
গ্রহ-নক্ষত্রের ফেরে বদলে যেতে পারে জীবনের দিশা। জ্যোতিষ গণনার ইঙ্গিত অনুযায়ী, আগামী ৬ এপ্রিল, সোমবার মধ্যরাতে নক্ষত্র পরিবর্তন করতে চলেছে চন্দ্র। রাত ১২টা ০৭ মিনিটে শনি-শাসিত অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে মন ও আবেগের কারক গ্রহ চাঁদ। আর এই মহাজাগতিক পরিবর্তনের হাত ধরেই খুলতে চলেছে চার রাশির ভাগ্যের দরজা। আর্থিক শ্রীবৃদ্ধি থেকে মানসিক প্রশান্তি, একাধিক ক্ষেত্রে লাভের যোগ দেখছেন বিশেষজ্ঞরা।
কর্কট রাশি
এই রাশির জাতকদের জন্য সময়টি সোনায় সোহাগা। পকেটে টান পড়ার দিন শেষ, বরং সঞ্চয় বাড়বে লাফিয়ে। স্থাবর-অস্থাবর সম্পত্তি কেনাবেচার শুভ যোগ রয়েছে। শুধু তাই নয়, মায়ের শরীরের উন্নতি ও পারিবারিক বিবাদ মিটে যাওয়ায় সংসারে ফিরবে অনাবিল আনন্দ।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের ক্ষেত্রে ভাগ্যের চাকা ঘুরবে দ্রুত। পৈতৃক সম্পত্তি থেকে বড় ধরনের লাভের আশা রয়েছে। আপনার মিষ্টভাষায় মুগ্ধ হবেন সহকর্মীরা, যা কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বাড়িয়ে দেবে। ব্যবসার ঝুলে থাকা কাজ শেষ হবে, আসবে কাঙ্ক্ষিত সাফল্য।
মকর রাশি
যাঁদের মনে দীর্ঘদিন অস্থিরতা দানা বেঁধেছিল, এই নক্ষত্র বদলে তাঁরা পেতে পারেন মানসিক শান্তি। স্বামী-স্ত্রীর বোঝাপড়া বাড়ায় সংসারে সুখের হাওয়া বইবে। বড় কোনও লগ্নি থেকে মোটা টাকা আয়ের সম্ভাবনা যেমন রয়েছে, তেমনই স্বাস্থ্যেরও লক্ষ্যণীয় উন্নতি হবে।
কুম্ভ রাশি
কেরিয়ারে বড়সড় ব্রেক পেতে চলেছেন কুম্ভের জাতকরা। নতুন কাজের প্রস্তাব বা পদোন্নতির সম্ভাবনা প্রবল। ভবিষ্যৎ সুরক্ষিত করতে বড় কোনও বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন এখনই। বন্ধু বা পরিজনদের সঙ্গে ভ্রমণের যোগ রয়েছে, যা আপনার ক্লান্তি দূর করে মনে নতুন উদ্যম জোগাবে।