
জ্যোতিষ মতে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে অনেক গ্রহ নিজেদের অবস্থান বদল করছে। এই যেমন এখন কুম্ভ রাশিতে বসে রয়েছে বুধ, শুক্র এবং রাহু। ১৩ ফেব্রুয়ারি সূর্যও কুম্ভতে প্রবেশ করবে। এরপর চাঁদও এই গ্রহে গোচর করবে ১৭ ফেব্রুয়ারি। চাঁদ এই রাশিতে ১৯ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত থাকবে। আর এই পঞ্চগ্রহী রাজযোগের প্রভাবের জন্য দারুণ কাটবে ৪ রাশির। তাঁরা জীবনে এগিয়ে যাবেন। অর্থ সমস্যা দূর হবে। তাই আর সময় নষ্ট না করে সেই সব রাশি সম্পর্কে জেনে নিন।
মেষ রাশি
১৭ তারিখ থেকে দারুণ সময় শুরু হবে মেষ রাশির। বলতে পারেন, এবার থেকে গোল্ডেন টাইমে প্রবেশ করবেন। যার প্রভাব পড়বে জীবনে। নতুন কাজ শুরু করার জন্য এই সময়টা সেরা। এই সময় আপনার আর্থিক স্থিতিও বদলে যাবে। হাতে আসবে টাকা। পারিবারিক সমস্যা মিটবে। সংসারে শান্তি বিরাজ করবে।
যদিও এই সময় আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে। রোজ এক্সারসাইজ করলেই উপকার মিলবে হাতেনাতে। স্বাস্থ্যের ক্ষতি হবে না।
মিথুন রাশি
অর্থের সমস্যা মিটে যাবে। কমবে চাপ। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে শুরু করবে। এই সময় বিনিয়োগের নতুন দরজা খুলে যাবে। ভাল চাকরি হতে পারে। এমনকী প্রোমোশনও পেতে পারেন। যার ফলে বিদেশ যাওয়ার সুযোগ আসবে।
যাঁরা ব্যবসা করছেন, তাঁদের জন্যও সময়টা ভাল কাটবে। আপনারা নতুন কোনও ক্লায়েন্ট পেতে পারেন। যেই কারণে ব্যবসা হু হু করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সিংহ রাশি
এই সময়টা ভাল কাটবে সিংহ রাশির জাতকদের। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পাবেন। তাই অনেক সমস্যারই হবে সমাধান। কাজ সহজ হবে।
ব্যবসায়ীরাও এই সময় ভাল চুক্তি করতে পারবেন। বিনিয়োগের নতুন সুযোগও তৈরি হতে পারে। শুধু তাই নয়, এই সময় বাড়বে আত্মবিশ্বাস। পাশাপাশি সাহসও বৃদ্ধি পাবে। তাই চিন্তার কোনও কারণ নেই।
কন্যা রাশি
জীবনে ভারসাম্য ফিরবে কন্যা রাশির জাতকদের। কেরিয়ারে নতুন দায়িত্ব কাঁধে চাপতে পারে। এর ফলে আপনি উপরের দিকে উঠে যাবেন। এখানেই শেষ নয়, আর্থিক স্থিতি ভাল হবে। আপনাকে মানুষ সমীহ করবেন। তাই এখন থেকে ভাল সময় কাটানোর জন্য প্রস্তুত হন।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।