
বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, দেবতাদের গুরু বৃহস্পতি। এই গ্রহ জ্ঞান, শিক্ষা, ধন এবং সৌভাগ্য এনে দেয়। আর সেই বৃহস্পতি নিজের রাশি বদলালে তার প্রভাব ১২ রাশির উপর পড়ে। এই প্রসঙ্গে বলে রাখি, এখন গুরু বৃহস্পতি অতিচারী গতিতে এগিয়ে যাচ্ছেন। তিনি রয়েছেন মিথুন রাশিতে। এই রাশিতে থাকার সময় বৃহস্পতি একাধিক গ্রহের সঙ্গে যুতি এবং কৌণিক স্থিতি তৈরি করতে চলেছে। যার ফলে তৈরি হতে চলেছে নবপঞ্চম রাজযোগ। এই রাজযোগ তৈরির ফলে ১২ রাশির জীবনেই একাধিক বদল আসবে। কিন্তু সবথেকে ভাল ফল পাবে ৩ রাশি।
জ্যোতিষ অনুযায়ী, ৫ মার্চ রাত ১০টা ৪১ মিনিটে গুরু এবং সূর্য একে অপরের থেকে ১২০ ডিগ্রি কোণে অবস্থান করবে। এর ফলে তৈরি হবে নবপঞ্চম রাজযোগ। এই কৌণিক স্থিতির জন্য ৩ রাশির জীবনে বদল হবে। আসুন সেই সব রাশি সম্পর্কে জেনে নেওয়া যাক।
মেষ রাশি
আপনারা ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। জীবনে আসবে সুখ-সমৃদ্ধি। আয় বাড়বে। নতুন চাকরিও হতে পারে। পদোন্নতি হওয়ার রয়েছে সম্ভাবনা। আর্থিক স্থিতি ফিরবে। ব্যবসাতেও উন্নতির রয়েছে আশা। নতুন ক্লায়েন্ট পেতে পারেন। আয়ের নতুন পথও খুলে যেতে পারে। সন্তানের জন্য যেই যেই সমস্যা চলছিল, সেটা মিটে যেতে পারে। সংসারে শান্তি ফিরবে। জীবনে সুখ আসবে। আপনারা মিলে মিশে ভাল সময় কাটাতে পারবেন।
কন্যা রাশি
এই রাশির জাতকেরাও দারুণ কাটাবেন নবপঞ্চম রাজযোগের জন্য। আপনারা চাকরি থেকে শুরু করে ব্যবসা, সমস্ত ক্ষেত্রেই এগিয়ে যাবেন।
কেরিয়ারের ক্ষেত্রে হুট করে লাভ পাবেন। সফলতা ধরা দেবে। কর্মক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠা বাড়বে। সবাই আপনার কথা শুনবেন।
যাঁরা ব্যবসা করছেন, তাঁদের জন্যও সময়টা ভাল। অনেকদিন ধরে আটকে থাকা চুক্তি হয়ে যাবে। ভাল লাভ মিলবে।
আপনাদের আর্থিক স্থিতি বদলে যাবে। লাক্সারি লাইফ কাটাতে পারবেন। এছাড়া পারিবারিক জীবনে এগতে পারবেন। ভাল সময় কাটবে।
মিথুন রাশি
নবপঞ্চম রাজযোগ জীবনকে এগিয়ে দিতে পারে মিথুন রাশির জাতকদের। আপনারা শুভ ফল পাবেন। জীবনে সুখ-শান্তি বিরাজ করবে।
কেরিয়ারের জন্যও এই সময়টা দারুণ। আপনারা সফল হবেন। সবাই আপনার প্রয়াসের বাহবা দেবেন। আপনাকে প্রোমোশন দেওয়াও হতে পারে। নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসার সঙ্গে যুক্তরাও এই সময় ভাল ফল পাবেন। নতুন ক্লায়েন্ট পাবেন। হাতে মিলবে টাকা। তাই চিন্তার কিছু নেই।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।