
Neechbhang Rajyog 2026: ২০২৬ সালের এপ্রিল মাস জ্যোতিষের দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ, এই সময় মীন রাশিতে বুধের গোচর হচ্ছে। তার ফলে তৈরি হচ্ছে ‘নিচভঙ্গ রাজযোগ’। জ্যোতিষ মতে, বুধ গ্রহ মীন রাশিতে দুর্বল অবস্থায় থাকে। কিন্তু নির্দিষ্ট গ্রহ-সংযোগের ফলে সেই দুর্বলতা কাটিয়ে শক্তিশালী যোগ তৈরি হলে তাকে নিচভঙ্গ রাজযোগ বলা হয়। আর এই যোগ জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে, ১১ এপ্রিলের পর বুধ মীন রাশিতে প্রবেশ করলে তার স্বাভাবিক দুর্বলতা কিছু ক্ষেত্রে কাটিয়ে উঠতে পারে। কারণ, অন্যান্য গ্রহের অবস্থান সেই দুর্বলতাকে ভেঙে দেয়। ফলে একদিকে যেমন কিছু রাশির জন্য চ্যালেঞ্জ তৈরি হতে পারে, অন্যদিকে আবার অনেকের জীবনে সাফল্যের দরজা খুলে যেতে পারে।
এই সময়টায় মূলত বুদ্ধি, যোগাযোগ, ব্যবসা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার উপর বুধের প্রভাব পড়ে। তাই কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি এবং ব্যক্তিগত সম্পর্ক; সব ক্ষেত্রেই তার প্রভাব দেখা যেতে পারে।
মেষ রাশি: মেষ রাশির ক্ষেত্রে এই সময় কিছু মানসিক চাপ এবং অনিশ্চয়তা তৈরি হতে পারে। কাজের ফল দেরিতে মিলতে পারে, ফলে হতাশা বাড়তে পারে। তবে ধৈর্য ধরে এগোলে পরিস্থিতি বদলানোর সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সিংহ রাশির জাতকদের আর্থিক দিক কিছুটা দুর্বল হতে পারে। আয় কমতে পারে, তাই খরচে লাগাম টানা জরুরি।
তুলা রাশি: তুলা রাশির ক্ষেত্রে কাজের জায়গায় বাধা আসতে পারে। পরিকল্পনা অনুযায়ী সব কিছু এগোবে না। তবে পারিবারিক দিক তুলনামূলক শান্ত থাকবে। মকর রাশির ক্ষেত্রে শত্রু বৃদ্ধি বা বদনামের আশঙ্কা থাকতে পারে, তাই সাবধানে চলাই শ্রেয়।
অন্যদিকে, কিছু রাশির জন্য এই নিচভঙ্গ রাজযোগ শুভ ফলও দিতে পারে। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে ছিলেন, তাঁদের জীবনে ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা তৈরি হবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ, আটকে থাকা কাজের সমাধান এবং অর্থনৈতিক স্থিতি ফেরার ইঙ্গিত মিলতে পারে।
জ্যোতিষীদের মতে, এই সময় বুধের ইতিবাচক প্রভাব পেতে হলে আচরণে সংযম রাখা জরুরি। কথাবার্তায় সতর্ক থাকা, অযথা তর্ক এড়ানো এবং নিয়মিত পূজা বা দান করলে উপকার পাওয়া যেতে পারে।
সব মিলিয়ে বলা যায়, ২০২৬ সালের এই বুধ গোচার শুধু চ্যালেঞ্জ নয়, নতুন সম্ভাবনারও দরজা খুলে দিচ্ছে। কারও জন্য এটি সতর্কতার সময়, আবার কারও জন্য ভাগ্য ফেরার সুযোগ।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।