Advertisement

Mercury Rashifal News: এপ্রিলে ৪ রাশির জীবনে নতুন অধ্যায়ের সূচনা, বুধের কৃপায় শুরু হবে ভাগ্যোদয়

Mercury Rashifal News: আগামী ২২ এপ্রিল গ্রহদের রাজকুমার বুধ প্রবেশ করবে রেবতী নক্ষত্রে। ঠিক তার দু’দিন পরেই অর্থাৎ ২৪ এপ্রিল মঙ্গলেরও পা পড়বে সেই একই নক্ষত্রে। রেবতী নক্ষত্রে এই দুই বিপরীতধর্মী গ্রহের যুতি চার রাশির জাতক-জাতিকাদের জীবনে নিয়ে আসতে চলেছে সাফল্যের এক নতুন অধ্যায়।

রাশিফলরাশিফল
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 17 Mar 2026,
  • अपडेटेड 7:36 PM IST

Mercury Rashifal News: বৈশাখে বা ইংরেজি এপ্রিলে মহাকাশে তৈরি হতে চলেছে এক বিরল সংযোগ। জ্যোতিষ গণনা অনুযায়ী, আগামী ২২ এপ্রিল গ্রহদের রাজকুমার বুধ প্রবেশ করবে রেবতী নক্ষত্রে। ঠিক তার দু’দিন পরেই অর্থাৎ ২৪ এপ্রিল মঙ্গলেরও পা পড়বে সেই একই নক্ষত্রে।

নক্ষত্রমণ্ডলীর এই বিশেষ সমীকরণে জ্ঞান ও বুদ্ধির কারক বুধের সঙ্গে মিলেমিশে একাকার হবে সাহস ও বীরত্বের প্রতীক মঙ্গল। রেবতী নক্ষত্রে এই দুই বিপরীতধর্মী গ্রহের যুতি চার রাশির জাতক-জাতিকাদের জীবনে নিয়ে আসতে চলেছে সাফল্যের এক নতুন অধ্যায়।

মেষ
জ্যোতিষবিদদের মতে, মঙ্গল হলো রক্তপাত, যুদ্ধ ও বীরত্বের গ্রহ; আর বুধ হলো ব্যবসা ও বুদ্ধির কারক। এই দুই শক্তির মিলনে মেষ রাশির জাতকদের জীবনে বুদ্ধি ও সাহসের এক অনন্য ভারসাম্য তৈরি হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ কেবল পুনরুদ্ধারই হবে না, বরং শত্রুরাও আপনার বুদ্ধির কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হবে।

মিথুন
অন্যদিকে, মিথুন রাশির জাতকদের জন্য এই সময়টি আক্ষরিক অর্থেই ‘সুখবর’ নিয়ে আসবে। বিশেষ করে যাঁরা বিপণন বা সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত, তাঁদের বাচনভঙ্গির জাদুতে কেল্লাফতে হবে। উপার্জনের নতুন নতুন দিগন্ত খুলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক
বৃশ্চিক জন্যও এই মহাজাগতিক ঘটনাটি আশীর্বাদের চেয়ে কম কিছু নয়। বৃশ্চিক রাশির জাতকরা এই সময়ে নতুন জমি বা ঘর কেনার স্বপ্ন পূরণ করতে পারেন। সমাজে তাঁদের প্রতিপত্তি এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে।

মীন
আবার যেহেতু রেবতী নক্ষত্র মীন রাশির অন্তর্গত, তাই এই রাশির জাতকদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। যে কোনও কঠিন সমস্যার সমাধান করার পাশাপাশি এঁদের বিদেশ সফরের যোগও অত্যন্ত প্রবল।

এপ্রিলের শেষ সপ্তাহ থেকে মে মাসের শুরু পর্যন্ত এই চার রাশির জাতকদের জীবনে পজিটিভ পরিবর্তনের জোয়ার আসবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

 

Read more!
Advertisement
Advertisement