময়ে বিপরীতমুখী হবে। তাই এখনই আপনার বিবাহ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
বৃশ্চিক/ SCORPIO (Oct 24-Nov 22)
বৃশ্চিকের মিশ্র অভিজ্ঞতা হবে এই মাসে। সঙ্গী, আপনার সমস্যা সমাধানে সহায়তা করবেন। তারা আশা করে যে তাদের পত্নী প্রতিক্রিয়ায় একই কাজ করবে। বৃহস্পতি জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আপনার রাশির পঞ্চম ঘরে থাকবে, যারা পছন্দের মানুষকে বিয়ের কথা ভাবছেন তারা সফল হবেন। অবিবাহিতদের প্রচুর ভাল বিয়ের প্রস্তাব আসতে পারে।
ধনু/ SAGITTARIUS (Nov 23-Dec 21)
বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, ধনুর জীবনে প্রেম ও সঙ্গীর দিক থেকে আশীর্বাদ থাকবে। জুলাইয়ের শেষ সপ্তাহে শুক্র পশ্চাদগামী হবে, যার ফলে যে জাতকরা সঙ্গীকে বিয়ে করতে চায়, তাদের সমস্যায় পড়তে হতে পারে। আপনি যদি বিবাহে আগ্রহী হোন বা কাউকে প্রস্তাব দিতে চান, তবে জুলাই থেকে সেপ্টেম্বরের সময়কাল আপনার পক্ষে বেশ প্রতিকূল হবে।
মকর/ CAPRICORN (Dec 22-Jan 21)
এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যবর্তী সময়টি আপনার জন্য বিশেষভাবে সুবিধাজনক। যদি আপনি কিছু সময়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কের মধ্যে থাকেন এবং আপনার সঙ্গীকে আপনার মা বা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা ভাবছেন, তাহলে বিষয়টি আপাতত স্থগিত রাখুন। কারণ এটি, শুক্রের বিপরীতমুখী অবস্থান জুলাই মাসে শুরু হবে। আপনার জন্য এই সময়কালে সমস্যা তৈরি হতে পারে। তবে চতুর্থ ঘরে বৃহস্পতি ও রাহু যুক্ত হওয়ার কারণে, এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ‘চণ্ডাল যোগ’ থাকবে। এই কারণে, বিয়ে বা সম্পর্কে অনেক সমস্যা হবে। এখনই বিয়ে বা প্রেমের প্রস্তাবে হ্যাঁ বলা উচিত না।
কুম্ভ/ AQUARIUS (Jan 22-Feb 19)
বছরের মধ্যবর্তী সময় কুম্ভর জন্য হতাশা নিয়ে আসবে। বিশেষত যারা বিয়ে করতে পাচ্ছেন না, তাদের জন্য। জুলাই মাসে, শুক্র বিপরীতমুখী হতে শুরু করবে এবং সেপ্টেম্বর পর্যন্ত এই অবস্থানে থাকবে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে বিবাহ-সম্পর্কিত কোনও সিদ্ধান্ত নেওয়া এই পরিস্থিতিতে ভুল হবে।
মীন/ PISCES (Feb 20-March 20)
শুক্র জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্গী অবস্থায় থাকবে। যারা সবেমাত্র নতুন সম্পর্ক শুরু করেছেন বা উপযুক্ত বিয়ের প্রস্তাব খুঁজছেন, তাদের জন্য সমস্যাযুক্ত সময় হতে পারে। কারণ এই সময়ে তারা যে সুযোগ চেয়েছিলেন তা না পেলে তারা বিষণ্ণ হয়ে পড়তে পারেন।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)