Advertisement

Mangal Rashifal 2026: মঙ্গলের মহাজাগরণ, ৪ রাশির হাতের মুঠোয় আসবে কুবেরের ধন

Mangal Rashifal 2026: জ্যোতিষীদের মতে, মঙ্গল যখন উদিত হয়, তখন অলসতা কাটিয়ে কর্মঠ হওয়ার এটাই সেরা সময়। তবে মেজাজ নিয়ন্ত্রণে রাখা জরুরি, কারণ মঙ্গলের অতিরিক্ত তেজ অনেক সময় রাগের কারণ হয়ে দাঁড়ায়। সার্বিকভাবে ২০২৬-এর এই এপ্রিল মাসটি সেনাপতির আশীর্বাদে ধন্য হতে চলেছে এই চার ভাগ্যবান রাশির জন্য।

মঙ্গল রাশিফলমঙ্গল রাশিফল
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 04 Apr 2026,
  • अपडेटेड 9:30 PM IST

Mangal Rashifal 2026: মহাকাশে এবার যুদ্ধের দেবতা মঙ্গলের গর্জন! দীর্ঘ প্রতীক্ষার পর ২০২৬-এর এপ্রিলে মঙ্গলের 'উদয়' ঘটতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যখন কোনও গ্রহ সূর্যের খুব কাছাকাছি এসে অস্ত যায়, তখন তার শক্তি স্তিমিত হয়ে পড়ে। কিন্তু সেই গ্রহ যখন আবার উদিত হয়, তখন সে দ্বিগুণ শক্তি নিয়ে জাতকের জীবনে প্রভাব ফেলতে শুরু করে। মঙ্গলের এই রাজকীয় প্রত্যাবর্তন বিশেষ করে ৪টি রাশির ভাগ্যাকাশে সাফল্যের সূর্যোদয় ঘটাতে চলেছে।

মেষ রাশি
আপনার রাশির অধিপতি খোদ মঙ্গল। তাই সেনাপতির জেগে ওঠায় সবথেকে বেশি লাভ হবে আপনারই। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো এবার রকেটের গতিতে এগোবে। কর্মক্ষেত্রে আপনার সাহস ও নেতৃত্বের প্রশংসা করবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। নতুন কোনো ব্যবসায়িক পরিকল্পনা থাকলে এখনই বিনিয়োগের সেরা সময়। শরীর ও মন, দুই-ই চনমনে থাকবে এই পর্বে।

সিংহ রাশি
আপনার জন্য মঙ্গল নিয়ে আসছে রাজকীয় যোগ। বিশেষ করে যারা প্রশাসনিক বা সরকারি চাকরির সঙ্গে যুক্ত, তাদের পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো আইনি জটিলতা থাকলে তার সমাধান আপনার পক্ষেই আসবে। সমাজে আপনার মান-সম্মান ও প্রতিপত্তি এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে। অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে চোখে পড়ার মতো।

ধনু রাশি
আপনার রাশির নবম বা ভাগ্য স্থানে মঙ্গলের এই উদয় ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার স্বপ্ন পূরণ হতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সময়টা আশীর্বাদস্বরূপ। আর্থিক দিক থেকে বড় কোনো পাওনা টাকা ফেরত পেতে পারেন। মঙ্গলের প্রভাবে আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, যা সাফল্যের চাবিকাঠি হয়ে উঠবে।

মকর রাশি
মঙ্গল আপনার রাশিতে অত্যন্ত শক্তিশালী অবস্থানে থাকে। মঙ্গলের উদয় আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেওয়ার গ্যারান্টি দিচ্ছে। নতুন কোনো স্থাবর সম্পত্তি বা যানবাহন কেনার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে আপনার নেওয়া কোনো সাহসী পদক্ষেপ আপনাকে সহকর্মীদের থেকে অনেক এগিয়ে দেবে। পারিবারিক জীবনে খুশির হাওয়া বইবে এবং পুরনো কোনো বিবাদ মিটে যাবে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement